নির্বাচিত হাদীস (৫ম খণ্ড)
/ ২৮৪
📝 লেখা 📖 পিডিএফ

নির্বাচিত হাদীস-পঞ্চম খণ্ড La সুতরাং এই গুণ ও বৈশিষ্ট্যটি তাঁর ইচ্ছা ও ক্ষমতার সঙ্গে জড়িত আছে। 2। পুরুষের বেশ ধারণকারিণী নারী বা মহিলা তাকেই বলা যেতে পারে, যে নারী পুরুষের পোষাক, অবস্থা, গুণ ও বৈশিষ্ট্য অবলম্বন করে। আর ওই ব্যক্তিকে দাইয়ুস বলা হয়: যে ব্যক্তি তার পরিবারের অশ্নীলতা, কুকর্ম এবং ব্যভিচারকে সমর্থন করে। তাই ব্যভিচারের উপকরণের মধ্যে নির্জন জায়গায় এবং নিরিবিলিতে অশালীন কর্মে দেখতে পেলে, সে তাদের প্রতিবাদ করবে না এবং আপত্তিজ্ঞাপন করবে না। আর মদ্যাসক্তি হলো: সেই মাদকাসক্তি ব্যক্তি যে, ব্যক্তি মাদক দ্রব্যের প্রতি প্রবল অনুরাগী এবং তওবা না করেই সে মৃত্যুবরণ করে। 3। খোঁটাদানকারী সেই ব্যক্তিকে বলা হয়: যে ব্যক্তি কোনো লোকের উপকার করার পরে তাকে খোঁটা প্রদান করে। এবং নিজেকে মহানুভবতার উচ্চন্তরের লোক মনে করে। আর পিতামাতার অবাধ্য হওয়া একটি মহা পাপ। আর যে ব্যক্তি উল্লিখিত পাপে পতিত হয়েছে, সে যেন মহান আল্লাহর শাস্তি আসার পূর্বেই অতি সত্তর তওবা করে।

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।