৬////-2/901-/94119-00]া7 ৮৬ আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ সেগুলোকে ইক্কামতে দ্বীনের আন্দোলন সফল করার জন্য-অপরিহার্য সাব্যস্ত করে নিজেদের জন্য হালাল মনে করবে । বরং ছওয়াব রয়েছে মনে করে উক্ত কাজে লিপ্ত হবে। কিন্তু মহান আল্লাহর অপার মহিমা, মাওলানা মাওদুদী সাহেব 'হিকমতে আমলীর' উক্ত দর্শনের ভিত্তিতে নিজেই সে সব কাজ করে দেখিয়েছেন, যে সব বিষয়ে তার সমালোচক ও অভিযোগকারীগণ আশংকা প্রকাশ করতেন এবং মাওলানা মাওদুদী সাহেবের সহযোগী ও ভক্তগণ বলতেন, “এটা হতে পারে না”। উক্ত “হিকমতে আমলীর দর্শন” সম্পর্কে বিস্তারিত জানার আগে মাওলানা মাওদুদী সাহেবের একটি লেখা আপনারা পাঠ করে নিন, যেটা মাসিক “তরজুমানুল কোরআন" সেপ্টেম্বর-৫২ইং সংখ্যায় প্রকাশিত হয়েছিল। যেহেতু উক্ত লেখাটি সম-সাময়িক কালের একটি গুরুত্পূর্ণ মসয়ালা (বা বিষয়) সম্পর্কে অত্যন্ত উত্তম ও সন্তোষজনক লেখা ছিল, তাই মাসিক আল-ফুরকাঁনের আক্টোবর-৫২ইং সংখ্যায়ও সেটা প্রকাশ করা হয়েছিল। এখানে উক্ত লেখাটি আল-ফুরকান থেকেই তার পরিচিতিমূলক সম্পাদকীয় নোটসহ উদ্ধৃত করা হচ্ছে। আপনারা সন্ত্বর বুঝতে পারবেন যে বক্ষমান আলোচ্য বিষয় “নারী ও আইন পরিষদ” মাওলানা সৈয়দ আবুল-আলা মাওদুদী ৰ [মাওলানা মাওদুদী সাহেব মাসিক তরজুমানুল কোরআন-আগষ্ট সংখ্যায় পাকিস্তানের জন্য কতিপয় সাংবিধানিক প্রস্তাব পেশ করেন । উক্ত প্রস্তাবগতলোর বিরুদ্ধে কোন কোন মহল থেকে যে সব অভিযোগ উত্থাপিত হয়, তার উত্তর তিনি তরজুমানুল- কোরআনের সেপ্টেম্বর সংখ্যায় প্রদান করেন। তন্মধ্যে একটি অভিযোগ ছিল, “কোন নারীর আইন-পরিষদ সদস্যা হওয়া উচিত নয়” তার এই প্রস্তাবের উপর | এর উত্তরে মাওলানা মাওদুদী সাহেব যা কিছু লিখেছেন, তা আল-ফুরকানেও লিপিবদ্ধ করা প্রয়োজনবোধ করি । কারণ লেখাটি আমাদের বর্তমান সময়ের একটি গুরুতততপূর্ণ মাসয়ালার (বিষয়) সাথে সম্পর্কিত ॥ “একটি অভিযোগ আমার এই প্রস্তাবের উপর উত্থাপন করা হয় যে, “কোন নারীর আইন-পরিষদ সদস্যা হওয়া উচিত নয়” । এ প্রসঙ্গে আমার নিকট প্রশ্ন করা হয় যে, সেটা কোন্ ইসলামী নীতি, যেটা নারীদেরকে সদস্য হওয়ার পথে বাধা সৃষ্টি করে? জন্য রিজার্ভ বলে সাব্যস্ত করে? উক্ত প্রশ্নের উত্তর প্রদানের আগে এটা জরুরী মনে করি যে, যে আইন পরিষদের সদস্য পদের জন্য নারীদের নিয়ে আলেচনা চলছে, তার সঠিক ধরন ও স্বরূপ পরিষ্কারভাবে তুলে ধরা । উক্ত পরিষদসমূহের নাম “আইন পরিষদ" রাখার কারণে এ ভুল ধারণার সৃষ্টি হচ্ছে যে, উক্ত পরিষদসমূহের কাজ কেবল আইন তৈরী করা । এ ভুল ধারণা পোষণ করে | ূ | আমার সাহচর্যের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ ৮৭ মানুষ যখন দেখতে পায় যে, সাহাবায়ে কেরামের যুগে মুসলিম নারীগণও আইন-বিষয়ক মাসয়ালায় আলাপ-আলোচনা, গবেষণা, মত প্রকাশ সবকিছু করতেন এবং অনেক সময় স্বয়ং খলীফা' তাদের মতামত জেনে নিয়ে সে অনুসারে কাজও করতেন তখন তারা আশ্চর্যাঘিত হয় যে, বর্তমানে ইসলামী নীতিমালার নাম নিয়ে এ ধরনের 'পরিষদে' নারীদের অংশ ্রহণকে কিভাবে গলদ বলা যেতে পারে । কিন্তু, আসল ঘটনা হলো এই যে, বর্তমান যুগে যে সব পরিষদ উক্ত নামে আখ্যায়িত হয়, সে সবের কাজ কেবল আইন তৈরী করা নয়; বরং বাস্তব ক্ষেত্রে উক্ত পরিষদই সমগ্র দেশের প্রশাসন ও শৃংখলার যাবতীয় নীতি নির্ধারণ করে, অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়াদি নির্ধারণ করে এবং যুদ্ধ-শান্তি, চুক্তি-সন্ধি সব কিছুর চাবিকাঠি তারই হাতে থাকে । এ হিসেবে উক্ত পরিষদের স্থান কেবল একজন আইনজ্ঞ ও মুফতির স্থান বিশেষ নয়; বরং সমগ্র দেশের নেতৃত্বের বিশেষ স্থান। কোরআন মানুষের জীবন এ বিশেষ স্থান_ও দায়িত্ কাকে দিয়ে থাকে এবং কাকে দেয় না, তা একবার পাঠ করে দেখুন। মহান আল্লাহ তায়ালা “পুরুষেরা নারীদের উপর কর্তৃতৃশীল। এ জন্য যে, আল্লাহ একের উপর অন্যের বৈশিষ্ট্য দান করেছেন এবং এ জন্য যে, তারা তাদের অর্থ ব্যয় করে। সে মতে নেক্কার ্রীলোকগণ হয় অনুগতা এবং আল্লাহ তার জন্য যা রক্ষণীয় করেছেন, লোকচক্ষুর অন্তরালেও তার হেফাযত করে ।” নিসা : ৩৪) মহান আল্লাহ উক্ত আয়াতে পরিষ্কার ভাষায় “কওয়ামিয়্যত” বা 'কর্তৃত্রে গুরু দায়িত্ব ও জিন্মাদারী পুরুষকেই প্রদান করেছেন এবং নেককার নারীদের দু'টি বৈশিষ্ট্যের বিষয় বর্ণনা করেছেন : (১) তারা যেন আনুগত্যপরায়ণা হয় এবং (২) পুরুষদের: অনুপস্থিতিতে সে সব বস্তুকে হেফাযত করে যেগুলোকে মহান আল্লাহ হেফাযত করাতে চান। আপনি হয়তো বলবেন যে, এটা তো পারিবারিক জীবনের জন্য বলা হয়েছে, াস্্ীয় প্রশাসন প্রসঙ্গে তো বলা হয়নি। কিন্তু, এখানে জেনে রাখা দরকার যে, প্রথমতঃ “পুরুষগণ নারীদের সরদার বা নেতা” এটা সাধারণভাবে বলা হয়েছে; “ফিলবুযুত” বা গৃহভ্যত্তরে” এ ধরনের শব্দ ব্যবহার করা হয়নি। তাই এ হুকুমকে কেবল পারিবারিক জীবনের মধ্যে সীমাবদ্ধ করা যায় না। দ্বিতীয়তঃ আপনার একথা যদি মেনেও নেয়া হয়, তবুও আমি জিজ্ঞেস করছি, যাকে পরিবার বা গৃহে নেতৃত্রে স্থান বা জিম্মাদারী প্রদান করা হয়নি; বরং “অধীনস্থ” (অনুগত)-এর স্থানে রাখা হয়েছে, আপনি তাকে সমস্ত গৃহের একত্রিত রূপ অর্থাৎ.সম রাষ্ট্রের অধীনস্থার পর্যায় থেকে তুলে নিয়ে নেতৃত্রে স্থানে নিয়ে যেতে চান? গৃহের নেতৃত্বের চেয়ে রাষ্ট্রের নেতৃতু তো অনেক বড় এবং উচ্চ পর্যায়ের জিম্মাদারী। এখন আল্লাহ সম্পর্কে আপনার কি এই ধারণা যে, তিনি নারীকে তো একটি গৃহের নেতা বা সরদার করছেন না, কিন্তু লাখ-লাখ ঘরের একত্রিত রূপ রাষ্ট্রের উপর তাকে নেতা করবেনঃ
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।