নির্বাচিত হাদীস_পঞ্চম খণ্ড * এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়: 1। ইসলামি আদবকায়দার মধ্যে এই বিষয়টি রয়েছে যে, যে ব্যক্তি কোনো সমাজের মধ্যে লোকজনকে পানীয় দ্রব্য পরিবেশন করবে, সে যেন সমাজের লোকজনের মধ্যে যে ব্যক্তি সব থেকে বেশি শ্রেষ্ঠ ও সম্মানিত ব্যক্তি থাকবেন তাকেই সর্ব প্রথমে পানীয় দ্রব্য প্রদান করবে। কিংবা যে ব্যক্তি তার ডান পাশে থাকবে তাকেই সর্ব প্রথমে পানীয় দ্রব্য প্রদান করবে। আর সমস্ত লোকজনকে পানীয় দ্রব্য পানীয় দ্রব্য পান করবে। 2। অনুরূপভাবে খাদ্যদ্রব্য, পানীয় দ্রব্য, দুধ ও অন্যান্য বস্তু যেমন মাংস এবং ফলমূল ইত্যাদি সমস্ত লোকজনকে পরিবেশন ও বেতরণ করার পর সবার শেষে পরিবেশনকারী ব্যক্তি নিজের অংশ নিজেই নিবে। 3। লোকজনকে পরিবেশন করার এই হাদীসটির মধ্যে এবং যে হাদীসেটির মধ্যে বলা হয়েছে: “প্রথমে তুমি নিজের প্রাপ্য বা অংশ নিয়ে নিবে”। [সহীহ মুসলিম, হাদীস নং 41 -(997) এর অংশবিশেষ দেখতে পারা যায়] । এই হাদীসটির মধ্যে কোনো
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।