নির্বাচিত হাদীস (৫ম খণ্ড)
/ ২৮৪
📝 লেখা 📖 পিডিএফ

নির্বাচিত হাদীস-পঞ্চম খণ্ড 101 গরুতে অথবা একটি উটে যদি দুই জন অথবা তিন জন কিংবা চার জন বা পাঁচ জন বা ছয় জন মিলে কুরবানি করে, তাহলে তা জায়েজ বলেই বিবেচিত হবে। কেননা যদি সাত ভাগের এক ভাগের দ্বারা কুরবানি করা জায়েজ হয়, তাহলে এর চেয়ে বেশি অংশের দ্বারা কুরবানি করলে তা উত্তম পন্থায় জায়েজ হবে। এতে যদি অংশীদারের ভাগ সমান হয় কিংবা কম বেশি হয় তাহলে তাতে কোনো সমস্যা নেই বাজটিলতা নেই। অতএব হাদয়ী বাকুরবানির জন্য কোনো ব্যক্তি যদি একটি গরুর অর্ধেক অংশ নিতে চায় এবং অন্য কোনো ব্যক্তি যদি একটি গরুর তৃতীয়াংশ নিতে চায় । আবার আরেক জন লোক যদি একটি গরুর ষষ্ঠাংশ নিতে চায়। তাহলে তাতেও কোনো সমস্যা নেই বা জটিলতা নেই । তাই এই বিষয়ের সারাংশ হলো এই যে, কোনো এক জন ব্যক্তি একটি গরুর অথবা একটি উটের সপ্তমাংশের কম অংশের দ্বারা হজ্জের হাদয়ী বা কুরবানি করতে পারে না। কিন্তু একটি গরুর অথবা একটি উটের সপ্তমাংশের বেশি অংশের দ্বারা কুরবানি করলে বা হাদয়ী প্রদান করলে তা উত্তম পন্থায় জায়েজ হবে। জাহান্নামবাসীদের শাস্তির মধ্যে ব্যবধান

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।