নির্বাচিত হাদীস (৫ম খণ্ড)
/ ২৮৪
📝 লেখা 📖 পিডিএফ

নির্বাচিত হাদীস-পঞ্চম খণ্ড Le সময়ের মধ্যেই তারা পানি প্রাপ্ত হওয়ায় তাদের একজন ওজু করে পুনরায় নামাজ পড়ে। এবং অন্য ব্যক্তি ওজু করে পুনরায় নামাজ পড়া হতে বিরত থাকে। অতঃপর উভয়েই আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর কাছে হাজির হয়ে এই ঘটনা বৰ্ণনা করে৷ আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] ওই ব্যক্তিকে বলেন, যে ব্যক্তি পুনরায় ওজু করে নামাজ পড়েনি: “তুমি প্রকৃত ইসলামের নিয়ম মোতাবেক সঠিক কাজ করেছো এবং এটাই তোমার জন্য যথেষ্ট”। আর যে ব্যক্তি ওজু করে পুনরায় নামাজ পড়েছে তার বিষয়ে বলেন: “তুমি দ্বিগুণ পুণ্যের অধিকারী হয়েছো”। [সুনান আবু দাউদ, হাদীস নং 338 এবং সুনান নাসায়ী, হাদীস নং 433, তবে হাদীসের শব্দগুলি সুনান আবু দাউদ থেকে নেওয়া হয়েছে। আল্লামা নাসেরুদ্দিন আল্‌ আলবাণী এই হাদীসটিকে সহীহ (সঠিক) বলেছেন] * এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয়: খাজরাজী আল্‌ আনসারী। তিনি একজন মহাবিখ্যাত সাহাবী। খন্দকের যুদ্ধে তিনি সর্ব প্রথমে অংশগ্রহণ করেন। আল্লাহর রাসূল

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।