৮০ আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মাওদুদী সাহেবের, প্রক্ষ থেকে এর উত্তরে বলা হয়েছিল যে, “উক্ত প্রশ্নদ্বয়ের যে সুস্পষ্ট সারমর্ম বুঝা যাচ্ছে, তা হলো এই যে, বর্তমান পরিস্থিতিতে মুসলমানদের উক্ত জাতীয়তাবাদী আন্দোলনের সহযোগিতা করা এবং এ পরিস্থিতির অবসান ঘটলে পুনরায় তাদের সাথে সহযোগিতার বন্ধন ছিন্ন করা। কারণ, প্রশ্নুকারী নিজেই মেনে নিয়েছেন যে, এই আন্দোলন অনৈসলামী 1........ অপনি যখন নিজেই একটা আন্দোলনকে অনৈসলামী বলে মেনে নিয়েছেন, তখন কোন্ মুখে একজন মুসলমানের নিকট দাবী করছেন, উক্ত আন্দোলনের সাথে সহযোগিতা করার?.................. & উত্তরের শেষভাগে বলা হয়েছিল যে- “ইসলামী আন্দ্রোলন ও জাতীয়তাবাদী আন্দোলন উভয়টি একই সাথে করা যায় না। কোন লোক যদি ইসলাম ও ইসলামী কর্মপদ্ধতিকে নিজ প্রবৃত্তির পরিপন্থী পেয়ে সেগুলো পরিহার করে চলতে চায় তবে বাকা পথে আসার পরিবর্তে পরিষ্কার ভাষায় সে 2 আল্লাহু ও তুর-রসুলের-কন্-কর্ম বাদ দিয়ে আমার মনগড়া অংশথহণ করুন|” (“জামায়াতে ইসলামীর কার্যবিবরণী) ক, দিত 25478 “ইসলামী হুকুমত কিভাবে কায়েম হয়" নামক একটি প্রবন্ধের কথা একটু আগেই উল্লেখ করা হয়েছে। উক্ত প্রবন্ধে তিনি লিএছেন- “কোন কোন ব্যক্তি এ ধারণা ব্যক্ত করে যে, প্রথমে অনৈসলামিক পদ্ধতিতে মুসলমানদের জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেলে পরে আস্তে আস্তে শিক্ষা-দীক্ষা ও চারিত্রিক বিষয়াবলীর সংশোধনের মাধ্যমে সেটাকে ইসলামী রাষ্ট্রে পরিণত করা যায়। কিন্তু, আমি ইতিহাস, সমাজ বিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে যতটুকু অধ্যয়ন করেছি, তার উপর ভিত্তি করে বলতে পারি যে, তা কখনো সম্ভব হতে পারে না ।........ ওমর ইবনে আবদুল আজীজ (রাঃ)-এর মত একজন প্রভাবশালী শাসক, যার পৃষ্ঠপোষকতায় তাবেঈন ও তাবে-তাবেঈনদের এক বিরাট জামাত ছিলেন, তিনিও এ ব্যাপারে নিঃসন্দেহে ব্যর্থ হয়েছেন! কারণ তৎকালীন সামাজিক পরিবেশ তার সেই সংঙ্কারকে সামগ্রিকভাবে মেনে নিতে প্রস্তুত ছিল না। ...... তাই বর্তমানে আমি একথা বুঝে উঠতে পারছিনা, যে জাতীয় রাষ্ট্রটি গণতান্ত্রিক পদ্ধতিতে গঠিত হবে, সে রাষ্ট্রটি এই মৌলিক সংস্কারের জন্য শেষ পর্যন্ত কিভাবে সহায়ক হবে ।” “গণতান্ত্রিক রাষ্ট্র-্যবস্থায় নেতৃত্ তারাই লাভ করতে পারে, যারা ভোটারদের সমর্থন লাভ করে। ভোটারদের শধ্যে যদি ইসলামী মন-মানসিকতা ও চিন্তা-চেতনা না থাকে, তারা যদি সঠিক ইসলামী চরিত্রের প্রেমিক না হয়, তারা যদি সে কঠোর ন্যায়- ৬/////1/301-81থ11/58-0017 আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ ৮১ পরায়ণতা ও চাকচিক্যহীন মুলনীতিসমূহকে মাথা পেতে মেনে নিতে প্রস্তুত না হয়, যে সবের উপর ভিত্তি করেই ইসলামী হুকুমত পরিচালিত হয়, তবে তাদের ভোটে কখনো “মুসলমান* ধরনের লোক নির্বাচিত হয়ে সংসদে আসতে পারে না। উক্ত পদ্ধতির মাধ্যমে নেতৃত্ একমাত্র তারাই লাভ করতে পারে, যারা 'আদম শুমারীর তালিকা” মতে মুসলমান হলেও চিন্তা-চেতনা ও কর্মের দিক দিয়ে যাদের গায়ে ইসলামের হাওয়াও লাগেনি । এ ধরনের ব্যক্তিদের হাতে ক্ষমতা চলে যাবার অর্থ এই যে, আমরা সে অবস্থানেই রয়ে গেলাম যেখানে অমুসলিমদের শাসনামলে ছিলাম । বরং অধিক নিকৃষ্ট অবস্থানে নেমে গেলাম । কেননা, যে জাতীয় সরকারের হুকুমতের গায়ে ইসলামের লেবেল লাগানো থাকে, সে হুকুমত “ইসলামী বিপ্রব'-এর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে অমুসলিম হুকুমতের তুলনায় অধিক দৌরাত্ম প্রদর্শন করতে সক্ষম হয়।” | -(ইসলামী হুকুমত কিভাবে কায়েম হয়) (পাঠকগণের নিকট অনুরোধ করছি, আপনারা মাওলানা মাওদুদী সাহেবের উল্লেখিত উদ্ধৃতিটা আরেকবার পাঠ করে নিন।) এ পর্যায়ের আরেকটি উদ্ধৃতি পাঠ করলে ভাল হবে মনে করি । ১৯৪৭ সালে পাটনায় জামায়াতে ইসলামীর একটি সম্মেলন হয়েছিল । উক্ত সম্মেলনে জামায়াতে ইসলামীর প্রভাবশালী সদস্য ও মুখপাত্র জনাব মালেক নসরুলল্লাহ খা আজীজ সাহেব জামায়াতে ইসলামীর দৃষ্টিভঙ্গী, ভূমিকা ও কর্মনীতির ব্যাখ্যা দিতে গিয়ে বলেছিলেন- “আপনি যদি সত্যিই ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় আগ্রহী হন তা হলে, প্রথমে নিজকে এবং নিজের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মন-মানসিকতাকে পরিবর্তন করুন । তাদের মন-মানসিকতা তাদের দৈহিক আচরণসমূহকে পরিবর্তন করবে । অতঃপর তারা তাদের বসবাসরত পরিবার, ঘর-বাড়ী, গ্রাম ও শহরকে পরিবর্তন করবেন । তাদের আকার- আকৃতি, চাল-চলন, লেন-দেন, পারস্পরিক সম্পর্ক, রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, সাংসারিক জীবন, সংস্কৃতি সব কিছুতে পরিবর্তন সাধিত হবে। ফলে, এমন একটা সমাজ এবং এমন একটা দল তৈরী হবে, যেখানে অন্য কোন মতাদর্শ বাস্তবায়ন করা অসম্ভব ও দুঃসাধ্য হয়ে পড়বে এবং সেই ইসলামী শাসন বাস্তবায়িত হবে, যার সব কিছু হবে ইসলামী" এবং যার আপাদমস্তক হবে “ইসলাম' । আবহমানকাল থেকে ইসলামী হুকুমত এভাবেই কায়েম হয়ে আসছে এবং আগামীতে কখনো কায়েম হলে এভাবেই কায়েম হবে । যারা উক্ত পদ্ধতি ভিন্ন অন্য কোন পদ্ধতিকে ইসলামী হুকুমত বাস্তবায়নের মাধ্যম বলে মনে করে, তারা একান্ত ধোকায় রয়েছে । আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে তাদের সেই ধোকা সমূলে উৎখাত করা যায়।” (জামায়াতে ইসলামীর কার্য- বিবরণী) (জামায়াতে ইসলামী আন্দোলন -ডাঃ এসরার আহমদ) ১৯৪৭ সালে দেশ বিভাগের সিদ্ধান্ত স্থির হওয়ার পূর্ব পর্যন্ত মাওলানা মাওদুদী সাহেব ও জামায়াতে ইসলামীর ভূমিকা তা-ই ছিল, যা উপরোল্লিখিত উদ্ধৃতিসমূহের মাধ্যমে জানা যায়। এতে তিনি সম্পূর্ণ অটল ও অবিচল ছিলেন৷ পরে যখন দেশ বিভাগের সিদ্ধান্ত স্থির হয় এবং পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন স্বয়ং মাওলানা
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।