My Interaction With Maududi And Important Details by Maulana Monzur Nomani
/ ৬৪
📝 লেখা 📖 পিডিএফ

১১০ আমার সাহচর্ষের ইতিবৃত্ত কেবল ভিত্তিহীন কল্পনা ও ধ্যান-ধারণাই নয়; বরং এসব ভুলের স্বাভাবিক ও অস্বাভাবিক ফলাফল রয়েছে, তাহলে এর থেকে প্রত্যাবর্তন করে সংস্কার ও সংশোধনের মাধ্যমে ফিৎনা ও ভ্রান্তি থেকে বিশেষ করে নিজেদের অনুসারীদের রক্ষা, করার দায়িত্ব আদায় করুন এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি ও ভালবাসা অর্জন করুন।-(নিশ্চয় আল্লাহ তওবাকারীদের পছন্দ করেন।) সম্ভবতঃ মাওলানা মাওদুদী সাহেব এবং তীর বহু সংখ্যক বন্ধু-বান্ধবদের নিকটও এ প্রসিদ্ধ ঘটনাটি জানা থাকবে যে, হযরত মাওলানা আশরাফ আলী থানতী (রাঃ)-এর নিজে নিজে অথবা কোন সমালোচক অথবা অভিযোগকারীর অভিযোগের কারণে যখন একথা অনুভূত হয় যে, আল্লাহর রহমতে তিনি অনেক কিতাব লিখেছেন, সেগুলোতে তার ক্রটি-বিচ্যুতি হয়তো হয়েছে, তখন তিনি একজন সচেতন ব্যক্তি ও সুদক্ষ আলেমকে (মাওলানা হাবীব আহমদ কিরানবীকে) যিনি স্বভাবগতভাবেই সমালোচনা ও ক্রুটি- বিচ্যুতির পর্যালোচক ছিলেন, নিজের পক্ষ থেকে বেতন দিয়ে এই কাজের জন্য এবং কোন ভুল-ক্রটি লক্ষ্য করলে তা চিহ্নিত করেন । অনেক দিন পর্যন্ত এ কাজ জারী থাকে । এর ফলে গবেষণা ও মতবিনিময়ের পর হযরত থানভী (রাঃ) অনেক মাসয়ালা নিজের পূর্ববর্তী মত ও গবেষণা প্রত্যাহার কনর -ল্মনরএব্‌ং নিজের কিতাব ও ফতওয়ার মধ্যে অনেক স্থানে পরিবর্তন অথবা সংশোধন করেন এবং প্রকা ঘোষণ্া.করে দেওয়া জরুরী মনে করেন। অতঃপর এগুলোকে একটি বৃহৎ কিতাবাকারে “তরজিহুর রাজেহ” নাম দিয়ে প্রকাশ করেছেন। নিশ্চয় সত্য-পুজা ও খোদাভীতিব্ন পথ এটাই । (“আল্লাহ আমাদের সবাইকে এই পথ অবলম্বনের তাওফীক দান করুন” । ৬///.8/১01-/১/7/89.00117 ১৮ পরিশিষ্ট মাওলানা মাওদুদী সাহেব ও জামায়াতে ইসলামীর সাথে সম্পৃক্ত ভাইদের সমীপে আপনারা নিশ্চয় অবগত আছেন যে, জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠা ও রূপরেখা প্রণয়ন এবং এর প্রাথমিক প্রচারণা ও গঠনমূলক কর্মতৎপরতায় মাওলানা মাওদুদী সাহেব -এর সাথে আমিও একজন প্রথম কাতারের অংশীদার ও সহযোগী ছিলাম । এমনকি, মাওলানা মাওদুদী সাহেব -এর পরে একাজে সর্বাধিক ভূমিকা আমারই ছিল বললে মোটেই অতযুক্তি হয় না। এ সম্পর্কে মোটামুটি কিছু আলোচনা “আমার সাহচর্ষের ইতিবৃত্তে”র পর্যায়ে আগেই হয়ে গেছে। আমার দৃঢ় বিশ্বাস যে, মাওলানা মাওদুদী সাহেব ও জামায়াতে ইসলামীর সাথে আমার সম্পর্ক স্থাপনের উক্ত সিদ্ধান্ত এবং সক্রিয় অংশগ্রহণ নিঃস্বার্থপরতার ভিত্তিতেই হয়েছিল । কোন ব্যক্তিগত উদ্দেশ্য ও জাগতিক স্বার্থের কল্পনাও তখন হতে পারতোনা। শুধু দ্বীনের খেদমত ও আল্লাহর বাণীকে সমুন্নত করার চেষ্টা-প্রচেষ্টার মাধ্যমে নিজের পরকাল সাজানোর নিয়্যতই সক্রিয় ছিল। সে যা-ই হোক, আমার নিজের সম্পর্কে যেমন আমার এ দৃঢ় বিশ্বাস, ত্রুপ, আপনাদের সম্পর্কেও আমার এ সু-ধারণা রয়েছে । এরই ভিত্তিতে আপনাদেরকে এবং মাওলানা মাওদুদী সাহেব. -কে সামনে রেখেই পূর্ববর্তী আলোচনাসমূহ পেশ করা হয়েছিল এবং কোন কোন বিষয় বিশেষভাবে তাকেই সম্বোধন করে নিবেদন করা হয়েছিল । কিন্তু আল্লাহর ইচ্ছা ও তক্দীরের ফয়সালায় গ্রন্থটি মুদ্রিত ও প্রকাশিত হবার আগেই তিনি পরকালে পাড়ি দিয়েছেন এবং আমাদের জগত থেকে বিদায় নিয়ে মালেকে-হাকীকির দরবারে পৌছে গেছেন- যেখানে আমাদের সবাইকে উপস্থিত হতে হবে । এখন আমাদের উপর তার পাওনা হচ্ছে, আমরা যেন তার জন্য এবং আমাদের নিজেদের জন্যও সর্ব প্রকার ভূল-ত্রটির মার্জনা, মাগফিরাত ও করুণার প্রার্থনা করি বিশ্ব প্রভুর দরবারে । আল্লাহ তায়ালা আমাদেরকে এ দায়িতব পুরোপুরি পালনের তাওফীক দান করুন । এখানে মাওলানা মাওদুদী সাহেব -এর পরিবর্তে সেসব বিশেষ আবেদন- নিবেদন জামায়াতে ইসলামীর সেই সব রুকন ও নীতি-নির্ধারকগণকেই সম্বোধন করে লিখিত বলে ধরে নিতে হবে, যাদের হাতেই জামায়াতে ইসলামীর দায়িতৃ অর্পিত । বলা-

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।