৬////-2/991-/4119-00]া7 ৮৪ আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ কাছে ধরা পড়ে, তখন তারা সেই নীতি ও কর্মপদ্ধতি সম্পর্কে ভিন্নমত পোষণ করার প্রয়োজনীয়তা অনুভব করেন । তখন থেকেই জামায়াতে ইসলীমীর মধ্যে সে অন্তর্দন্দ শুরু হয়ে যায়, যার আলোচনা পূর্ববর্তী পৃষ্ঠাসমূহে : 'আমার সাহচর্ষের ইতিবৃত্তের” পর্যায়ে উন্লেখিত হয়েছে। এ পর্যায়ে এসেই মাওলানা মাওদুদী সাহেব জামায়াতে ইসলামীর সামনে “ধময়ি কাজে হিকমতে আমলীর দর্শন' পেশ করেন । এর সার কথা ছিল, 'ইকামতে ছ্বীন' বা দ্বীন প্রতিষ্ঠার মত বিরাট ও গুরুতৃপুর্ণ লক্ষ্য অর্জনের চেষ্টা- এর অবকাশ রয়েছে। একথ। দিবালোকের ন্যায় সুস্পষ্ট যে, এ বিষয়টি কত ভয়ংকর ছিল এবং উচ্চাভিলাষী রাজনৈতিক নেতাদের জন্য এর কারণে ধর্মের মধ্যে ফিৎনার কত বড় দ্বার উন্মুক্ত হয়ে যাচ্ছিল! কিন্তু মাওলানা মাওদুদী সাহেব স্বীয় মেধা ও কলমের জোরে তার প্রদত্ত দর্শনকে শরীয়তের দলীল দ্বারা প্রমাণিত করার প্রয়াস চালান । মাওলানা মাওদুদী সাহেব “দ্বীনি হিকমতে আমলীর” (বা ধর্মীয় কর্মকৌশলের) উক্ত দর্শনের বিরুদ্ধে অজু ভয় জানা সস কলম ধরেন ও তীর বিশিষ্ট বন্ধ ও জামায়াতে ইসলামীর সজীলিলে উরি ্ট-্মদষ্ঞ জনাব মাওলানা হাকীম আবদুর রহীম আশরাফ সাহেব। তিনি স্বীয় সম্পাদিত লায়েলপুর থেকে প্রকাশিত “সাপ্তাহিক আল-মুনীর” পত্রিকায় “দ্বীন কো তাহরীক সমঝনে কি হালাকত আফরিনীয়া” (ধর্মকে আন্দোলন মনে করার ধ্বংসত্মাক পরিণতি) শিরোনামে এক সুদীর্ঘ প্রবন্ধে এর সুবিস্তৃুত সমালোচনা পেশ করেন। পরবর্তী সময়ে উক্ত প্রবন্ধটি মাওলবী আতিকুর রহমান সাহেব লিখিত একটি বিস্তারিত ভুমিকা এবং শেষের দিকে ৬/৭ পৃষ্ঠার টীকা সহকারে “আল-ফুরকান' পত্রিকায়ও প্রকাশিত হয়েছিল এবং আল-ফুরকানের ২৪ ৃষ্ঠাব্যাপী এটা বিস্তৃত ছিল (রমজান,৭৭হিঃ সংখ্যা)। তখন মাসিক আল-ফুরকান পত্রিকা সম্পাদনার দায়িত্ কার্যতঃ মাওলবী আতীকুর রহমান সাহেবের হাতেই ছিল। এর পরে মাওলানা মাওদুদী সাহেব “আল-ফুরকান” ও “আল-মুনীর” পত্রিকা- দ্বয়ের উক্ত প্রবন্ধের (বলতে পারেন) জওয়াব দিতে গিয়ে আরো একটি লেখা মাসিক “তরজুমান' মে-৫৮ইং সংখ্যায় প্রকাশ করেছিলেন । উক্ত লেখায় তিনি “হিকমতে কার্যাবলী থেকে গণনা করে ৯/১০ টি দলীল পেশ করেন। উদাহরণস্বরূপ পবিত্র কোরআনে “ইকরাহ' বা বাধ্য করার কারণে মুখে কলেমায়ে কুফর বা কুফরী শব্দ উচ্চারণ করার অনুমতি প্রদান করা হয়েছে তদ্রুপ অপারগ অবস্থায় মৃত জন্তুর গোশত ভক্ষন করার (বরং শুকরের গোশত ভক্ষণ করারও) অনুমতি দেওয়া হয়েছে, ইত্যাদি। মেধা, ভাষা ও কলমের শক্তি মহান আল্লাহর বড় নেয়ামত। কিন্তু, আল্লাহ তাআলার হেফাজত বা অদৃশ্য নিয়ন্ত্রণ না থাকলে এগুলো বিরাট ফিতনা ও লাখ-লাখ আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ ৮৫ মানুষের গোমরাহীরও কারণ হয়ে দীড়ায় । মাওলানা মাওদুদী সাহেবের এ লেখাটি তার একটি বিরাট শিক্ষণীয় দৃষ্টান্ত । বিশেষ করে রাজনৈতিক দলসমূহ “ইসলাম ও “ইসলামী হুকুমতের' নাম ব্যবহার করে মাওলানা মাওদুদী সাহেবের উক্ত দলীলসমূহের আলোকে নিজ নিজ রাজনৈতিক স্বার্থসিদ্ধির চেষ্টা-প্রচেষ্টার পথে যে কোন হারামকে হালাল সাব্যস্ত করে ব্যবহার করতে পারতো । | মওলবী আতিকুর রহমান সাহেব মাওলানা মাওদুদী সাহেবের উক্ত লেখাটি চুল চেরা বিশ্লেষণ ও পর্যালোচনা করার পর মাওলানা মাওদুদী সাহেবের দলীল কিংবা ভুল ধারণাসমূহের স্বরূপ উদ্ঘাটন করার প্রয়োজনীয়তা উপলদ্ধি করেন। তাই তিনি “দ্বীন মে হিকমতে আমলী কা মকাম” (বা ধর্মে কর্ম-কৌশলের স্থান) শিরোনামে সমালোচনামূলক একটি দীর্ঘ প্রবন্ধ লিখে মাসিক আল-ফুরকানে পর পর চারটি সংখ্যায় ধারাবাহিকভাবে প্রকাশ করেন । (জিল্হজ্জ, মুহররম, সফর ও রবিউল আউয়াল-৭৭ হিঃ সংখ্যা) লেখাটি আল-ফুরকানের (8 সংখ্যায়) সর্বমোট ৮৪ পৃষ্ঠাব্যাপী বিস্তৃত ছিল। প্রসঙক্রমে উল্লেখ্য যে, উক্ত লেখায় মাওলানা মাওদুদী সাহেবের দলীলসমূহের বিস্তারিত বিশ্লেষণ ও উত্তর প্রদান ব্যতীত তার দাবীর অসারতা ও ধর্মবিরোধী হওয়ার বিষয়টি কোরআন-হাদীছ ও “তাআমুলে সাহাবা' (বা সাহাবায়ে কেরামের কার্য পদ্ধতি) দ্বারা প্রমাণিত করা হয়েছিল । মাওলানা মাওদুদী সাহেব একটি প্রশ্নের উত্তর স্বরূপ মৌলভী আতিকুর রহমান সাহেবের উক্ত লেখার জওয়াব মাসিক তরজুমানুল কোরআনে” প্রকাশ করেন। (এর শিরোনামও ছিল “দ্বীন মে হিকমত আমলী কা মকাম”। মওলভী আতিকুর রহমান সাহেব এই জওয়াবী লেখাটিও স্বীয় 'প্রত্যুত্তর' -এর সাথে আল-ফুরকান পত্রিকায় হুবহু প্রকাশ করেছিলেন । (জুমাদাল উখরা-৭৮ হিঃ সংখ্যা) এরপর এ সংক্রান্ত মাওলানা আমীন আহসান ইসলাহী সাহেবের একটি লেখাও মাসিক আল-ফুরকানে প্রকাশিত হয়েছিল । এটা ছিল প্রায় ৪০/৫০ পৃষ্ঠার একটি প্রবন্ধ । তখনকার সময়ে এতদ্সংক্রান্ত যেসব লেখা মাসিক আল-ফুরকানে প্রকাশিত হয়েছিল, সবগুলো যদি একত্রিত করে পুস্তকাকারে প্রকাশ করা হয়, তবে আনুমানিক ২৫০/৩০০ (আড়াইশ/তিনশো) পৃষ্ঠার একটি পুস্তক হবে। মাওলানা হাকীম আব্দুর রহীম আশরফ সাহেব ও মওলবী আতিকুর রহমান সাহেবের এতদসংক্রান্ত লেখাসমূহে মৌলিকভাবে এ আশংকাই প্রকাশ করা হয়েছিল যে, যদি মাওলানা মাওদুদী সাহেবের “হিকমতে আমলীর” উক্ত দর্শন এবং তার দলীলসমূহ মেনে নেওয়া হয়, তবে “ইক্কামতে দ্বীন”-এর চেষ্টা-প্রচেষ্টার নামে শরীয়তের সর্বসম্মত বিধি-বিধান ও সীমা-পরিসীমাকে ধুলিম্মাৎ করে দেওয়ার দ্বার সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে । যে সব কাজ আল্লাহ ও তার রসূল হারাম করে দিয়েছেন,
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।