নির্বাচিত হাদীস (৫ম খণ্ড)
/ ২৮৪
📝 লেখা 📖 পিডিএফ

নির্বাচিত হাদীস-পঞ্চম খণ্ড al [সহীহ মুসলিম, হাদীস নং 137 - (593) এবং সহীহ বুখারী, হাদীস নং 844, তবে হাদীসের শব্দগুলি সহীহ মুসলিম থেকে নেওয়া হয়েছে] । * GB nv xm eY©bvKvix mvnvexi cwiPq: আবু আব্দুল্লাহ মুগীরা বিন শুবা আস্সাকাফী [রাদিয়াল্লাহু আনহু] তায়েফ শহরে জন্ম গ্রহণ করেন এবং সেখানেই তিনি লালিতপালিত ও বড়ো হন। তিনি অতি ভ্রমণকারী পর্যটক ব্যক্তি হিসেবে বিখ্যাত এবং প্রসিদ্ধ ছিলেন। বন্দক বা পরিখা অথবা আহজাব ও জোটের যুদ্ধের সময় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। অতঃপর তিনি হোদায়বিয়ার সন্ধি সম্পন্ন হওয়ার ঘটনায় উপস্থিত ছিলেন। আবু বাকর এবং ওমার [রাদিয়াল্লাহু আনহুমা] এর আমলে মুসলিমদের পারস্যের অভিযানের মহা বিজয়েও তিনি অংশগ্রহণ করেন। এছাড়াও তিনি ইয়ামামা, ইয়ারমুক এবং কাদেসিয়ার মহা যুদ্ধেও উপস্থিত ছিলেন। ওমার এবং মুয়াবিয়া [রাদিয়াল্লাহু আননুমা] উভয়েই তাঁদের আমলে ও শাসন কালে তাঁকে কুফা শহরের আমির বা রাষ্ট্রীয় শাসক নিযুক্ত করেছিলেন। সুতরাং তিনি কুফা শহরের আমির বা রাষ্ট্রীয় শাসক হিসেবে থাকতে থাকতেই কুফা শহরে মৃত্যুবরণ করেন।

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।