৬/////-/খা91-914128-00]া7 ৮, ১০ আমার সাহচর্ষের ইতিবৃর্ত ও অন্যান্য প্রসঙ্গ গ্রন্থে আপনারা পাঠ করবেন ৷ আমার ধারণা, মাওলানা মাওদুদী সাহেবের উক্ত মারাত্মক ভুলগুলো সম্পর্কে যা কিছু যে ভাবে উপস্থাপন করা হয়েছে, তা অণুধাবন করার জন্য না কোন গভীর জ্ঞানের প্রয়োজন রয়েছে, আর না ব্যাপক অধ্যয়ন ও পড়া-শোনার । যার সুস্থ মস্তিষ্ক, বিবেক-বু্ধি ও জ্ঞান রয়েছে এবং যাকে আল্লাহ তাআলা তাওফীক দান করেছেন, তিনি নিশ্চয় এগুলো পরি্কারভাবে বুঝতে পারবেন । আজ থেকে ২২ বছর আগে, ১৩৭৭ হিঃ সালের (১৯৫৮ইং) মাসিক আল- ফুরকানে, মাওলানা মাওদুদী সাহেবের সাথে আমার সম্পর্ক স্থাপন ও সাহচর্যের এ ইতিবৃত্ত একবার প্রকাশিত হয়েছিল । কিন্তু, তখন আমি অসুস্থ ছিলাম বিধায়, রোগশয্যায় শায়িত থেকেই অনুলিপি করিয়েছিলাম । ফলে, ভালোভাবে যাছাই-বাচাই করে দেখা সম্ভব হয়নি । এছাড়া তখন কোন কোন বিষয়ের প্রতি শুধু ইঙ্গিতই করা হয়েছিল, স্পষ্ট করে বলা থেকে সচেতনভাবেই বিরত থাকা হয়েছিল । বর্তমানে যে “ইতিবৃত্ত” গ্রন্থাকারে আপনাদের সম্মুখে রয়েছে, তা অত্যন্ত গুরুত্ ও সতর্কতার সাথেই আমার নিজের-ছারা- লৈখা হয়েছে 1এতে.সে সব বিষয়ও সংযোজন করা হয়েছে, যা আগে বাদ পড়েছিল । অনুরূপভাবে, যে সব বিষয় আগে স্পষ্ট করে বলা হয়নি, বর্তমানে জরুরী মনে করে, বলতে গেলে নিজের দায়িত্ মনে করে, সে সবকেও স্পষ্ট করে লেখা হয়েছে। সাথে সাথে মাওলানা মাওদুদী সাহেবের সাথে আমার সাহচর্য ও সম্পর্কের সেই পটভূমিও বিবৃত করা হয়েছে, যা “খেলাফত আন্দোলন” ও আমার ছাত্র জীবনের সাথে সম্পর্কযুক্ত; বরং এর মাধ্যমেই গ্রন্থটি শুরু হয়েছে । এতে করে প্রাসংগিকভাবে আমার আত্মজীবনীর পূর্ণ একটি অধ্যায় লিপিবদ্ধ হয়ে গেছে, যা পাঠকগণের নিকট শিক্ষণীয় এবং আকর্ষণীয়ও হবে, ইনশাআল্লাহ্ | সম্মানিত পাঠকবৃন্দ, এখন মুলথন্থের প্রতিই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যার প্রথম শিরোনাম হচ্ছে- “খেলাফত আন্দোলন” । ০০০ ৪০৪৪৯ উসী11 ০৬৪৬০ 413 তাং-৭ই রবিউচ্ছানী-১৪০০হিঃ মোহাম্মদ মনজুর নোমানী মোতাবেক : ২৫শে ফেব্রুয়ারী-১৯৮০ইং লখনৌ, ভারত । ১১ “খেলাফত আন্দোলন” ও তার প্রভাব | ১৯১৪ সালে শুরু হয়ে ১৯১৮ সাল পর্যন্ত ইউরোপে ষে বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল, তা শেষ হওয়া অবধি দেশের পরিস্থিতি এমন ছিল যে, যার প্রেক্ষাপটে দেশের কোন মানুষ এ ধরনের কোন কল্পনা করতে পারছিল না যে, ভারতে এমনও একদিন আসবে, যেদিন এদেশে ইংরেজদের রাজত্ থাকবে না অথবা তাদের বিরুদ্ধে কোন আন্দোলন শুরু হতে পারবে । কিন্তু এ যুদ্ধের ফলে দেশে এমন এক অবস্থার সৃষ্টি হয়ে যায়, যা ভারতবর্ষে “খেলাফত আন্দোলন” শুরু হওয়ার ক্ষেত্রে বিশেষ কারণ হয়ে দীড়ায়। মাত্র কয়েক মাস সময়ের মধ্যে এ আন্দোলন ভারতবর্ষে বিশেষতঃ ভারতীয় মুসলমানদের মধ্যে এমন এক বৈপ্রবিক জাগরণের সৃষ্টি করে, ইতিপূর্বে যার কল্পনাও আদৌ সম্ভব ছিল না। “খেলাফত আন্দোলন” ও ভারতের “স্বাধীনতা আন্দোলন” যৌথ নেতৃত্বাধীনে একই সাথে পাশাপাশি পরিচালিত হচ্ছিল। মাওলানা মোহাম্মদ আলী ও শওকত আলী সাহেবদ্বয় যেমন একদিকে, “স্বাধীনতা আন্দোলনের” নেতৃত প্রদান করে যাচ্ছিলেন, অনুরূপভাবে, অপরদিকে “খেলাফত আন্দোলনের” নেতৃত্ব প্রদান করে যাচ্ছিলেন বৈকি। অধিকন্তু, উভয় আন্দোলন অভিন্ন কর্মসূচী নিয়ে অগ্রসর হচ্ছিল। ইংরেজ সরকার ও তার সহযোগী সরকারী, আধা-সরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসমূহের সাথে অসহযোগিতা, ইংরেজদের তৈরী শিল্পজাত দ্রব্যসমূহ বর্জন করাই ছিল এই কর্মসূচীর অন্যতম গুরুত্পূর্ণ লক্ষ্য । ফলে হিন্দু-মুসলমান যৌথভাবে বরং এক্যবদ্ধ হয়েই আন্দোলন করে যাচ্ছিল । কিন্তু মুসলমানদের আবেগপূর্ণ মেজাজ, অসীম উৎসাহ- উদ্দীপনা, 'সবোপিরি “খেলাফত” বিষয়ের ধর্মীয় দিক থাকার কারণে আন্দোলনের উপর ইসলামী রূপই প্রাধান্য বিস্তার করে বসে। এমনকি, হিন্দু- মুসলমানদের যৌথ শ্লোগান ছিল “আল্লাহু আকবর” । শুধু তাই নয়, বরং ভারতের অনেক হিন্দু নেতা ভারতের স্বাধীনতার বিষয়ে যেমন বক্তৃতা করতেন, একইভাবে খেলাফতের বিষয়েও (যা শুধু একক মুসলমানদের ব্যাপার ছিল) একেবারে মুসলমানদের বিশেষ নিয়ম-পদ্ধতিতে বক্তৃতা করে বেড়াতেন। বলতে গেলে সম্পূর্ণরূপে মাওলানাদের কায়দায় বক্তৃতা করতেন। যেমন মুরাদাবাদ জেলার অন্তর্গত আমার নিজ গ্রাম চম্বলের পার্শ্ববর্তী ছোট্ট শহর সেরসী-এর মাস্টার চন্দ লালের কথাই ধরা যাক। তিনি একজন সুপ্রসিদ্ধ বক্তা ছিলেন। (তিনি আন্দোলনের নিমিত্তে স্কুলের চাকরীতে ইস্তফা দিয়েছিলেন ।) তার বক্তৃতাসমূহে “আখ্রিজুল ইয়াহুদ৷ ওয়ান নাসারা মিন্ জযিরাতিল আরব”-রসূল (সঃ) এর এ বাণীটি বিশুদ্ধ উচ্চারণে বারবার তীর মুখে শুনাটা আমার এখনও স্মরণ আছে ।-১ মোট কথা তৎকালীন সময়ে ভারতে ইংরেজ সরকারের বিরুদ্ধে যৌথভাবে যে
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।