নির্বাচিত হাদীস (৫ম খণ্ড)
/ ২৮৪
📝 লেখা 📖 পিডিএফ

নির্বাচিত হাদীস-পঞ্চম খণ্ড 176 কোনো ব্যক্তি রাতের বেলায় কোনো পাপ কাজ করে, অথচ মহান আল্লাহ সেই ব্যক্তির পাপগুলিকে গোপন করে রেখেছিলেন। কিন্তু সে নিজেই তার পাপগুলিকে প্রকাশ করার জন্য বলে: হে অমুক লোক! আমি রাতের বেলায় এই এই পাপ কাজ করেছি। আর নিশ্চয় মহান আল্লাহ সেই ব্যক্তির পাপগুলিকে গোপন করে রেখেছিলেন। আর সেই ব্যক্তি আল্লাহর গোপন করে রাখা বস্তুকে নিজেই প্রকাশ করে দিচ্ছে”। [সহীহ বুখারী, হাদীস নং 6069 এবং সহীহ মুসলিম, হাদীস নং 52 -(2990), তবে হাদীসের শব্দগুলি সহীহ বুখারী থেকে নেওয়া হয়েছে] । * এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে 1 নং হাদীসে উল্লেখ করা হয়েছে। * এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়: 1। মহান আল্লাহ অনুগ্রহ করে মুসলিম ব্যক্তির অনেক পাপ লুকিয়ে রাখেন। তাই প্রকৃত ইসলাম ধর্মের শিক্ষা হলো এই যে, মুসলিম ব্যক্তি যেন তার পাপগুলিকে সর্বদা গোপন রাখে মহান আল্লাহর গোপন রাখার সাথে সাথে। এবং সে যেন মহান আল্লাহর কৃতজ্ঞতার সহিত প্রশংসা করে; এই জন্য যে তিনি তাকে সুস্থতা

— পৃষ্ঠা ১৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।