My Interaction With Maududi And Important Details by Maulana Monzur Nomani
/ ৬৪
📝 লেখা 📖 পিডিএফ

/////3/93051-0৫11 45800] ৯০ আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ নিয়মতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে পাকিস্তানের রাষ্ট্রপ্রধান” হয়ে যাওয়ার ইচ্ছা করলেন। তখন তার বিরুদ্ধে পাকিস্তানের অধিকাংশ রাজনৈতিক দলের সমৰয়ে একটি সম্মিলিত জোট গঠিত হয়। মাওলানা মাওদুদী সাহেবের জামায়াতে ইসলামীও তার নির্দেশ ও নেতৃত্বে উক্ত জোটের অর্তভুক্ত হয়েছিল। বরং তার প্রতিষ্ঠা ও রূপরেখা প্রণয়নে তার ভূমিকা অন্যান্য দলসমূহের তুলনায় অধিকই ছিল। [এখানে এ বিষয়টিও উল্লেখযোগ্য যে, উক্ত “সম্মিলিত জোটে" সে সব রাজনৈতিক দলও অন্তর্ভূক্ত ছিল, দ্বীন বরং আল্লাহর সাথেও যাদের রাজনীতির কোন সম্পর্ক ছিল না। যেমন : (তৎকালীন) পূর্ব পাকিস্তানের প্রখ্যাত নেতা ভাসানী সাহেবের সে দলও এর অন্তর্ভুক্ত ছিল, যে দলটি খোলাখুলিভাবে কমিউনিষ্ট ও কমিউনিজমের সক্রিয় প্রচারক ও পতাকাবাহী ছিল। মাওলানা মাওদুদী সাহেবের “ধর্মীয় কাজে হিকমতে আমলীর” দর্শন জামায়াতে ইসলামীর,জন্য উক্ত সব দলের সাথে সহযোগিতামূলক কাজ ও সাহচর্যকে কেবল বৈধই করেনি, বরং 'ইক্কামতে দ্বীনের" সাথে সম্পর্ক থাকার কারণে ছওয়াবের কাজ হিসেবেও সাব্যস্ত করে দিয়েছিল ॥ শা উক্ত “সম্মিলিত জোটের"-প্রকাসত "ব্রয়ৌজনবছিন_প্রেসিডেন্ট আইয়ুব খানের প্রতিদ্ন্দিতায় একজন শক্তিশালী প্রার্থীকে দীড় করানো । এ পরিপ্রেক্ষিতে “সন্মিলিত জোটের” অন্তর্ভুক্ত সকল রাজনৈতিক দল এ সিদ্ধান্তে একমত হয় যে, দেশে মিস ফাতেমা জিন্নাহই একমাত্র ব্যক্তিত্ যাকে প্রেসিডেন্ট আইয়ুবের বিরুদ্ধে নির্বাচনে দীড় করালে বিজয় লাভ করার আশা করা যায়। সুতরাং তীকেই নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনীত করার ব্যাপারে সবাই সিদ্ধান্ত পাকাপোক্ত করেন। এদিকে, এ ব্যাপারে জামায়াতে ইসলামী একটি সমস্যার সম্মুখীন হয় যে, তারা এ পর্যন্ত এ কথাই বলে . আসছিল এবং মাওলানা মাওদুদী সাহেব কোরআন-হাদীছের উদ্ধৃতি দিয়ে লিখেছিলেন যে, ইসলাম এবং ইসলামী শরীয়তে কোন নারীর জন্য আইন পরিষদের একজন সাধারণ সদস্য হওয়ার অবকাশও নেই, গোটা রাষ্ট্রের প্রেসিডেন্ট বা প্রধান হিসেবে নির্বাচিত ও মনোনীত করা তো দূরের কথা । (বলতে গেলে যিনি সম্পূর্ণ স্বাধীন ও সর্বময় ক্ষমতার অধিকারী হন ।) কিন্তু, মাওলানা মাওদুদী সাহেব “ধর্মীয় কাজে হিকমতে.আমলী”র যে দর্শন পেশ করেছিলেন, এবং এর পক্ষে যে সব দলীল-প্রমাণ খাড়া করেছিলেন, সে সবের. আলোকে উক্ত সমস্যারও সমাধান বের করা. হয় । যেমন : “ইকরাহ' বা বাধ্য করার কারণে মুখে কলেমায়ে কুফর বা কুফরী শব্দ উচ্চারণ করা বৈধ এবং অপারগ অবস্থায় হারাম ও মৃত জন্তুর গোশ্ত ভক্ষণ করারও অনুমতি রয়েছে, ইত্যাদি।) _ জামায়াতে ইসলামীর মজলিসে শুরার পক্ষ থেকে পাকিস্তানের প্রেসিডেন্ট পদের 'জন্য মিস্‌ ফাতেমা জিন্নাহকে প্রার্থী হিসেবে মনোনীত করার ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গির ঘোষণা দিতে গিয়ে যে বিবৃতি প্রচার করা হয়েছিল, তাতে বলা হয়েছিল যে, আমার সাহচর্যের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ ৯১ “শরীয়তের যে সব বিষয়কে হারাম হিসেবে সাব্যস্ত করা হয়, তন্মধ্যে কতকগুলোর 'হুরমত' বা অবৈধতা পরিবর্তিত হতে পারে না। আবার কতকগুলোর . হুরমত" বা অবৈধতা এমন ধরনের যে, একান্ত প্রয়োজনের সময় প্রয়োজন পরিমাণে যেগুলো জায়েয বা বৈধতায় পরিবর্তিত হতে পারে। বর্তমানে একথা সুস্পষ্ট যে, কোন নারীকে নেতা হিসেবে নির্বাচিত বা মনোনীত করার নিষিদ্ধতা সে সব “হুরমত' বা অবৈধতামূলক কাজের অন্তর্ভুক্ত নয়, যেগুলোর অবৈধতা চিরস্থায়ী ও অকাট্য; বরং দ্বিতীয় প্রকারের অবৈধতামূলক কাজগুলোর মধ্যেই তাকে গণ্য করা যায় । এ কারণে সে সকল - অবস্থা ও পরিস্থিতির রিপোর্ট পর্যালোচনা করে দেখার প্রয়োজন রয়েছে যে পরিস্থিতিতে আমাদের সম্মুখে এ মাসয়ালা (সমস্যা) উপস্থিত হয়েছে।” | (এরপর দেশের পরিস্থিতি ও অবস্থার উপর আলোকপাত করা হয়েছিল এবং স্বশেষে নিন্নবর্ণিত বক্তব্যের মধ্য দিয়েই মজলিসে শুরার এ প্রস্তাবের-শেষ সিদ্ধান্ত - হচ্ছিল-) “উপরোগ্লিখিত আলোচনার আলোকে এ বৈঠকের পক্ষ থেকে দেশে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে মোহতরমা ফাতেমা জিন্নাহর সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং এ বৈঠকের পক্ষ থেকে সর্বসাধারণের নিকট আবেদন জানানো হচ্ছে এবং জামায়াতে ইসলামীর দায়িতৃশীল কর্মীদের নির্দেশ দেওয়া হচ্ছে যে, তারা যেন এই স্বৈরাচার ও নির্যাতনের কবল থেকে মুক্তি পাওয়ার জন্য এই শেষ সুযোগ থেকে পূর্ণ সুযোগ গ্রহণ করে এ নির্বাচনী) যুদ্ধকে সফল করতে ধন, মন ও প্রাণ পণে প্রচেষ্টা চালায় 1”. অতঃপর অবস্থা এমন হয় যে, পাকিস্তান জামায়াতে ইসলামীর “ইলেকশানী মোজাহেদীন” বা নির্বাচনী-যোদ্ধারা এটাকে “জিহাদ ফি সাবিলিল্লাহ” হিসেবে অভিহিত করে মিস্‌ ফাতেমা জিন্নাহকে বিজয়ী করার জন্য অর্থ, শ্রম ও প্রাণের রাজী রেখে ময়দানে অবতীর্ণ হয় । আর তারা যেহেতু “শরয়ী” এ নির্দেশ-প্রাপ্ত হয় যে, এটা এমন গুরুতৃপূর্ণ ও মহান কাজ যে, এতে সফলতা লাভ করার জন্য প্রয়োজন হলে প্রয়োজন পরিমাণ হারাম বা অবৈধ কাজেও লিপ্ত হওয়া যায়, তখন প্রত্যেক ব্যক্তিই অনুমান করতে পারে যে, নির্বাচনে জয়লাভ করার জন্য কোন্‌ কাজটাই করা হয়নি। এখানে এটাও উল্লেখযোগ্য যে, মিস্‌ ফাতেমা জিন্নাহ কেবল একজন 'নারীই' ছিলেন, তা নয়। যে কোন সচেতন ব্যক্তি এবং জামায়াতে ইসলামীর তো প্রত্যেক ব্যক্তিই জানতো যে, মাওলানা মাওদুদীর বিশেষ পরিভাম্ায় তিনি বড় জোর কেবল ' “জন্যসুত্রেই মুসলমান” এবং “আদম শুমারীর তালিকা মতেই মুসলমান” ছিলেন। ইসলামের সাথে তার যে ধরনের সম্পর্ক ছিল তা কারো অজানা ছিলনা এবং তার এ বিষয়টি প্রশংসাযোগ্য যে তিনি নির্বাচনের বিভিন্ন স্বার্থের পরিপ্রেক্ষিতেও নিজকে

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।