My Interaction With Maududi And Important Details by Maulana Monzur Nomani
/ ৬৪
📝 লেখা 📖 পিডিএফ

৬/৬/৬/./৭ 01/১1/0011 ১০৪. আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ আমি এ সম্পর্কে অনবহিত নই যে, মাওলানা মাওদুদী সাহেব তার লেখায় ও বন্তৃতায় এ কথা বার বার প্রকাশ করেছিলেন যে- আমার দাওয়াত জামায়াতে ইসলামীর সাথে সংশ্লিষ্ট হওয়ার প্রতি নয়, বরং সেই আকীদা, দৃষ্টিভঙ্গি ও চিন্তাধারার প্রতি যা আমি পেশ করেছি। কিন্তু, মাওদুদী সাহেব এবং তার দলের প্রত্যেকটি শিক্ষিত ও সচেতন ব্যক্তির সম্ভবতঃ জানা থাকবে যে, কিতাব ও সুন্নাহর জ্ঞানের অধিকারী পাক-ভারত ও বাংলাদেশ) এর অধিকাংশ ওলামায়ে কেরাম “আকীদায়ে তাওহীদ ও রেসালাত'-এর সে ব্যাখ্যাই গ্রহণ করেননি, ঘা জামায়াতে ইসলামীর সংরিধানে পেশ করা হয়েছিল এবং যার উপর দাওয়াতের ভিত্তি। বরং মাওলানা মাওদুদী সাহেবের সেই চিন্তাধারার সাথেই মতবিরোধ পোষণ করেছেন, যার উপর উক্ত ব্যাখ্যা ও তার পেশকৃত দৃষ্টিভজির বুনিয়াদ। যারা জামায়াতে ইসলামীর প্রাথমিক যুগের অবস্থাদি সম্পর্কে কিছু অবগত আছেন, তীরা অবশ্যই জানেন যে, জামায়াতে ইসলামী প্রতিষ্ঠার শুরু থেকেই যারা সর্বপ্রথম ৮ পোষণ করেন, তারা ছিলেন মাওলানা সৈয়দ সোলায়মান নদভী, মাওলনা আবদুল মাজেদ দরিয়াবাদী ও মাওলান্য মানাজের আহসান গিলানী। তারা : তরজুমানুল কোরআন-এর প্রাথমিক কলার এরিভিন্ন লেখায় আকৃষ্ট হয়ে মাওলানা মাওদুদীর বিশেষ ভক্তদের অন্তর্ভূক্ত হয়েছিলেন এবই ভী-সম্পর্কে অত্যন্ত ভাল ধারণা পোষণ করেছিলেন । বিশেষ করে মাওলানা দরিয়াবাদী সাহেব তো একেবারে মুগ্ধ ছিলেন। আমার ন্যায় তিনিও মাওদুদী সাহেবকে “মুতাকান্িমে ইসলাম' বা ইসলামী দার্শনিক হিসেবে আখ্যায়িত করতেন। তখনকার সময়ে তার সম্পাদিত সাপ্তাহিক “সিদ্‌ক' পত্রিকার প্রায় প্রতিটি সংখ্যায় অত্যন্ত সুন্দর প্রশংসার সাথে মাওলানা মাওদুদী এবং তরজুমানুল কোরআনের আলোচনা বর্তমান থাকতো । সে যাই হোক, তারা নিয়মিতভাবে তরজুমানুল কোরআন অধ্যয়ন করতেন। তার দাওয়াত" পৌছে যাবার পর এবং সে সম্পর্কে অবগত হওয়ার পরই তারা মতবিরোধ শুরু করেন এবং দ্বীন সম্পর্কে মাওদুদী সাহেবের সেই চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গির সাথেই মত-বিরোধ করেন, যার উপরই তীর দাওয়াতের ভিত্তি রচিত হয়েছিল । ্‌ মাওলানা সৈয়দ সোলায়মান নদভী সাহেব স্বীয় পত্রিকা মাসিক “মাআরেফে আজমগড়'-এ নিজের বিশেষ ভঙ্গী ও পদ্ধতিতে এর সমালোচনা করেন। মাওলানা দরিয়াবাদী সাহেব স্বীয় সম্পাদিত সাপ্তাহিক “সিদ্‌ক' পত্রিকায় ধারাবাহিকভাবে এ বিষয়ে লিখতেন । কিছুকাল পর্যন্ত “সিদক' পত্রিকার প্রায় প্রত্যেকটি সংখ্যায় এ বিষয়ের উপর. কিছু না কিছু লেখা অবশ্যই ছাপা হতো আর তা নিজের বিশেষ ভঙ্গীতেই হতো । যাকে মাওলানা 'মাওদুদী সাহেব সে সময়.“গেরিলা যুদ্ধ” হিসেবে অভিহিত করেছিলেন। মাওলানা গিলানী সাহেব নিজের একটি দীর্ঘ পত্রে নিজের ভিন্নমত ব্যক্ত করেছিলেন । আমার মনে পড়ে, উক্ত পত্রটি গিলানী সাহেবের নাম প্রকাশ না করেই “তরজুমানুল কোরআনে" ছাপা হয়েছিল৷ তাছাড়া তিনি এ পর্যায়ে মাওলানা দরিয়াবাদী সাহেবের নিকটও পত্র লিখতেন এবং এগুলোর নির্বাচিত অংশ “সিদ্‌ক' পত্রিকায় ছাপানো হতো । [ ১০৫ জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাবর্ষ '৬০-৬১ হিজরীর ('৪১-৪২ ইং) তরজুমানুল কোরআনের সংখ্যাসমূহ অধ্যয়ন করেও উপরোক্ত শ্রদ্ধেয় ব্যক্তিবর্গের মতবিরোধের ধরন ও কঠোরতা সম্পর্কে অবহিত হওয়া যায় । সে যা-ই হোক, আমার যতদুর জানা আছে, বড় বড় ওলামায়ে কেরামের মধ্যে সর্বপ্রথম এ তিন ব্যক্তিই নিজেদের মতবিরোধের কথা প্রকাশ করেন। তারা সবাই জগত ও জগতের যাবতীয় বস্তু ও বিষয় সম্পর্কে অনভিজ্ঞ ধরনের নিরেট “মাওলানা” ছিলেন না; বরং কয়েক জগতের অবস্থা, ধ্যান-ধারণা, চিন্তাধারা ও মতবাদ এবং অধুনা জাগ্রত আন্দোলন সম্পর্কে পূর্ণ ওয়াকিফহাল ছিলেন। আমার ধারণা মতে উপরোক্ত শ্রদ্ধেয় ব্যক্তিগণ তাদের সেই বিশেষ গুণের কারণে মাওলানা মাওদুদী সাহেবের চিন্তাধারা এবং তার দাওয়াতের মধ্যে শুরু থেকেই সে আশংকা অনুভব করতে পেরেছিলেন, যা ভারতের অন্যান্য ওলামায়ে কেরাম অনুভব করতে পারেন নি, যারা আধুনিক বিষয়াবলী সম্পর্কে তাদের মত অভিজ্ঞ ছিলেন' না । এরপর বিভিন্ন সময়ে উপমহাদেশের আকাবের ওলামায়ে কেরাম, যারা কিতাব ও সুন্নাহ জ্ঞানের উত্তরাধিকারী ও ধারক-বাহক ছিলেন, তারা মাওলানা মাওদুদী সাহেবের সাথে মতবিরোধ ব্যক্ত করেন এবং তীর দাওয়াতকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেন। এখানে উদাহরণস্বরূপ হযরত মাওলানা হুসাইন আহমদ মদনী, মাওলানা মুফতি কেফায়াতুল্লাহ সাহেব দেহলভী, মাওলানা আহমদ আলী লাহোরী, মাওলানা মোঃ ইউসুফ বিন্োরী, শায়খুল হাদীছ মাওলনা মোঃ যাকারিয়া ও মাওলানা শাহ আব্দুল গনী ফুলপুরী (রাঃ) প্রমুখের নাম উল্লেখযোগ্য ৷ “জামায়াতে আহ্লে হাদীছ”-এর কোন কোন আকাবের ওলামাও অনুরূপ কঠোরতার সহিত তাদের মতবিরোধের কথা ব্যক্ত করেন । কিছু সংখ্যক ওলামায়ে আকাবের এমনও আছেন, যারা যদিও মাওলানা মাওদুদী সাহেব ও তার দলের দাওয়াতের সাথে নিজেদের মতবিরোধের কথা এ রকম কঠোরভাবে ব্যক্ত করেননি, তবুও তীর দাওয়াত কবুল করেননি । আমার জানা মতে, উদাহরণ স্বরূপ হাকীমুলউন্মত মাওলানা আশরাফ আলী থানভী এবং তার সাথে সম্পর্কিত অধিকাংশ আকাবের ওলামা, হযরত মাওলানা শাব্বির আহমদ ওছমানী, মাওলান মুফতি মোহাম্মদ শফি দেওবন্দী, মাওলানা জাফর আহমদ ওছমানী, মাওলানা শামসুল হক আফগানী, মাওলানা ওযাইর গুল সরহদী ও মাওলানা আব্দুল হক (আকুড়া খটক) (রাঃ) সাহেব প্রমুখের নাম উল্লেখ করা যায় ৩৩; ৩৩. এখানে হযরত থানতী (রাঃ)-এর একটা ঘটনা উল্লেখ করা ভাল বলে মনে করি । এ ঘটনাটির সম্পর্ক আমারই সাথে এবং এটা আগে কখনো লিপিবদ্ধ হয়নি। জামায়াতে ইসলামী ও মাওলানা তা যেরূপ সম্পর্ক ছিল এবং যেরূপ আমি তার দাওয়াতের ঝান্ডাবাহী ছিলাম তার আলোচনা “ ” পর্যায়ে করা হয়েছে । জামায়াতে ইসলামী প্রতিষ্ঠার অল্প দিন পরে আমি “ ভিটা লাজেলচোর দাবির নাও ও “সংবিধানের” এক একটি কপি হযরত থানভী (রাঃ)-এর নিকট প্রেরণ করি আর দরখাস্তের মাধ্যমে আরজ করি, দি যেন সেগুলো পড়ে দেখেন এবং তিনি যে স্থানে (এরপর পরবর্তী রি পি.

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।