নির্বাচিত হাদীস (৫ম খণ্ড)
/ ২৮৪
📝 লেখা 📖 পিডিএফ

নির্বাচিত হাদীস-পঞ্চম খণ্ড ns [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর সাথে তিনি 12টি যুদ্ধে অংশগ্রহণ করেন। তাঁর বর্ণিত হাদীসের সংখ্যা হলো 1170 টি। আবু সাঈদ আল্‌ খুদরী [রাদিয়াল্লাহু আনহু] মাদীনায় সন 74 হিজরীতে 86 বছর বয়সে মৃত্যুবরণ করেন, এই বিষয়ে অন্য উক্তিও রয়েছে। তাঁকে আল বাকী কবরস্থানে দাফন করা হয়। * এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়: 1। প্ৰকৃত ইসলাম হলো সুখদায়ক এবং উদারপন্থার ধর্ম । তাই এই ধর্মে কোনো প্রকারের জটিলতা নেই। সুতরাং যখন কোনো জটিলতা দেখা দিবে, তখনই মহান আল্লাহর পক্ষ থেকে সহজ বিষয় পাওয়া যাবে, যাতে মহান আল্লাহর ইবাদত উপাসনার সমস্ত বিষয় সহজ হয়ে যায়। আর মুসলিম ব্যক্তি আনন্দের সহিত সন্তুষ্টচিত্তে ইবাদত উপাসনার কাজ সম্পাদন করতে পারে। 2। এই হাদীসটির দ্বারা এটা প্রমাণিত হয় যে, যে ব্যক্তি নামাজের প্রথম সময়ে পানি না পাওয়ার কারণে পবিত্র মাটির দ্বারা তায়াম্মুম করে নামাজ পড়বে। অতঃপর নামাজ পড়ে নেওয়ার পর যদি সে নামাজের সময়ের মধ্যেই পানি প্রাপ্ত হয়, তাহলে ওজু করে পুনরায় নামাজ পড়া তার প্রতি অপরিহার্য বিষয় নয়। তবে প্রথম সময়ে পানি না পাওয়ার কারণে পবিত্র মাটির দ্বারা তায়াম্মুম করে নামাজ পড়ার অবস্থায় যদি সে পানি প্রাপ্ত হয়, তাহলে সেই পানির দ্বারা

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।