৬//৬/./১091-/€11/58.0017 ১২০ আমার সাহচর্ষের ইতিবৃত্ত মায়াতে ইসলামীর সে ইতিহাস ও বৈশিষ্ট্যকে সামনে রেখেই আমি জামায়াতের সাথে সংশ্লিষ্ট ভাইগণ; বিশেষ করে এর পরিচালক ও দায়িতৃশীলগণের : খেদমতে আমার এই আবেদন-নিবেদনসমুহ পেশ করছি। সাথে সাথে এই আরজও করছি যে, এখানে প্রসঙ্গক্রমে মাওলানা মাওদুদী সাহেব: -এর যে কয়েকটি মারাত্মক ভূল সম্পর্কে আলোচনা করা হয়েছে, আল্লাহর ওয়াস্তে সেগুলো নিয়ে গভীরভাবে চিন্তা-ভাবনা করে দেখবেন যে, ধমীয় দৃষ্টিকোণে এগুলো মারাত্মক ও ভয়াবহ ভুল হওয়ার মধ্যে কোন সন্দেহ আছে কি না। | যারা জামায়াতে ইসলামী ও মাওলানা মাওদুদীর সাথে আমার সম্পর্ক স্থাপনের ইতিহাস জানেন, তারা হয়তো অবগত আছেন যে, জামায়াতের সাথে সম্পর্ক ছিন্ন করার পর দীর্ঘদিন যাবৎ আমার অবস্থা এরকম ছিল যে, মাওলানা মাওদুদী সাহেবের উপর যে সব অভিযোগ উত্থাপিত হতো, যেহেতু আমি সেগুলোকে ভুল বুঝা-বুঝিরই ফল বলে মনে করতাম, তাই তার পক্ষ থেকে আমি নিজেই এসবের জবাব দিতাম । জামায়াতের সাথে সম্পর্ক ছিন্ন করার প্রায় আট/ দশ বছর পর '৫১ ইং -এর ঘটনা । তখন জনা- কয়েক শ্রদ্ধেয় ব্যক্তির পক্ষ থেকে মাওলানা মাওদুদীর উপর অভিযোগ করে কিছু লেখা প্রকাশিত হয কে আল-সরকান-এর (জিপ ৭৩হি) মাধ্যমে সেগুলোর জবাব দিয়ে সি উল্লেখ্য যে, দীডভ টির তাত অনেক চিন্তা-ভাবনা করার পরও সেগুলোর কোন সঠিক ব্যাখ্যা করতে পারিনি । আমি আল্লাহকে সামনে রেখেই আরজ করতে পারি যে, আমি কোরআন-সুন্নাহর আলোকেই সে সব ভূলকে ধর্মের মধ্যে ভ্রান্তি, হঠধর্মী ও ফিতনা বলেই বুঝেছি। এজন্যই তা স্পষ্ট করে আপনাদের সামনে তুলে ধরাকে আমার দায়িতু বলে মনে করেছি। জামায়াতে ইসলামীর ধ্যান-ধারণা সম্পর্কে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ও অবগতির উপর ভিত্তি করে বলা যায়, একথা প্রায় নিশ্চিত যে, জামায়াতের কলম সৈনিকগণের পক্ষ থেকে আমার বক্তব্যের একাধিক জওয়াব দেয়া হবে । কিন্তু, আমি অগ্রীম নিবেদন করবো, আমি যা কিছু লিখেছি তা জওয়াব পাওয়ার জন্য লিখিনি; বরং, নিজের জীবন-সন্ধ্যা ঘনিয়ে এসেছে মনে করে, সত্যের সাক্ষ্য, দায়মুক্তি ও সংশোধনের সম্ভাব্য প্রচেষ্টার দায়িত্ পালনের নিয়্যতেই লিখেছি। তার পরবর্তী কাজ আল্লাহর হাতেই সোপর্দ করলাম ।
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।