My Interaction With Maududi And Important Details by Maulana Monzur Nomani
/ ৬৪
📝 লেখা 📖 পিডিএফ

///.3/301-/941 ১০৮ | আমার সাহ্চর্ষের ইতিবৃত্ত ইসলামীতে অন্তর্ভৃক্ত হওয়ার পর সম্পর্ক ছিন্ন করেছে, সে ইসলাম থেকেই বাহির হয়ে গেছে এবং ইহুদী ও মুরতাদ হয়ে গেছে। তাই সে 'বীর পুরুষের" ন্যায় স্পষ্টবাদিতার আশ্রয় নিয়েছে । এভাবেই উপদল বা সম্প্রদায়ের সৃষ্টি হয় : মাওলানা মাওদুদী সাহেব নিজের বিভিন্ন লেখায় বার বার এ দাবী করেছেন এবং পূর্ণ শক্তি দিয়ে নিজের অনুসারীদেরকে বুঝিয়ে দিয়েছেন যে, তিনি ব্যতীত যে সব দ্বীনের খেদমতকারী আছেন, তাদের কাছে কেবল দ্বীনের কোন অংশ অথবা কিছু অংশ রয়েছে। তারা কেবল তা-ই নিয়ে বসে আছে। “পূর্ণাঙ্গ দ্বীন" ও “খাটি সত্যের' দাওয়াত নিয়ে কেবল তারাই ময়দানে নেমেছেন । অতঃপর ১৯৪৪, ইং সালের বয়ানে (যা উপরে উল্লেখ করা হয়েছে) তিনি আরো এক ধাপ অগ্রসর হয়ে এ হুকুম সাথে জুড়ে দিলেন,- “আমার এ দাওয়াত. পৃথিবীর যে অংশেই হোক না কেন, যে সব মুসলমানের নিকট পৌছে যাবে ও তারা তা গ্রহণ করবেনা, তাহলে তাদের 'পজিশন' তা-ই হবে, যা ইহুদী জাতির ছিল।” ০, এ ইসি উড গড়ে তুলেছে । কোন সম্প্রদায় এ ঘোষণা দিয়ে সৃষ্টি হয় না যে, সে একটা সম্প্রদায় হিসেবে গড়ে উঠছে। বরং তার নিজস্ব ধর্মীয় চিন্তাধারা, মতামত ও দাবীসমুহই তাকে উপদল বা সম্প্রদায় হিসেবে গড়ে তোলে । আপনি যখন একথা বলবেন যে, পূর্ণাঙ্গ দ্বীন ও খাটি সত্য কেবল আপনার কাছেই রয়েছে এবং আপনিই তার দাওয়াত নিয়ে খাড়া হয়েছেন, আপনি ছাড়া অন্যান্য মুসলমান, ওলামায়ে কেরাম ও মশায়েখে এ'জামের নিকট যে দ্বীন আছে, তা-ও আংশিক অথবা বাতিল মিশ্রিত এবং আপনার দাওয়াত গ্রহণ করা তাদের জন্য আবশ্যক, যদি গ্রহণ না করে তা হলে তাদের 'পজিশন' ও মর্ষাদা তাই হবে যা ইহুদী জাতির ছিল, তখন আপনিই তো আপনার এবং অন্যান্য মুসলমান জাতির মধ্যে পার্থক্য ও ভেদ-রেখা টেনে দিচ্ছেন এবং এভাবেই আপনা-আপনিই একটা স্বতন্ত্র সম্প্রদায়ের জন্ম হয়ে যায় ৷ যদিও বা আপনি হাঁজার বার ঘোষণা করেন না কেন, আমরা কোন সম্প্রদায় নই এবং আমরা সম্প্রদায় সৃষ্টির বিরোধী ।” কাদিয়ানীদের লাহোরী গ্রুপের বিখ্যাত ও বিশিষ্ট ব্যক্তিত্‌ খাজা কামালুদ্দিন সাহেব সম্ভবতঃ ইউরোপের কোন একটি দেশের এক সম্মেলনে একবার বক্তৃতা করেছিলেন অথ্থবা প্রবন্ধ পাঠ করেছিলেন । তার শিরোনাম ছিল “ইসলামে কোন সম্প্রদায় নেই 1” তার উর্দু অনুবাদও পুস্তিকাকারে প্রকাশিত হয়েছিল । আজ থেকে প্রায় ৫০ বছর আগে আমি সেটা পড়েছিলাম । আমার ধারণা মতে, মাওলানা মাওদুদী সাহেব এবং জামায়াতে ইসলামীর অন্যান্য সচেতন পাঠকসমাজের নজরেও হয়তো সেটা পড়েছিল । তিনি | 1 1/8.007 আমার সাহচর্ষের ইতিবৃত্ত ১০৯ _ তা'তে স্বীয় সম্প্রদায় (কাদীয়ানীদের লাহোরী গ্রুপ) সম্পর্কে একথা বুঝাতে চেষ্টা করেছিলেন যে. সেটা কোন “সম্প্রদায়' নয় । কিন্তু উক্ত ঘোষণার ফলে কি তার সম্প্রদায় হওয়ার কারণসমূহও নিঃশেষ হয়ে গেছে? আমার জানা আছে যে, স্বয়ং মাওলানা মাওদুদী সাহেব এবং জামায়াতের অন্যান্য ব্যক্তিবর্গ একথা বার বার লিখেছেন যে, “জামায়াতে ইসলামী কোন সম্প্রদায় নয়।” কিন্তু, উপরোল্লিখিত বিশেষ বিশেষ মতবাদ ও দাবীসমূহ-এর প্রবক্তা হওয়া সত্ও একথা লেখা, খাজা কামালুদ্দীন সাহেবের ঘোষণা থেকে মোটেই ভিন্ন কিছু নয়। জামায়াতে ইসলামীর কোন কোন মুখপত্র 'সম্প্রদায়' না হওয়ার দলিল হিসেবে একথাও বার বার লিখেছেন যে, আমরা তো জামায়াতে ইসলামীর সাথে সম্পর্ক রাখে না এমন সব 'মসলক' -এর অনুসারী সকল মুসলমানদের পেছনেও নামায পড়ি, তাহলে আমরা (আলাদা) “সম্পূদায়' কিভাবে হতে পারিঃ আমার বক্তব্য হলো এই যে, এ ধরনের কর্মনীতি যে, যে কোন ধরনের চিন্তাধারা ও মসলক এর অনুসারীদের পেছনে নামায আদায় করা যাবে, (যদিও জানা থাকে যে তার আক্কীদায়ে-তাওহীদ সঠিক নয়, কবর অথবা তাজিয়া-পুজারী, অথবা মাওদুদী সাহেব এবং জামায়াতে ইসলামীর পূর্ণা্ দ্বীন ও খাঁটি সত্যের দাওয়াত পৌছে যাবার পরও তা গ্রহণ না করে বরং প্রত্যাখান করে, সেই "পজিশন" ও মর্যাদা গ্রহণ করে নিয়েছে, যা ইহুদী জাতিরা গ্রহণ করেছিল) এটা “সম্প্রদায়” না হওয়ার দলিল তো কোন যুক্তি মতেই হতে পারে না । হ্যা, তবে একথার আলামত অবশ্যই হতে পারে যে, নামাযকেও রাজনীতিতে পরিণত করা হয়েছে। সে রকম নামায মাওদুদী সাহেবের পেছনেও পড়া যায় এবং মিষ্টার জিন্নাহর মত কোন আগাখানী, কোন ইসমাঈলীর পেছনেও পড়া যায়। এভাবে কোন কবরপুজারী অথবা কোন তাযিয়া-পুজারীর পেছনেও পড়া যায় । একথা সুস্পষ্ট যে, এটা দ্বীনদারী নয়; দোকানদারী ব্যেবসা)। -(নাউযুবিল্লাহ মিন্‌ শুররে আন্ফুসিনা)। সবশেষে, আমি পুরনো সম্পর্কের ভিত্তিতে মোহতরম মাওলানা মাওদুদী সাহেব ও তার বিশিষ্ট বন্ধু-বান্ধব এবং হিন্দুস্তান-পাকিস্তানের (বাংলাদেশসহ) দায়িতৃশীল ভাইদের নিকট আরয করছি যে, এ লেখায় আমি ধর্মের মৌলিক পরিভাষার আধুনিক রাজনৈতিক ব্যাখ্যা, ধর্মীয় কাজে হিকমতে আমলীর দর্শন, গিলাফে কাবার ভ্রাম্যমান প্রদর্শনী এবং সবশেষে ১৯৪৪ ইং সালের উপরোল্লিখিত বয়ান সম্পর্কে যা কিছু আরয করেছি, তার উপর গভীরভাবে চিন্তা-ভাবনা করুন। নিজের মৃত্যুর দৃঢ় বিশ্বাস ও পরকালের হিসাবের কথা সামনে রেখে একবার ভেবে দেখুন । | এরপর আপনার যদি উপলদ্ধি হয় যে, উপরে যা কিছু লেখা হয়েছে তা কেবল শক্রতামূলক অপবাদ রটানো অথবা কেবল ভুল বৃঝা-বুঝিই নয়, বরং বাস্তব ও ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং ফিৎনা ও ভ্রান্তির যে সব আশংকাকে চিহ্নিত করা হয়েছে, তা

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।