My Interaction With Maududi And Important Details by Maulana Monzur Nomani
/ ৬৪
📝 লেখা 📖 পিডিএফ

৬//৬/.13/01-/৫11 80017 ১১৪ আমার সাহচর্ষের ইতিবৃত্ত সম্প্রদায়সমূহ, যারা নিজস্ব শক্তি ও ক্ষমতা বলে বিশ্বের বিরাট অংশের উপর কর্তৃতৃ করছেন ।” মত খাকী রঙের পোষাক পরিধান করো, বেলচা হাতে রেখো এবং সমষ্টিগতভাবে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করো ।” | বড় বড় শহরে খাকসারীদের শিবির স্থাপন করা হতো এবং সামরিক মহড়া ও কুচকাওয়াজ প্রদর্শন করা হতো । এমন কি, অত্যন্ত অপরিণামদশীভাবে মুসলমানদের মধ্যে যুদ্ধংদেহী মনোভাব সৃষ্টি করা হচ্ছিলো । সরলমনা সাধারণ মুসলমানরা এসব প্রদর্শনী দেখে মুগ্ধ হতো এবং মনে করতো যে, আল্লামা মাশরেকী সাহেবের 'খাকসার বাহিনী" ভারতে ইসলামী শাসন প্রতিষ্ঠা করে ছাড়বে । আল্লামা মাশরেকী সাহেবের এ আন্দোলন কোরআন-সুন্নাহর আলোকে যতদুর ভুল ও অবাস্তব এবং জ্ঞান-বুদ্ধির. দিক দিয়ে যে পরিমাণ ভিত্তিহীন ও বোকামীপূর্ণ ছিল, অজ্ঞশ্রেণীর মুসলিম জনসাধারণের, বিশেষ করে তরুণদের জন্য (যাদের মধ্যে আবেগ প্রবণতার মাত্রাধিক্য ছিল) এতে ঠিক সে পরিমাণ অসাধারণ আকর্ষণ ছিল । এ আন্দোলন তখনকার ইসলামী ভারতে প্রচ ঝড়ের গতিতে বিস্তার লাভ করেছিল। পরিবেশ এমন সৃষ্টি হরি গিয়েছিল যে জান্কাম মাশ্রেকী সাহেব অথবা “খাকসার আন্দোলন”-এর বিরুদ্ধে কিছু বলা অথবা লেখা মানেই ছিল নিজকে বিপাকে ফেলা । এতে তৎকালীন বিশেষ রাজনৈতিক পরিস্থিতির কিছুটা প্রভাব ছিল। উক্ত আন্দোলনের চরম উন্নতির সেই যুগে “ধর্ম ও রাজনীতির আলোকে খাকসার আন্দোলন” শিরোনামে আমি প্রায় একশত পঁচিশ পৃষ্ঠার একটি প্রবন্ধ লিখে 'আলফুরকান' -এর এক সংখ্যাতেই প্রকাশ করেছিলাম । অতঃপর প্রবন্ধটি একই নামে পুস্তকাকারেও প্রকাশ করা হয়েছিল। বন্ধুবর মোহতারম মাওলানা আলী মিয়া সাহেব পুস্তকটির জন্য অত্যন্ত পাভিত্যপূর্ণ ও জোরালো ভূমিকা লিখেছিলেন। “খাকসার ই আন্দোলন” ও আল্লামা মাশরেকী প্রসঙ্গে লিখিত মাওলানা মাওদুদী (মরহুম) সাহেবের একটি নিবন্ধ পুস্তকটির শেষভাগে সংযুক্ত করা হয়েছিল । উক্ত লেখাটি ছিল স্ব-বিষয়ে মাওলানা মাওদুদী সাহেবের শ্রেষ্ঠ রচনা । (উল্লেখ থাকে যে, এসব কাজ সংঘটিত হয়েছিল জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠার প্রায় দু'বছর আগে ।) উক্ত পুস্তকটি পড়ার পর একথা দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে উঠে যে, আল্লামা মাশরেকী সাহেব যে সবকিছু ইসলামের নামে ব্যক্ত করে চলছে, তা রসূল (সঃ)-এর আনীত ও কোরআন- নির্দেশিত ইসলাম নয়; বরং, জার্মানীর হিটলার ও ইতালীর মুসোলিনীর “ধর্ম” এবং তার আন্দোলন রাজনৈতিক দিক দিয়েও ভারতীয় মুসলমানদের জন্য ধ্বংসাত্মক । আল্লাহ না করুন, এর ফলে ভারতের ইসলামপন্থীরা কোন খারাপ পরিস্থিতির শিকার হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে । আমার সাহচর্ষের ইতিবৃত্ত ১১৫ আমার মনে আছে যে, (আল্লাহর রহমতে) আমার উক্ত লেখাটি শক্তিশালী দলীল প্রমাণ, সুস্পষ্ট বক্তব্য ও জোরালো উপস্থাপনার দিক দিয়ে আমার যাবতীয় রচনার মধ্যে বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী ছিল। সাথে সাথে মাওলানা আলী মিয়া ও মাওলানা মাওদুদী সাহেবের লেখা দু'টির অন্তর্ভু ক্তির ফলে পুস্তকটি অধিক গুরুতৃপূর্ণ হয়ে গিয়েছিল । একাধিক অভিজ্ঞ ব্যক্তিত্‌ পুস্তকটি পাঠ করে এই মতামত ব্যক্ত করেন, যে “খাকসারী' এ পুস্তকটি পাঠ করবে, তার মধ্যে স্বল্প পরিমাণও বিবেক-বুদ্ধি থাকেল, সে আল্লামা মাশরেকী ও তার আন্দোলনের সাথে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হবে । কিন্তু, আমার যতদুর স্মরণ আছে, তখন দু'চারজন ব্যক্তিও পুস্তকটি পড়ে এ ধরনের পদক্ষেপ নিয়েছিলেন বলে জানা নেই। সে যা-ই হোক, কাদিয়ানী মতবাদের মত খাকসার আন্দোলনের ও একই অবস্থা। যে কেউ এর সাথে নিয়মতান্ত্রিকভাবে জড়িত হয়ে যায় খাকী রঙের পোশাক পরে নেয় এবং বেলচা হাতে নিয়ে নেয়, তখন নিজের ভুল উপলদ্ধি করার এবং ফেরৎ আসার তাওফীক খুব কমই লাভ হয়। অবশেষে, আল্লাহ তাআলা এমন কান্ড ঘটান যে, উক্ত আন্দোলন যেন আত্মহত্যা করে নিজে নিজেই নিঃশেষ ও দাফন হয়ে যায় । -৩৪ উন্লেখ থাকে যে, এখানে “কাদিয়ানী মতবাদ" ও “খাকসার আন্দোলন" প্রসঙ্গ আলোচিত হওয়ায় কারো মনে কখনো যেন এ সংশয় না জাগে যে, লেখকের দৃষ্টিতে জামায়াতে ইসলামী" ও তার “আন্দোলন” “কাদিয়ানী মতবাদ" ও 'খাকসার আন্দোলন' এর সমপর্যায়ের গোমরাহী ও বিভ্রান্তিকর । এ ধরনের অতিরঞ্জিত করা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় কামনা করছি। | ৩৪. উপরে উল্লেখ করা হয়েছে যে, উক্ত আন্দোলন প্রচন্ড ঝড়ের গতিতে বিস্তার লাভ করেছিল । যার ফলে ওলামায়ে কেরামের ফতোয়া, বক্তাগণের বক্তৃতা, তরজুমানুল কোরআন ও আল-ফুরকান-এর মত ধর্মীয় পত্রিকাদ্য়ের প্রবন্ধ-নিবন্ধ এবং এ ধরনের সমস্ত গঠনমূলক ও সংশোধনমূলক কর্মতৎপরতা মুসলিম জনসাধারণের বিশেষ করে তরুণদের উক্ত বাতিল আন্দোলন থেকে দূরে রাখতে তেমন কোন প্রভাব ফেলতে পারেনি । অতঃপর আল্লাহ তায়ালার পক্ষ থেকে এ ঘটনার প্রকাশ ঘটে যে,-্বয়ং আল্লামা মাশরেকী সাহেবের অপরিণামদরশী কার্যকলাপ তার অগ্সরমান জাহাজকে মাঝ দরিয়ায় নিমজ্জিত করে দেয়। . তখন সবেমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। পাঞ্জাবে তখন স্যার ইঙ্কান্দর হায়াত খানের মন্ত্রী চলছিল এক পর্যায়ে আল্লামা মাশরেকী এবং তার খাকসার বাহিনী সরকারের সাথে সংঘর্ষে লিপ্ত হবার সিদ্ধান্ত গ্রহণ করে । এক সময় তারা বেলচা নিয়ে পুলিশের লোকদের উপর আক্রমণ করে বসে। স্যার ইস্কান্দার হায়াত খান সর্বশক্তি প্রয়োগ করার জন্য পুলিশের প্রতি আদেশ জারী করেন। তখন পুলিশ বাহিনী নির্মমভাবে খাকসার বাহিনীকে বন্দুকের খোরাকে পরিণত করে । ব্যাস, লাহোরের উক্ত সংঘর্ষ ও দমন কার্ষের ফলে, দৃশ্যতঃ যে আন্দোলন গোটা দেশ ছেয়ে ফেলেছিল, তা পানির বুদ্বুদের ন্যায় অদৃশ্য হয়ে যায়। এমনকি অল্পদিনের মধ্যে মানুষ তাকে ভূলে ফেলে ।

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।