My Interaction With Maududi And Important Details by Maulana Monzur Nomani
/ ৬৪
📝 লেখা 📖 পিডিএফ

৬//৬/./১051-/1৫11/88.0017 * 5৯5 আমার সাহচর্ষের ইতিবৃত্ত বাহুল্য যে, নিঃসন্দেহে এটা এক বিরাট দায়িত্ব । আল্লাহ তাআলা তাদেরকে তাওফীক দান করুন, যাতে এ কর্তব্য ও দায়িত্রে গুরুত্‌ ও কাঠিন্য তারা উপলব্ধি করতে পারেন । আমি একথা জানি এবং গোটা জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা যে, কোন বিশেষ দাওয়াত ও মসলককে গ্রহণ করা এবং কোন বিশেষ ব্যক্তিত্ব বা সমষ্টিক সংস্থা কিংবা কোন দল বা গ্রুপের সাথে নিয়মতানত্রিকভাবে জড়িত হওয়ার পর তার ভুল-ত্রুটি কিংবা তার সম্পর্কে নিজের রায়ের ভুল উপলব্ধি করা আর সে উপলব্ধি মোতাবেক সিদ্ধান্ত ও বাস্তব পদক্ষেপ গ্রহণ করা নেহায়েত কঠিন কাজ হয়ে পড়ে এবং অসাধারণ সংকল্পের প্রয়োজন হয়। আর তখনই আল্রাহ-প্রেম ও নিঃস্কার্থপরতার কঠিন পরীক্ষার সময় উপস্থিত হয়। নিকট অতীতে, বরং বলা উচিৎ্-ষে, আমাদেরই যুগের এ ধরনের দু'টি উদাহরণ আমাদের সবার সম্মুখে রয়েছে । প্রথম উদাহরণ ১০০ইটিটিস উস. মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ইসলামের তাবলীগ ও প্রটার-প্রসারে এবং অন্যান্য ধর্ম, বিশেষ করে খৃষ্টানধর্ম ও হিন্দুধর্মের মোকাবেলায় তার সত্যতা ও শ্রেষ্টত প্রমাণ করা এবং সমগ্র বিশ্বে ইসলামের ঝান্ডা বুলন্দ করার নামে বিশেষ এক মিশনারী পদ্ধতিতে কাজ শুরু করে দেয়ার পর এর জন্যে শুরুতেই একটি দল গঠন করে। তখনও মির্জা সাহেবের পক্ষ থেকে এমন বিষয়াবলীর প্রকাশ পায়নি, যেগুলো মুসলমানদের জন্য ভীতি ও আশংকার কারণ হয়ে দাড়ায় এবং যদ্বারা জানা যায় যে, এ ব্যক্তি ধর্মীয় ব্যাপারে অনির্ভরযোগ্য । এই কারণে তখন অনেক বড় বড় জ্ঞানী-গুণী ও বুদ্ধিজীবি তার দাওয়াতে সাড়া দিয়ে তার হাতে বাইয়াত গ্রহণ করেন এবং তার দলের সাথে সম্পৃক্ত হয়ে যান। তীরা মির্জা সাহেবকে সব ধরনের সহযোগিতা করেন এবং এ কাজে অনেক কোরবানী স্বীকার করেন । অতঃপর এমন এক সময় আসে, যখন মির্জা সাহেব নিজের সম্পর্কে নতুন নতুন দাবী প্রচার করতে শুরু করে । যার কারণে ওলামায়ে কেরাম তার বিরুদ্ধে ভিন্নমত প্রকাশ করতে বাধ্য হন এবং সাধারণ মুসলমানদের মধ্যেও তার বিরুদ্ধে আশংকা ও ঘৃণার সৃষ্টি হয়। কিন্তু তার হাতে যারা নিঃস্বার্থভাবে বাইয়াত হয়েছিলেন, তারা এসব দাবীকে ধীরে ধীরে হজম করতে থাকেন । বরং বলা উচিত যে, সে সবের উপর ঈমান আনতে থাকেন । কিন্তু, এরপর এমন এক সময় আসে, যখন আল্লাহ তাআলা মির্জা সাহেবের মাধ্যমে এমন কিছু নিকৃষ্ট মানের ও বোকামীপূর্ণ ভুল সংঘটিত করান, যার কারণে দু'য়ে দু'য়ে চার ও.দিবালোকের ন্যায় জনসমক্ষে স্পষ্ট হয়ে ওঠে যে, এ ব্যক্তি সত্যবাদী নয়। আল্লাহ তাআলার উপর মিথ্যা আমার সাহচর্ষের ইতিবৃত্ত ১১৩ অপবাদ রটানোতেও সে দুঃসাহস ও দৌরাত্ম্য প্রদর্শন করে । যার সবচেয়ে উজ্জ্বল, দযর্থহীন ও অকাট্য উদাহরণ আহমদী বেগমের লজ্জাজনক কাহিনী এবং এ প্রসঙ্গে মির্জা সাহেবের লাগাতর ভবিষ্যদ্বাণীসমুহ, যা সে আল্লাহর ইলহামের উদ্ধৃতি দিয়ে করে যাচ্ছিল। অতঃপর আল্লাহ তাআলা উক্ত ভবিষ্যদ্বাণীসমূহকে ভুল প্রমাণিত করে চক্ষুম্মানদেরকে দেখিয়ে দেন যে, ইলহামের ব্যাপারে এ ব্যক্তি মিথ্যাবাদী । এ ধরনের, আরো একাধিক উদাহরণ রয়েছে। কিন্তু, রাবুুল-আলামীনের মহিমা বুঝা বড় দায়। মির্জা সাহেবের “নিঃস্বার্থপর মুরীদগণ*-এর মধ্য থেকে মওলবী মোহাম্মদ আলী লাহোরী (এম-এ) ও খাজা কামালুদ্দীন-এর মত জ্ঞানী ও বুদ্ধিজীবির নিকট উক্ত ভবিষ্যদ্াণীসমুহ মিথ্যা ও আল্লাহর উপর অপবাদ প্রমাণিত হওয়ার পরও শপথভঙ্গ করে মির্জা সাহেব ও তার দল থেকে বিচ্ছিন্ন হওয়ার তাওফীক হয়নি । অথচ, যারা উত্ত ব্যক্তি সম্পর্কে অবগত আছে তারা জানে যে, মির্জা সাহেবের সাথে জড়িত থাকার মধ্যে তাদের কোন জাগতিক লাভ তো ছিল না: বরং লোকসান ও ক্ষতির পরিমাণই বেশী ছিল । আসল কথা হলো, কোন বিশেষ মসলক ও গ্রুপের সাথে জড়িত হয়ে যাবার পর তার ভুল-ত্রুটি অথবা তার সম্পর্কে নিজের রায়ের ভুল উপলদ্ধি করে সে মোতাবেক সিদ্ধান্ত ও বাস্তব পদক্ষেপ গ্রহ্ণ করতে বিরাট সাধনা ও অসাধারণ সংকল্পের প্রয়োজন পড়ে । এ ধরনের সংকল্প গ্রহণের সৌভাগ্য আল্লাহর সেই বান্দাগণই লাভ করতে পারেন, যাদের উপর আল্লাহ তাআলা বিশেষ অনুথহ করেন । | দ্বিতীয় উদাহরণ : দ্বিতীয় উদাহরণ হলো, "খাক্সার আন্দোলন" । এ আন্দোলন আজ থেকে মাত্র ৪৫/৫০ বছর আগে আমাদেরই দেশ পাঞ্জাব থেকেই গড়ে উঠেছিল । এ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও অন্যতম নেতা ছিলেন আল্লামা এনায়েতুল্লাহ মাশরেকী সাহেব । তার আন্দোলনের মূল দাবী ও শ্লোগান ছিল এই যে, আজ পর্যন্ত সমস্ত ওলামায়ে কেরাম ও মওলবীরা 'ইসলাম', £ঈমান' ও 'আমলে-সালেহ' এর কোরআনী দাওয়াতের যে মর্মার্থ বুঝে আসছেন ও প্রচার করেছেন, তা সব ভুল, সম্পূর্ণ ভুল। সঠিক মর্মার্থ হচ্ছে, যা তিনি নিজে বুঝেছেন এবং “তাষকিরাহ' ইত্যাদির মত নিজের রচনাসমুহে পেশ করেছেন। যার সারকথা হচ্ছে, “সব কিছু বাদ দিয়ে বৈষয়িকভাবে শক্তিশালী হয়ে যাও। বিশেষ .করে সামরিক জীবন গ্রহণ করে জাগতিক প্রতিপত্তি অর্জনের প্রচেষ্টা চালিয়ে যাও। যেমন, আজকের ইউ বে গীয় সম্প্রদায়ের অবস্থা 1 এটাই হলো, ৪ সলাম”, “ঈমান ও “আমলে সালেহ সম্পন্ন জিন্দেগী” । আল্লামা এনায়েতুল্লাহ মাশরেকী সাহেব প্রকাশ্যে লিখতেন ও বলতেন যে, “আমাদের যুগে সত্যিকার "সালেহ মুমিন' হচ্ছেন ইংরেজ প্রমুখ ইউরোপীয়

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।