//.3/খা01-/৫11 /88.০0017 ১০০ আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ একনিষ্ঠ ও ধর্মীয় ব্যাপারে তার অটলতার কথা বলে আসছি। তিনি “গিলাফে কাবার' এই ভ্রাম্যমান প্রদর্শনীর বিরুদ্ধে খোলাখুলিভাবে কলম চালিয়েছিলেন, এবং “অন্যায় কাজের প্রতিবাদ” -এর দায়িতৃ আদায় করেছিলেন । যদিও তিনি তার লেখায় এ কথার . “যদি গিলাফে-কাবার ব্যাপারে মিছিল অনুষ্ঠান ইত্যাদি করার জন্য উৎসাহিত ও অনুপ্রাণিত করা হয়ে থাকে, তাহলে এটা স্বয়ং বিদআত হবে । তদুপরি আরো অন্যান্য | বহু বিদআত ও শিরক-এর দ্বার উন্মুক্ত হয়ে যাবে এবং আশংকা রয়েছে যে, কাবা- শরীফের গিলাফ নতুন “তাজিয়া প্রমাণিত হবে না-তোঃ এ সব কারণে আমি মাওলানা মাওদুদী সাহেবের নিয়্যতের উপর সন্দেহ পোষণ না করেই এটা বলতে পারি যে, তার ইজতেহাদ সম্পূর্ণ ভুল এবং এর থেকে প্রত্যাবর্তন করাই তার জন্য উত্তম ।” (মাসিক আল-ফুরকান : জিলহজ ১৩৮২ হিঃ সংখ্যা, সুত্র-দাওয়াতে দিল্লী : ২৫ এপ্রিল" ৬৩ ইং সংখ্যা) | আমার জানা মতে এ কথা জানা নেই যে, মাওলানা মাওদুদী সাহেব তার একজন অকৃত্রিম ভক্ত এবং নিজ দল জামায়াতে ইসলামী ভারতের একজন সদস্য শামস্ পীরজাদা সাহেবের উক্ত আবেদন মঞ্জুর করতঃ নিজের সে বিরাট ভুল থেকে মত পরিবর্তন করেছিলেন কি-না । যদি মত পরিবর্তন না করে থাকেন, তাহলে আমার মত অক্ষম ব্যক্তিও নিজের পুরানো সম্পর্কের ভিত্তিতে আবেদন করছি যে, তিনি যেন.তার এ মত পরিবর্তন করেন ও তার ঘোষণা দেন। অন্যথায় এ আশংকা রয়েছে যে, কাল যখন তিনি ইহজগতে থাকবেন না, তখন তার অনুসারীরা এটাকে সনদ বানিয়ে ইকামতে দ্বীনের চেষ্টা-প্রচেষ্টাকে শক্তিশালী করার নামে ভবিষ্যতেও একই ধরনের অথবা তার চেয়ে মন্দ ও অনিষ্টকর কান্ড-কারখান করে বসবে । 1 ১০১ | চতুর্থ মারাত্মক ভুল একটি মারাত্মক ও বিভ্রান্তিকর দাবী “মাওলানা মাওদুদী ও জামায়াতে ইসলামীর দাওয়াত : প্রত্যাখ্যানকারী মুসলমানদের 'পজিশন্' বা মর্যাদা তা-ই ' ৰ যা ইহুদী জাতির ছিল” সম্প্রৃতি, মাত্র কিছুদিন আগে একজন শ্রদ্ধেয় ব্যক্তি জামায়াতে ইসলামীর কার্যবিবরণীতে (২য় খন্ড) প্রকাশিত মাওলানা মাওদুদী সাহেবের একটি বয়ানের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করেন। বয়ানটি ছিল এই যে, “এ সুযোগে আমি একটি কথা পরিষ্কারভাবে বলে দিতে চাই । তা হলো এই যে, আমাদের এ দাওয়াতের মত কোন দাওয়াত কোন মুসলিম জাতির মধ্যে জেগে উঠলে তাদেরকে কঠিন পরীক্ষার সম্মুখীন করে দেয়। যতক্ষণ পর্যন্ত সত্যের কোন বিক্ষিপ্ত ₹শ বাতিলের সংমিশ্রণে আত্মপ্রকাশ করে, ততক্ষণ পর্যন্ত মুসলিম জাতির জন্য তা গ্রহণ না করা এবং তার সহযোগিতা না করার একটা সংগত কারণ বিদ্যমান থাকে আর তাদের ওজর গ্রহণযোগ্য হতে পারে। কিন্তু, সত্য যখন পূর্ণাঙ্গভাবে নিজের খাটি রূপ নিয়ে আত্মপ্রকাশ করে এবং ইসলামের দাবীদার জাতিকে তার প্রতি দাওয়াত দেওয়া হয়, তখন তার জন্য আবশ্যক হয়ে পড়ে যে, হয় সে উক্ত দাওয়াতে সাড়া দিয়ে সে খেদমত আঞ্জাম দেয়ার জন্য প্রস্তুত হবে, যা মুসলিম জাতি সৃষ্টির একমাত্র উদ্দেশ্য, (অথবা) না হয় সে তাকে প্রত্যাখ্যান বা অগ্রাহ্য করে সে "পজিশন" বা মর্যাদাই গ্রহণ করবে, যা ইতিপূর্বে ইহুদীরা গ্রহণ করেছিল । এমতাবস্থায়, এ দু'টি পন্থা ব্যতীত তৃতীয় এ পর্যায়ে মাওলানা মাওদুদী সাহেব সামনে অগ্রসর হয়ে আরো বলেন, “বর্তমানে যেহেতু এই দাওয়াত ভারতে জেগে উঠেছে, তাই অন্ততঃ ভারতীয় মুসলমানদের জন্য তো পরীক্ষার সেই ভয়ংকর মুহুর্ত এসে গেছে। তবে বাকী থাকলো অন্যান্য রাষ্ট্রের মুসলমানদের কথা । আমরা তাদের নিকটও আমাদের দাওয়াত পৌছিয়ে দেয়ার প্রস্তুতি গ্রহণ করছি। যদি সে প্রচেষ্টায় আমাদের সাফল্য অর্জিত হয়ে যায়, তবে যেখানে যেখানে আমাদের এ দাওয়াত পৌছে যাবে, সেখানকার মুসলমানরা একই পরীক্ষার সম্মুখীন হবে ।” (জামায়াতে ইসলামীর কার্ষ-বিবরণী : ২য় খন্ড, ১৭, ১৮ পৃঃ) মাওলানা মাওদুদী সাহেবের এ বয়ানটি ১৯৪৪ সালের । এর আগে কোন সময়, এটা আমার দৃষ্টিগোচর অথবা কর্ণগোচর হয়েছিল কি-না, তা স্মরণ নেই। উপরে যেমন উল্লেখ করা হয়েছে যে, সান্প্রতিককালে এক ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করার ফলেই আমার তা দেখার সুযোগ হয়েছে । আমার জানা ছিল না যে, মাওলানা মাওদুদী সাহেব
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।