৮২ আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ মাওদুদী সাহেব ও তার সহযোগী বন্ধু-বান্ধবগণ এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় দফতর (যেটা গুরুদাসপুর জেলায় অবস্থিত ছিল) পাকিস্তানে (লাহোর) স্থানান্তরিত হয়ে যায়। অতঃপর সমকালীন অবস্থার পরিপ্রেক্ষিতে মাওলানা মাওদুদী সাহেবের চিন্তাধারা ও রীতি-নীতি পরিবর্তন হতে থাকে। পূর্ববর্তী বছরসমূহে শত শত পৃষ্ঠায় তিনি যা কিছু লিখেছিলেন, তা সবই জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতসারে ভুলে গিয়ে তিনি চিন্তা করতে লাগলেন যে, 'ইসলাম' এবং “ইসলামী হুকুমত' -এর শ্োগানের জোরে মুসলিম লীগ যেমন নির্বাচনী যুদ্ধে জমিয়তে ওলামা ও মজলিসে ইহরার-এর মত রাজনৈতিক দলের মোকাবেলায় সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সমর্থন ও সহযোগিতা লাভ করে “পাকিস্তান” প্রতিষ্ঠা করে; তেমনিভাবে আমরাও “ইসলামী শাসন ব্যবস্থা", ইক্কামতে দ্বীন' ও “হুকুমতে ইলাহীয়্যার' নামে নির্বাচনে মুসলমানদের সমর্থন ও সহযোগিতা লাভ করতে পারি। এভাবে রাষ্ঠীয় ক্ষমতা আমাদের, হাতে চলে আসার পর আমরা সঠিক অর্থে সেটাকে “ইসলামী হুকুমত" হিসেবে গড়ে তুলবো । অতএব, সে আশায় নির্বাচনে. অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই প্রাথমিক পর্যায়ে এটাও ঠিক করা হয় যে, আমরা ইসলামী বিধি-বিধান ও কর্ম-পদ্ধতির অনুসরণপূর্বকই নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হবো এবং আমরা এটাও দেখাচবা থে নির্বাটনী ইন্ধেইসুলামী আহকামের পাবন্দীপূর্বক কিভাবে অবতীর্ণ হওয়া যায় ।-২৭ উর আমরা জানতে পেরেছিলাম, এ পর্যায়ে সর্বপ্রথম এ সিদ্ধান্তই গৃহীত হয়েছিল যে, যেহেতু হুকুমত তথা প্রশাসনিক দায়িতু ও পদমর্ষাদা সম্পর্কে রসূল-করীম (সঃ)-এর নির্দেশ এবং শরীয়তের মূলনীতি হচ্ছে, “তালিবুল ওয়ালায়তে লা য্যুওয়াল্লা”। অর্থাৎ্-যে ব্যক্তি প্রশাসনিক দায়িতু বা পদের জন্য আবেদন ও আকাংখা প্রকাশ করবে তাকে সে দায়িত্ব বা পদ কখনো দেওয়া যাবে না । সুতরাং সর্বসাধারণকে বলা হবে.যে, তারা যেন এমন কোন ব্যক্তিকে ভোট না দেন, যে পার্লামেন্ট বা সংসদের সদস্য পদ লাভ করার জন্য নিজেই প্রার্থী বা আবেদনকারী হয়। বরং প্রত্যেক এলাকায় জ্ঞানী-গুণী ব্যক্তিগণ নিজ নিজ এলাকার প্রতিনিধিত্ব করার জন্য একজন যোগ্য এবং দ্বীনদার ব্যক্তিকে নিজেরাই মনোনীত করবেন এবং নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তার কাছে আবেদন করবেন এবং তাকে বিজয়ী করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন। ২৭. আশ্চর্যের ব্যাপার যে, এই প্রকাশ্য বাস্তবকে (যা অন্ধদেরও দৃষ্টিগোচর হওয়া সম্ভব) উপেক্ষা করার জন্য কিভাবে তিনি নিজকে প্রস্তুত করেছিলেন যে, পাকিস্তানের যে সমস্ত জনসাধারণের ভোটের ভিত্তিতে নির্বাচনে জয়-পরাজয়ের ফয়সালা হওয়ার কথা, তাদের অধিকাংশই ছিল সে সব লোক, যারা মাওলানা মাওদুদীর বিশেষ পরিভাষায় বংশগত এবং আদম শুমারীর তালিকা মতে মুসলমান | তাদের প্রায় লোক নামায ও যাকাতের মত বুনিয়াদী ফরজ অনাদায়কারী, ফাসেক-ফাজের ছিল এবং তাদের মধ্যে মুলহেদ ও কাদীয়ানীরাও ছিল বেশ কিছু সংখ্যক । তাদের প্রত্যেকের ভোট এবং একজন সৎ আলেম ও মুত্তাকী এবং স্বয়ং মাওলানা মাওদুদীর ভোটের মধ্যে কোন ব্যবধান ছিল না। হায়! কোথায় মাপকাঠি ও আদর্শের সেই উন্নতি এবং কোথায় এই অবনতি! “এতে নিশ্চয় চক্ষুম্মান ব্যক্তিদের জন্য বিরাট শিক্ষা রয়েছে।” ৬////./খ301:/৫11/98-001] আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ ৮৩ এ বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে, এমন কোন দলের সাথে নির্বাচনী সমঝোতাও করা যাবে না, যে দল নির্বাচনী ময়দানে এসব মূলনীতি এবং শরীয়তের অন্যান্য বিধি-বিধান ও নির্দেশাবলীর পাবন্দী করবে না। অতঃপর উল্লেখিত নীলনক্শা ও পরিকল্পনা মোতাবেক কিছু সংখ্যক ব্যক্তিকে _ নির্বাচনে দীড় করানো হয় এবং এটাকে 'ইক্কামতে ছ্বীন' ও “ইসলামী নেজাম' প্রতিষ্ঠার আন্দোলন ও চেষ্টা-প্রচেষ্টা এবং 'জিহাদ ফি সাবিলিল্লাহ' আখ্যায়িত করে নিজের যাবতীয় মাধ্যম, মেধা, বক্তৃতা ও লেখনীর পূর্ণ যোগ্যতা ও শক্তি এর পেছনে ব্যয় করা হয়। কিন্তু ফলাফলে আশ্চর্যজনকভাবে ব্যর্থ হয়। যা ছিল একেবারেই কল্পনাতীত । বলতে পারেন, ফলাফলে “শুন্যই' তাদের ভাগে পড়েছিল । পরবর্তীতে দ্বিতীয়বার যখন নির্বাচনের সময় আসে, (সম্ভবতঃ সেটা সামরিক শাসন জারী হওয়ার ফলে অনুষ্ঠিত হতে পারেনি) তখন মাওলানা মাওদুদী সাহেব এবং তার দল পূর্ববর্তী নির্বাচনে পরাজয়মূলক অভিজ্ঞতার 'দাবী ও চাহিদান্যায়ী নিজেদের নীতি ও কর্মপদ্ধতিতে (যে সব নীতি দ্বীন ও শরীয়তের আলোকে গ্রহণ করা হয়েছিল ।) পরিবর্তন সাধনের প্রয়োজনীয়তা অনুভব করেন । ফলে অন্যান্য রাজনৈতিক দলসমূহের সাথে “নির্বাচনী সমঝোতা'র ব্যাপারে পূর্ববর্তী নির্বাচনের সময় যে কঠোর নীতি অবলম্বন করা হয়েছিল এবং শরীয়তের দৃষ্টিতে আবশ্যক বলে সাব্যস্ত করা হয়েছিল, তা পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ... নির্বাচনের মাধ্যমে প্রশাসনিক কর্তৃতু ও নেতৃত্ লাভ করার এ নীতির পর্যায়ে আরো এমন সব সিদ্ধান্ত ও পদক্ষেপ গ্রহণ করা হয়, যেগুলো শরীয়তের মূলনীতি ও. আহকাম এবং ভারত বিভাগের আগে থেকে স্বয়ং মাওলানা মাওদুদী সাহেব এবং তার দল যে নীতি গ্রহণ করে তাকেই “দ্বীন” বলে সাব্যস্ত করেছিল, তার সম্পূর্ণ পরিপন্থী ছিল। নীতির এই পরিবর্তন এবং নির্বাচনী যুদ্ধের একটি ফল এটাও হয়েছিল যে, জামায়াতে ইসলামীর প্রকৃতি ও ভাবধারা দ্বীনের ধারক-বাহক ও আহবায়ক জামাতের পরিবর্তে সাধারণ রাজনৈতিক দলের রূপ ধারণ করে এবং এই দলে সেসব লোকই ভীড় জমাতে থাকে, যাদের জন্য উক্ত প্রকৃতিতে বিশেষ আকর্ষণ ছিল। প্রাথমিক কালের দ্বীনি দাওয়াতই আকৃষ্ট করেছিল এবং যারা এ আশায় জামায়াতে যোগ দিয়েছিলেন যে, জামায়াতে ইসলামীর মাধ্যমে দ্বীনের পুনর্জাগরণ ও ইকামতে দ্বীনের পর্যন্ত (সম্ভবতঃ সুধারণার ভিত্তিতে) নীতির এই পরিবর্তন সাধনের সাথে 'একমত্য পোষণ করেছিলেন । কিন্তু, যখন নীতি, মত ও প্রকৃতির পরিবর্তন পরিষ্কারভাবে তাদের
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।