৬//৬/./১051-/৫11/88.0017 ৮৮ আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ পবিত্র কোরআন পরিষ্কার ভাষায় নারীদের কর্মপরিধি নির্ধারিত করে দিয়েছে। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, “তোমরা গৃহভ্যন্তরে অবস্থান করবে, মুরবতা যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না।” | | (সুরা আহ্যাব-৪) - তারপর আপনি বলবেন যে, এ আদেশ তো নবী (সেঃ)-এর পরিবারের সম্মানিতা নারীদেরকে দেওয়া হয়েছিল। কিন্তু আমার প্রশ্ন হলো যে, আপনার পবিত্র ধারণায় নবী পরিবারের নারীদের মধ্যে কি কোন বিশেষ দোষ-ত্রুটি ছিল, যার কারণে পরিবারের বাইরে কোন দায়িত্- পালনে তারা অযোগ্য ছিলেন? এ দিক দিয়ে অন্যান্য নারীরা কি তাদের উপর শ্রেষ্ঠতৃ অর্জন করেছিল? কোরআনের এ পর্যায়ের যাবতীয় আয়াত যদি কেবল নবী পরিবারে জন্যই অবতীর্ণ হয়, তবে কি অন্যান্য মুসলিম নারীদের “তবাররুজে-জাহেলীয়্যত' বা জাহেলীয়্যত যুগের সাজে বের হওয়ার অনুমতি রয়েছে? তাদের জন্য কি বেগানা পুরুষদের সাথে এমনভাবে কথা বলার অনুমতি রয়েছে, যাতে তাদের অন্তরে লোভ-লালসার সৃষ্টি হয়ঃ মহান আল্লাহ কি নবী পরিবার ব্যতীত অন্যান্য মুসলিম পরিবারকে “রিজস' বা 'অপাবিব্রতায়” লিপ্তাবস্থায় দেখতে চান? এবার আসুন হাদীছের দিকে । নবী করীম (সঃ) বলেন, “যখন তোমাদের ধনিক শ্রেণী কৃপণ হবে, যখন তোমাদের যারতীয় কাজের কর্তৃত্ব তোমাদের নারীদের হাতে চলে যাবে, তখন তোমাদের জন্য পৃথিবীর উপরিভীগের-ঞ্চয়ে অভ্যন্তর-ভাগ অধিক কল্যাণকর হবে |” | _ (তিরমিযী) হযরত আবু বকরাহ (রাঃ) থেকে বর্ণিত : যখন নবী করীম (সঃ)-এর নিকট এ সংবাদ পৌছলো যে, (ইরানী) পারস্যের জনগণ কিসরার কন্যাকে (মেয়ে) তাদের বাদশাহ মনোনীত করেছে, তখন তিনি বললেন, “সে জাতি কখনো সাফল্য অর্জন করতে পারে না, যে জাতি স্বীয় কাজ-কর্মের কর্তৃতু ও দায়িতৃভার একজন নারীর হাতে সোপর্দ করে।” | (বোখারী ও তিরমিযী) উপরোক্ত হাদীছ দুটি মহান আল্লাহর বাণী “পুরুষরা নারীদের উপর কর্তৃত্বশীল” -এর প্রকৃত ব্যাখ্যা বর্ণনা করে । এর দ্বারা পরিষ্কারভাবে বুঝা যায় যে, রাজনীতি ও রাষ্ট্র পরিচালনা নারী জাতির কর্ম-পরিধির বহির্ভূত বিষয় । একটা প্রশ্ন অবশ্য থেকে যায়, তা হলো, নারীদের কর্ম পরিধি কি? এ প্রশ্নের উত্তরে নবী করীম (সঃ)-এর এ হাদীছটি পরিষ্কার ব্যক্ত করে যে- | বি এবং নারী তার স্বামীর গৃহ এবং তার সন্তানদের হেফাজতকারীনী । তাদের সম্পর্কে সে জিজ্ঞাসিত হবে ।” (আবু দাউদ), পবিত্র কোরআনের বাণী “এবং তোমরা তোমাদের গৃহসমূহেই অবস্থান করবে” - এর সঠিক.ব্যাখ্যা এটাই যা উল্লেখিত হাদীছ ছারা বুঝা গেলো। এর অতিরিক্ত ব্যাখ্যায় রয়েছে সে সব হাদীছ, যেগুলোতে নারীদেরকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার চেয়ে নিন্ন পর্যায়ের কাজ গৃহ বহির্ভূত ফরয ও ওয়াজিব থেকেও নিষ্কৃতি দেওয়া হয়েছে। আমার সাহচর্যের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ ৮৯ “জুমার নামায জামাতের সাথে আদায় করা প্রত্যেক মুসলমানের অধিকার ও দায়িত্ব । কিন্তু, চার ব্যক্তি ব্যতীতঃ গোলাম, নারী, ছেলে-মেয়ে ও অসুস্থ ব্যক্তি।” ্ ্ (আবু দাউদ) “হযরত উম্মে আতীয়া (রাঃ) থেকে বর্ণিত : তিনি বলেন, “আমাদেরকে জানাযার সাথে চলতে নিষেধ করা হয়েছে।” (বোখারী) | যদিও আমাদের মত ও দৃষ্টিভঙ্গীর পক্ষে আমাদের নিকট শক্তিশালী যৌক্তিক প্রমাণাদিও রয়েছে এবং কেউ চ্যালেঞ্জ করলে সেগুলো পেশও করতে পারি, কিন্তু প্রথমতঃ এ সম্পর্কে কোন প্রশ্ন করা হয়নি। দ্বিতীয়তঃ আমরা কোন মুসলমানের এ হক বা অধিকার স্বীকারও করি না যে, সে আল্লাহ্ ও তার রসূলের (সঃ) সুস্পষ্ট আহকাম শুনার পর সেমতে আমল করার আগে এবং আমল করার জন্য শর্ত হিসেবে যুক্তি সংক্রান্ত প্রমাণাদির দাবী করবে । কোন মুসলমান যদি সত্যিকার অর্থে সে মুসলমান হয়, তবে প্রথমে হুকুম মোতাবেক আমল করা তার দরকার এবং পরে স্বীয় মন-মস্তিষ্ককে আশ্বস্ত করার জন্য যুক্তি-প্রমাণ তালাশ করতে পারে । কিন্তু, সে যদি বলে, আমাকে 'আগে যুক্তি প্রমাণ দিয়ে মানসিকভাবে আশ্বস্ত করো, অন্যথায় আমি আল্লাহ ও রসূলের (সঃ) হুকুম মানবোনা, তা হলে আমি তাকে মুসলমান বলেও গণ্য করবো না। তাকে একটি ইসলামী রাষ্ট্রের জন্য সংবিধান তৈরীর অধিকারী হিসেবে গণ্য করা তো অনেক দূরের কথা । শরীয়তের হুকুম মতে আমল করার জন্য যে ব্যক্তি যুক্তি-প্রমাণ তলব করে, তার স্থান শরীয়তের গ্ভি বহির্ভূত; অন্তর্ভুক্ত নয় ।” _ মাওলানা মাওদুদী সাহেব আরো সামনে অগ্রসর হয়ে উল্লেখিত প্রবন্ধেই এ 'মসয়ালা সম্পর্কে উত্থাপিত অথবা সৃষ্ট কোন কোন সংশয়ের যাবতীয় উত্তর প্রদান করেন। আর উক্ত উত্তরগুলোও একান্ত সঠিক ও সন্তোষজনক । কিন্তু, যে লক্ষ্যকে সামনে রেখে উক্ত প্রবন্ধটি আমরা এখানে উদ্ধৃত করেছি, তার জন্য এ অংশটুকুই যথেষ্ট, যেখানে মাওদুদী সাহেব পরিষ্কার ভাবে প্রমাণিত করেছেন যে, ইসলাম এবং ইসলামী শরীয়তে কোন নারীর জন্য আইন-পরিষদের সদস্য হওয়ার অবকাশ নেই, আর এটা ইজতেহাদী (তথা অনুমানভিত্তিক) মসয়ালাও নয়, বরং এ সম্পর্কে আল্লাহ ও তার রাসূলের সুস্পষ্ট বিধান ও নির্দেশাবলী রয়েছে. এবং .কোন মুসলমান (সত্যিকার) মুসলমান হওয়ার জন্য এটা শর্ত যে, এ হুকুমকে নির্থিধায় মেনে নেওয়া । ্ এবার শুনুন! উপরে যেমন উল্লেখ করা হয়েছে যে, মাওলানা মাওদুদী সাহেব এ প্রবন্ধটি ১৯৫২ সালেই লিখেছিলেন, যখন পাকিস্তানে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। এর ৬/৭ বছর পর সে সময় আগত হয় যখন পাকিস্তানের তৎকালীন সেনাবাহিনী প্রধান জেনারেল আইঙ্কুব খান সামরিক অভ্যুথানের মাধ্যমে প্রশাসনিক ক্ষমতা হস্তগত করেন এবং পরে রাষ্ট্রপ্রধানও হয়ে যান। এর কয়েক বছর পর তিনি --৭
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।