My Interaction With Maududi And Important Details by Maulana Monzur Nomani
/ ৬৪
📝 লেখা 📖 পিডিএফ

২ আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ দলীল-প্রমাণ) মনে করা হতো । এমন কি. অন্যান্যদের তুলুনায় (ইসলামী সমাজে যাদের উক্ত মর্ধাদা অর্জিত হয়নি) তাদের ক্ষেত্রে কাজকৈ অধিকতর জরুরী মনে করা হতো । আমার জ্ঞান ও সীমিত গবেষণা মতে, ইসলামের প্রথম যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত সমালোচনা-পর্যালোচনার এই ধারা কখনো বিচ্ছিন্ন হয়নি । আর মুসলিম জাতির জন্য ইসলামের “সিরাতে যুস্তাকীমের” উপর অটল থাকা আর পবিত্র কোরআনের বিকৃতি ও উম্মতের সর্বাত্মক গোমরাহী থেকে নিরাপদ থাকার খোদায়ী সিদ্ধান্ত যদি হয়ে থাকে, (এবং এটা সর্বশেষ উম্মত হিসেবে মুসলিম জাতির জন্য জরুরীও) তাহলে এধারা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে । এমনকি এধারা অব্যাহত থাকাই প্রয়োজন । কেননা, এতেই মুসলমানের জাতিসন্ত্বার হেফাজত ও মানবতার কল্যাণ নিহিত রয়েছে । কিয়ামত পর্যন্ত যে এ ধারা জারী থাকবে, এ প্রসঙ্গে রাসূলুল্লাহ (সঃ) আল্াহর পক্ষ থেকে ঘোষণা দিয়েছেন। হাদীছের কিতাবসমূহে বর্ণিত আছে যে, রসূল (সঃ) বলেন, “আল্লাহ তায়ালা ফয়সালা করেছেন যে, রসুলুল্লাহ (সঃ) মাধ্যমে মানব জাতির নিকট যে জ্ঞান (কৌরজান২৩ও- হীদীহগৈ) এক্রেছে, প্রত্যেক যুগের নির্ভরযোগ্য ব্যক্তিগণই উক্ত আমানতের হেফাজত করবেন। তারা চরমপন্থীদের বিকৃতি, বাতিল- পন্থীদের অবাস্তব দাবী এবং অজ্ঞতামুলক ব্যাখ্যাসমূহের প্রতিরোধ সেগুলোর ভুল ও ভিত্তিহীনতা প্রমাণিত করবে ।” _ মিশকাত) উল্লেখ্য যে, পূর্ববর্তী জাতিসমূহ নিজেদের ওলামায়ে কেরাম ও দ্বীনের ধ্বজাধারীগণের উক্ত নৈতিক মনোবল ও দায়িত্‌ অনুধাবনের স্বল্পতা, ধর্মীয় কাজে অবহেলা, পক্ষপাতিতৃ, ধর্মীয় স্বার্থের উপর জাগতিক স্বার্থকে প্রাধান্য দেওয়া এবং শরীয়তের বিধি-বিধানসমূহকে বস্তুবাদী, রাজনৈতিক ও সাংগঠনিক দৃষ্টিকোণে বিচার- বিশ্লেষণ করার অভ্যাসের ফলে সর্বাত্মক গোমরাহী ও বিচ্যুতির শিকার হয় । শেষ পর্যন্ত তাদের £সই সর্বশেষ ও দুর্বল সংযোগটিও ছিন্ন হয়ে যায়, যা তাদেরকে আল্লাহ এবং তার কিতাব ও শরীয়তের সাথে সংযুক্ত করে রেখেছিল। প্রত্যেকটি দাওয়াত ও আন্দোলনে দু'টি বিষয় বুনিয়াদী গুরুত্‌ লাভ করে । (১) দাওয়াত বা আন্দোলনের মূল আদর্শ ও চিন্তাধারা, যা তাকে অন্যান্য আন্দোলন ও দাওয়াত থেকে পৃথক বৈশিষ্ট্য দান করে এবং তার প্রাণ-প্রবাহ হিসেবে কাজ করে । (২) দাওয়াতের প্রথম আহবায়ক বা আন্দোলনের প্রতিষ্ঠাতার ব্যক্তিত্ব ও জীবনধারা । 'মাওলানা সৈয়দ আবুল-আলা মাওদুদী সাহেব :-এর সেই মূল আদর্শ ও চিন্তাধারা, মূলতঃ যার উপর জামায়াতে ইসলামীর ভিত্তি ও যার উপর এর গোটা ইমারত ৬//৬/./১051-/1৫11/58.0017 আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ ৩ গড়ে উঠেছে এবং দৃশ্যতঃ যা (যতদিন পর্যন্ত কোন অস্বাভাবিক ঘটনা না ঘটে) কায়েম থাকবে, যতদূর পর্যন্ত তার সম্পর্ক রয়েছে, তা হলো তার সেই চিন্তাধারা ও বিশেষ গবেষণা যা তিনি কোরআনের চারটি মৌলিক পরিভাষা “ইবাদত, রব, ইলাহ্‌ ও দ্বীন”-এর ব্যাখ্যায় পেশ করেছেন এবং যাকে “খোদায়ী শাসন ও আল্লাহর দ্বীনের সার্বভৌমত” হিসেবে সংক্ষেপে ব্যক্ত করা যায়। আর এটাই হলো তার দৃষ্টিতে গোটা দ্বীনের মূলসত্ত্বা ও তার আন্দোলনের মুল-ভিত্তি। মাওলানা মাওদুদী সাহেবের উক্ত মূল আদর্শ ও চিন্তাধারা এবং তার বিশেষ গবেষণা অত্যন্ত সুদূরপ্রসারী ফলাফলের ধারক-বাহক এবং সেই বিশেষ ধরনের ছিল যে, সম-সাময়িক ওলামায়ে কেরামগণ, যারা কোরআন-হাদীছ সম্পর্কে সঠিকভাবে অবহিত এবং মুসলিম উম্মাহর বিশ্বাস ও আদর্শিক ধারার সাথে পরিচিত, তাদের উচিত ছিল, পূর্ণ গুরুত্‌ সহকারে তার বিচার-বিশ্লেষণ করা । বিশেষ করে এ কারণেও যে মাওলানা মাওদুদী সাহেব একথা পরিষ্কার ভাষায় ব্যক্ত করেছেন-_ “কিন্তু কোরআন অবতীর্ণ হওয়ার সময় এসবগুলোর যে মৌল অর্থ প্রচলিত ছিল, পরবর্তী শতকে (বরং শতাব্দীসমূহে) ধীরে ধীরে তা পরিবর্তিত হতে থাকে । শেষ পর্যন্ত এক একটি শব্দ তার সম্পুর্ণ ব্যাপকতা হারিয়ে একান্ত সীমিত বরং অস্পষ্ট অর্থের জন্য নির্দিষ্ট হয়ে পড়ে ।” -(কোঃ চাঃ মৌঃ পরিভাষা-৯) এবং আরও বলেছেন যে- “এটা সত্য যে, কেবল এ চারটি পরিভাষার তাৎপর্ষে আবরণ পড়ে যাওয়ার কারণে কোরআনের তিন-চতুর্থাংশের চেয়েও বেশী শিক্ষা বরং তার সত্যিকার স্প্রিটই দৃষ্টি থেকে প্রচ্ছন্ন হয়ে যায় ।” - (কোঃ চাঃ মৌঃ পরিভাষা-৯) কিন্তু, প্রথমত অন্যান্য বিষয়ের আলোচনা-পর্যালোচনায় ব্যস্ত হয়ে যাবার কারণে, দ্বিতীয়তঃ এ শ্রেণীর লোকদের সাথে তেমন যোগাযোগ না থাকার কারণে, যাদের চিন্তাধারা ও কাজ-কর্ম উক্ত মূল আদর্শ এবং বিশেষ গবেষণার দ্বারাই লালিত-পালিত ও সৃষ্ট, ওলামায়ে কেরামগণ হয়তো তার পূর্ণ গুরুত অনুধাবন করতে পারেননি । এমন কি, এ সব মারাত্মক ফলাফল যা উক্ত ব্যাখ্যা ও গবেষণার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন, আল্লাহর প্রতি ঝুঁকে পড়া, ইবাদত-বন্দেগী এবং একজন মুসলমানের চিন্তা ও কর্মের উপর প্রভাব ফেলে, তার পরিমাণ ঠিক করতে পারেননি । ফলে তারা এ সবকে নিজেদের সমালোচনা ও পর্যালোচনার কেন্দ্রবিন্দু সাব্যস্ত করেননি । সারকথা, সেই বিশেষ অবস্থা ও কারণের ফলে উক্ত মূল আদর্শ ও চিন্তাধারা এবং “আধুনিক যুগে ধর্মের উক্ত আধুনিক ব্যাখ্যা ও বিশ্লেষণ” যখন পেশ করা হয়, তখন

— পৃষ্ঠা ৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।