৬//৬/./১051-/1€11/58.0017 ৯৪ আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ আর অপরের নিকট বিবৃত করেছেন। তা না হলে, পূর্ববর্তী যুগের মুজাদদেদীনেরও তো (মুজাদ্দেদে আলফে-ছানীঃ শাহ ওয়ালী উল্লাহ, সৈয়দ আহমদ শহীদ প্রমুখ) ধর্সীয় ব্যাপারে বিরাট ভুল হয়েছে ৫) এবং তারা প্রকৃত ইসলাম ও জাহেলিয়্যাতের প্রভাব ও কার্যাবলীর মধ্যে পুরোপুরি পার্থক্য করতে পারেননি । | তাদের (যারা জামায়াতে ইসলামীর মূল কর্মকর্তা) অবস্থা এ রকম নয় যে, সরাসরি কোরআন-হাদীছ এবং পূর্ববর্তী আইম্মায়ে কেরাম ও ম্োহাক্কেক ওলামায়ে কেরামের রচিত গ্রস্থাবলীর মাধ্যমে হিদায়ত ও জ্ঞান লাভ করতে পারে । তাদের নিকট দ্বীনের যাবতীয় গুঁজি হচ্ছে, কেবল মাওলানা মাওদুদী সাহেবের গরন্থাবলী এবং জামায়াতে ইসলামীর সাহিত্য ও রচনাসমূহ । অতঃপর মাওলানা মাওদুদী সাহেব তাদেরকে “ধর্মীয় কাজে হিকমতে আমলীর দর্শন” শিরোনামে এ মূলনীতিও শিক্ষা দিয়েছেন এবং এর উপর নিজে আমল করে এবং অপরের দ্বারা করিয়েও দেখিয়েছেন যে, ইকামতে দ্বীনের চেষ্টা-্চেষ্টার পর্যায়ে যোর কার্পত রূপ হচ্ছে নির্বাচনী যুদ্ধ) প্রয়োজন হলে প্রয়োজন পরিমাণ অবৈধ ও হারাম কাজেনিস্তহওয়ী-্যায় তা হূলে ভেবে দেখা যেতে পারে যে” নির্বাচনের ময়দানে জামায়াতে ইসলামীর “নির্বাচনী যোদ্ধারা" (ুজাহেদীন) নির্বাচনে জয়লাভ করার জন্য এ ফতওয়ার আলোকে কোন্ কাজটা করবে না? __ পাকিস্তানে (ত্ক্রুপ ভারত-বাংলাদেশেও) কোন সচেতন ব্যক্তি হয়তো এমন নেই, যিনি এ বাস্তব ঘটনা সম্পর্কে অবগত নন যে, নির্বাচনে বিশেষ করে নিম্নস্তরে কি হয়ে থাকে এবং নির্বাচনে জয়লাভ করার জন্য কি কি কাজ করা আবশ্যক বলে মনে করা হয় এবং কি কি করা হয়। দলের প্রচারকার্ষ চালাতে গিয়ে মিথ্যা বলা এবং নির্ভয়ে মিথ্যা বলা, জেনে-শুনে জনসাধারণকে মিথ্যা আশা-ভরসা দেওয়া, প্রতিদ্বন্থী দল অথবা প্রার্থীর বাস্তব-অবাস্তব অসংখ্য দোষ প্রচার করে বেড়ানো এবং এ পর্যায়ে অপবাদ ও কুৎসা রটনা করতেও সংকোচ না করা, ভোটারদেরকে নানা ধরনের লোভ-লালসা প্রদান করা আর সম্ভব হলে ঘুষও দেওয়া, জাল ভোট প্রদানের ব্যবস্থা করা প্রভৃতি কোন্ বেঈমানী আর বেদ্বীনি কাজটা বাকী থাকে, যা নির্বাচনের ময়দানে করা হয়না এবং আবশ্যক বলে মনে করা হয় না। যখন জামায়াতে ইসলামীর নির্বাচনী যোদ্ধাদের সামনে মাওলানা মাওদুদী সাহেবের কোরআন ও হাদীছের বিভিন্ন দলীল দ্বারা সুসজ্জিত এই ফতওয়া রয়েছে যে-“ইকামতে দ্বীনের' চেষ্টা-্চেষ্টার পর্যায়ে যদি প্রয়োজন পড়ে তবে প্রয়োজন পরিমাণ কোন অবৈধ ও হারাম কাজেও লিপ্ত হওয়া যায়, তবে কি কারণ হতে পারে যে, এ সব নির্বাচনী যোদ্ধারা নির্বাচনে জয়লাভ করার জন্য সে সব কাজ করবে না, যা আবশ্যক মনে করা হয় এবং যে সব কাজ পরকাল সম্পর্কে চিন্তাহীন এবং বৈধ-অবৈধ ও আযাব-ছওয়াব প্রভৃতি বিষয়ে উদাসীন ও খোদাভীতিহীন নির্বাচনবাজ ব্যক্তিবর্গ অহরহভাবে করে থাকে। পার্থক্য শুধু ূ ূ আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ ৯৫ এতটুকু হবে যে, অন্যান্যরা তা করবে অবৈধ ও হারাম মনে করে এবং জামায়াতে ইসলামীর মোজাহেদীনরা এসব কাজ করবে জায়েয বা বৈধ মনে করে, বরং ছওয়াবের কাজ এবং “জিহাদ ফি সাবিলিল্লাহ' মনে করে। চি এদিকে আরও একটি বিষয় লক্ষণীয় যে, এ বিষয়টি কেবল নির্বাচনের ময়দান পর্যন্ত সীমিত থাকে না। মাওলানা মাওদুদী সাহেব তো তীর ভক্তদের সেই শ্রেণীর হাতে, যারা কলেজ থেকে বের হওয়ার পর তার কিতাবসমূহ এবং জামায়াতে ইসলামীর পুস্তক-পুস্তিকা ও পত্র-পত্রিকা থেকেই দ্বীনি জ্ঞান লাভ করেছেন এবং তারা কেবল তাকেই দ্বীনের বিশেষজ্ঞ ও নির্ভরযোগ্য মুখপাত্র বলে বিশ্বাস পোষণ করেন এ ভয়ংকর মূলনীতি প্রদান করেছেন যে, “ইকামতে দ্বীনের' লক্ষ্যে প্রশাসনিক নেতৃত্ব-কর্তৃতৃ _ হস্তগত করার জন্য ঘদি এমন কোন কাজ করার প্রয়োজন হয়, যে সম্পর্কে কোরআন- হাদীছে নিষিদ্ধতা রয়েছে, তবে প্রয়োজন পরিমাণে" সে কাজ করা যেতে পারে । আমি বার বার ভেবে দেখার পরও বুঝতে পারিনি যে, এই মূলনীতির অনুসরণ করে 'ইকামতে দ্বীনের” উদ্দেশ্য সাধনের লক্ষ্যে কোন রাজনৈতিক প্রতিদ্বন্্ীকে-পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য যদি তাকে খতম করে দেওয়ার অথবা তার বিরুদ্ধে কোন মিথ্যা মামলা দায়ের করে জেলে প্রেরণ করার প্রয়োজন উপলব্ধি করা হয়, তবে মাওলানা মাওদুদী সাহেবের অনুসারীদের নিকট উক্ত কাজটা বৈধ বরং ছওয়াবের কাজ হওয়াতে কোন্ ধরনের সন্দেহ ও সংশয়ের সৃষ্টি হবে? ভেবে দেখা দরকার যে, মাওলানা মাওদুদী সাহেবের এ মতবাদ তো যুগের প্রত্যেক ইয়াজীদ ও হাজ্জাজের জন্য সনদ ও দস্তীবিজ হতে পারে । নিয়্যাতের অবস্থা তো আল্লাহরই জানা আছে। আমি এ ধারণা কখনো পোষণ করি না যে, মাওলানা মওদুদী সাহেব জেনে-শুনেই সচেতনভাবে ধর্মের মধ্যে ফিৎনার এত বিরাট দ্বার খুলে দিয়েছেন । আমি মনে করি, তিনি যে রকম ধর্মের মধ্যে 'মৌলিক পরিভাষা" সম্পর্কে নিজের দাবীর সুদূরপ্রসারী ফলাফল এবং ভয়ানক পরিণতির কথা (আমার ধারণা মতে) অনুধাবন করতে পারেননি, তদ্রুপ, “ধময়ি কাজে হিকমতে আমলীর” তত্ত্ব ও দর্শনের ভয়ংকর পরিণতির দিকেও তার দৃষ্টি যায় নি। (আল্লাহই বেশী জানেন) আমার এ ধারণা যদি সঠিক হয়, তবে নিজের পুরোনো সম্পর্কের ভিত্তিতে তার সমীপে আমি আরয করছি যে, তিনি আমার এ সব আবেদন-নিবেদন ও আলোচনাকে সামনে রেখে এই উভয় মাসয়ালার উপর চিন্তা-ভাবনা করে দেখবেন এবং এর থেকে প্রত্যাবর্তন করে ফিৎনার এই প্রশস্ত দ্বারকে নিজেই বন্ধ করে দেবেন, যা এ উভয় মাসয়ালা সম্পর্কে তার লেখাগুলোর কারণেই উন্দক্ত হয়ে গেছে। (আল্লাহ তাওবাকারীর তাওবা কবুল করেন ।)
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।