মাওলানা মাশওদুদীর সাথে আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ প্রাথমিক কথা পাঠক সমাজের হাতে এখন যে গ্রন্থটি রয়েছে, মূলতঃ এটি একটি প্রবন্ধ । আজ থেকে ৮/৯ মাস আগে বিগত শাবান মাসে এটি লেখা হয়েছিল মাসিক আল্-ফুরকানের জন্যে এবং শাওয়াল/জিল্কদ- ১৩৯৯ হিউীরী: কজেন্ট্ম্বর/অক্টোবর-১৯৭৯ইং) যৌথ সংখ্যায় প্রকাশের কথা ছিল । রমজান-৯৯ হিঃ সংখ্যায় এর ঘোষণাও দেয়া হয়েছিল। শাওয়াল মাসেই এর কেতাবত (কম্পোজ) প্রায় সম্পূর্ণ হয়েছিল। মুদ্রণের জন্য পান্ডুলিপি প্রেসে যাওয়ার পূর্ব মুহুর্তেই ৩০শে শাওয়াল '৯৯ হিঃ, হঠাৎ সংবাদ পাই যে, আমেরিকা-প্রবাসী নিজের ছেলের নিকট চিকিৎসাধীন থাকাবস্থায় মাওলানা সৈয়দ আবুল- আলা মাওদুদী সাহেব ইন্তেকাল করেছেন। সংবাদ পাওয়ার পর, তখন প্রবন্ধটি প্রকাশ করা সময়োচিত মনে হয়নি । ফলে, আল-ফুরকান : শাওয়াল ও জিলকদ যৌথ সংখ্যার পরিবর্তে শাওয়াল সংখ্যা হিসেবেই' প্রকাশ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং জিলকদ মাসের মধ্যভাগেই তা প্রকাশিত হয়। উক্ত সংখ্যায় আমি তার ওফাত স্মরণে একটি সুবিস্তৃত নিবন্ধ লিখেছিলাম । তাতে আমি তার উন্লেখযোগ্য অবদান, তার বৈশিষ্ট্য, যোগ্যতা ও গুণাবলী এবং তার সাথে আমার সম্পর্ক স্থাপন ও সম্পর্কচ্ছেদের বিভিন্ন পর্যায়ের আলোচনা করার পর লিখি যে, তার ওফাতের পর এখন আমাদের নিকট তার পাওনা হচ্ছে, মহান প্রতিপালকের কাছে তার ও আমাদের গুনাহর মার্জনা ও রহমতের জন্য প্রার্থনা ও দোয়া করা। অতঃপর আল-ফুরকানের জিলকদ সংখ্যাও অনুরূপভাবেই জিলহজ মাসে প্রকাশিত হয়েছিল। এর পরে, জিলহজব ও মোহররম নেভেম্বর/ ডিসেম্বর) যৌথ সংখ্যায় উক্ত প্রবন্ধের একাংশ প্রকাশিত হয় (এর ভূমিকায় সে সব কারণ উল্লেখ করা হয়েছিল, 1 | | /১1৫11/88.0007 আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ ৯ যেগুলো প্রবন্ধটি লেখায় আমাকে উদ্দুদ্ধ করেছিল ।) আর বাকী অংশ তার পরবর্তী দু'সংখ্যায় প্রকাশিত হয় । বর্তমানে, গোটা প্রবন্ধটিই বন্ধুবর মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদীর ভূমিকা সমেত গ্রস্থাকারে প্রকশিত হচ্ছে। মহান আল্লাহ নিজ বান্দাহগণের জন্য একে উপকারী করুক- এটাই কাম্য । অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় হলো, মাওলানা মাওদুদী সাহেব জীবদ্দশায় লেখাটি প্রকাশ হতে এবং তার অধ্যয়নে আসতে পারেনি । অথচ, এর একটি গুরুত্পূর্ণ অংশ তাকেই সম্বোধন করে লিখিত এবং তার সমীপেই কিছু আবেদন- নিবেদন পেশ করা হয়েছিল । আশা ছিল, নিজের পুরনো সম্পর্কের ভিত্তিতে তিনি আমার আবেদন-নিবেদনগুলো সদিচ্ছামূলক মনে করে এর উপর চিন্তা-ভাবনা করে দেখবেন । কিন্তু, আল্লাহর অভিপ্রায় যা ছিল তা-ই হয়ে গেছে। বর্তমানে, যেহেতু মাওলানা মাওদুদী সাহেব এ জগতে নেই, তাই তীর পরিবর্তে উক্ত আবেদন-নিবেদনগুলো বিশেষ ভাবে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও পরিচালকগণ এবং সর্বশ্রেণীর জ্ঞানী-গুণী ও বুদ্ধিজীবীগণকেই সম্বোধন করে লেখা হয়েছে বলে ধরে নিতে হবে। এগ্রন্থের শেষভাগে, “পরিশিষ্ট” শিরোনামের আলোচনায় তাদেরই সমীপে কিছু আবেদন পেশ করা হয়েছে। আশা করি, তারা বিষয়টির প্রতি সবিশেষ গুরুত্বারোপ করবেন । তবে, অন্তরজগতের মালিক তো আল্লাহ। সম্মানিত পাঠক সমাজ লক্ষ্য করবেন যে, আমার এ লেখাটি দুই অংশে বিভক্ত 8 প্রথমাংশে মাওলানা মাওদুদী সাহেবের সাথে আমার গভীর সম্পর্ক ও সাহচর্ষের ইতিবৃত্তের বিবরণ দেয়া হয়েছে এবং দ্বিতীয়াংশে তার এমন কিছু চিন্তাধারা ও মতবাদের পর্যালোচনা করা হয়েছে, যেগুলো তার দ্বারা মারাত্মক ভুল হিসেবে সংঘটিত হয়েছে এবং মুসলিম উম্মাহ, বিশেষ করে তীর অনুসারীদের জন্য যেগুলো ভ্রান্তি ও বিচ্যুতির কারণ হয়ে দীড়াবে ৷ এমনকি, সেগুলো স্বয়ং এমন বিভ্রান্তিকর বিষয় যা উপেক্ষা করা অবৈধ। তম্মধ্য হতে কয়েকটি ভুল সম্পর্কে আজ থেকে অনেক আগেই “আলফুরকানে” আলোচনা করা হয়েছিল। সাম্প্রতিক দিনগুলোতে আমি একথা অনুভব করে যে দৃশ্যতঃ এটা আমার জীবনের শেষ পর্যায় এবং মাওলানা মাওদুদী সাহেবের বয়স আমার চেয়েও দু" বছরের বেশী, ধর্মীয় কল্যাণ কামনা, আল্লাহর কাছে দায়মুক্ত হওয়া এবং “ইতমামে হুজ্জত”-এর . লক্ষ্যে এ সব ভুল সম্পর্কে নিজের অভিমত এই প্রবন্ধাকারেই লিখেছিলাম, যা এখন এ ক -এবর
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।