৬//১/.8/১051-) (৩11 /58.0011 ৭৮ আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ রুকথা, এ সময় তার লে এ কথার উপর অত্যন্ত জোর দেওয়া হতো ভি আন্দোলন বিশেষভাবে আক্রান্ত হতো, যা মূলতঃ ইসলামের নামেই চলছিল, কিন্তু ইসলামী শরীয়তের বিধি-বিধানের পাবন্দী করার কথা তাদের কেউ চিন্তাও করতো না। (কেউ যদি মাওলানা মাওদুদী সাহেবের এতদৃসংক্রান্ত যাবতীয় লেখা একত্রিতভাবে দেখতে আগ্রহী হন, তবে তিনি ডক্টর এসরার আহমদ সাহেব লিখিত “জামায়াতে ইসলামী আন্দোলন” নামক বইটা দেখতে পারেন । সামনে গিয়ে আমিও দু' একটা উদ্ধৃতি পেশ করবো ।) সম-সাময়িক কালে ভারতীয় মুসলমানগণ সাধারণতঃ দু'টি গ্রুপে বিভক্ত হয়ে গিয়েছিল । প্রথম গ্র্প মনে করতো, ভারতীয় মুসলমানদের সমষ্টিগত স্বার্থ রক্ষার খাতিরে এটাই ভাল হবে যে, স্বাধীনতা-অর্জনের পরও ভারত একটি (অখন্ড) রাষ্ট্রই থাকবে। প্রদেশসমূহ স্বায়ত্তশাসিত সরকার দ্বারা পরিচালিত হবে। কেন্দ্রীয় সরকার গঠিত হবে গণতান্ত্রিক যুক্তরাষ্ট্ীয় পদ্ধতিতে । রাষ্ট্রের এক্য ও সংহতি বজায় রাখার জন্য পররাষ্ট্রনীতি ও যোগাযোগ-বিধয়ক ৩টি খুরুপর্ণ কিভুগ থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে । উক্ত গ্রুপে “জমিয়াতে ওলামায়ে-হিন্দ' ও "মজলিসে আহরার'-এর মত রাজনৈতিক দলসমূহ অন্তভূর্ভ ছিল। উভয় দলের নেতৃতৃ ছিল ওলামায়ে-কেরাম ও দ্বীনদার ব্যক্তিদের হাতে । তাদের ধারণা ছিল যে, এমতাবস্থায় ভারতের যে পাচটি প্রদেশ সীমান্তবর্তী এলাকা হিসেবে গুরুতৃপূর্ণ, সেগুলোতে মুসলমানরাই হবে সংখ্যাগরিষ্ঠ এবং রাজনৈতিক নেতৃতৃ ও প্রশাসনিক ক্ষমতা থাকবে তাদের হাতে । আর অন্যান্য যে সব প্রদেশে মুসলমানগণ সংখ্যায় কম, (যেমন : উত্তর প্রদেশ, বিহার ইত্যাদি) সেখানেও মুসলমানগণ সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের দয়া ও করুণার উপর ভরসা করে থাকবে না; বরং তাদের জন্য আইনগত নিরাপত্তা থাকবে.। এ গ্রুপের সাথে যারা জড়িত ছিলেন তারা খেলাফত আন্দোলনের" যুগ থেকে অবিচ্ছিননভাবে আযাদী আন্দোলনে শরীক ছিলেন এবং তাদের ইতিহাস ছিল কোরবানী ও আত্মত্যাগের ইতিহাস । তাই এ বিষয়ে তারা পূর্ণ আশাবাদী ও আত্মবিশ্বাসী ছিলেন। টু অপরদিকে দ্বিতীয় গ্রুপে ছিল মুসলিম লীগ | তাদের দাবী ও কাম্য ছিল ভারত বিভক্ত হয়ে যাক। অর্থাৎ যেসব অঞ্চলে মুসলমানরাই সংখ্যায় বেশী সেসব অঞ্চল ভারত থেকে আলাদা হয়ে স্বাধীন ও স্বতন্ত্র রাষ্ট্র পোকিস্তান) গঠিত হবে এবং সেখানে “ইসলামী হুকুমত' চালু হবে।। মুসলিম লীগের নেতৃত্ যদিও ওলামায়ে কেরাম ও দ্বীনদার লোকদের হাতে ছিল না (বরং এর প্রধান নেতার কর্মজীবনের সাথেও ধর্ম ও শরীয়তের কোন সম্পর্কই ছিল না।) আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ [৭৯ তবুও "মুসলমানদের হুকুমত' ও ইসলামী হুকুমত"-এর শ্রোগানে সর্বশ্রেণীর মুসলমানদের জন্য ছিল বিশেষ আকর্ষণ । ফলে, মুসলমানদের অধিকাংশ লোকই “পাকিস্তান দাবীর' পক্ষে সার্বিক সমর্থন দান ও সহযোগিতা করেছিল। আসলে এর পেছনে হিন্দুদের “সংকীর্ণ দৃষ্টিভঙ্গির' তিক্ত অভিজ্ঞতাই অধিক সক্রিয় ছিল। মাওলানা মাওদুদী সাহেব এবং জামায়াতে ইসলামী তখন, যে ভূমিকা পালন করেছিল, তা উভয় গ্রুপের সাথে কেবল বিচ্ছিন্রতামূলকই ছিল না, বরং তা ছিল কঠোর বিরোধিতামূলক। মাওলানা মাওদুদী সাহেব উভয় গ্রুপের বিরুদ্ধে অত্যন্ত নির্দয়ভাবে সমালোচনা করে একথা দেখিয়েছিলেন যে, উক্ত গ্রুপ দু'টি যে পথে অগ্রসর হচ্ছে, তা নিঃসন্দেহে ইসলাম বিরোধী । বরং ইসলামের মহৎ লক্ষ্য ও আদর্শের জন্য ধ্বংসাত্মক । মাওলানা মাওদুদী সাহেব প্রথম গ্র্প ('জমিয়াতে ওলামায়ে হিন্দ' প্রভৃতি)-এর সমালোচনা-কার্য জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠা করার আগেই শেষ করে নিয়েছিলেন । জাময়াতে ইসলামী প্রতিষ্ঠার পর তার সমালোচনার প্রধান লক্ষ্যে পরিণত হয়েছিল মুসলিম লীগ ও তার নেতৃতৃ। তিনি এ পর্যায়ে যে সব বিষয়ের উপর সবিশেষ গুরুত্বারোপ করতেন, তন্মধ্যে সবচেয়ে গুরুত্পূর্ণ বিষয় ছিল, “ইসলামী হুকুমত? ইসলামী পদ্ধতি অবলম্বনের মাধ্যমেই প্রতিষ্ঠিত হতে পারে। মুসলিম লীগের আন্দোলনের গাড়ীও অনৈসলামী পথে পরিচালিত হচ্ছে, তার ফলে যদি মুসলমানদের কোন হুকুমত প্রতিষ্ঠাও হয়ে যায়, তবুও সেটা কখনো “ইসলামী হুকুমত” হবে না। বরং “ইসলামী হুকুমত” ও “ইসলামী বিপ্রব” বাস্তবায়নে উক্ত হুকুমত অমুসলিম হুকুমত-এর চেয়ে অধিক বাধা ও সমস্যার সৃষ্টি করবে। এ পর্যায়ে তার অন্ততঃ দু'তিনটা উদ্ধৃতি এখানে পেশ করা প্রয়োজন মনে করছি। এই উদ্ধৃতিসমূহ ভালভাবে অধ্যয়ন করার পর 'ধর্মীয় কর্ম-কৌশলের' (দ্বীনি হিকমতে আমলী) তার প্রদত্ত দর্শন (ফলসফা)-এর পটভূমি সঠিকভাবে অনুধাবন করা যাবে। ১৯৪৭ সালের এপ্রিল মাসে টুংক (রাজস্থান) নামক স্থানে জামায়াতে ইসলামীর এক গুরুতৃপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল৷ উক্ত সম্মেলনে জনৈক ব্যক্তির পক্ষ থেকে দু'টি প্রশ্ন উথাপন করা হয়েছিল। প্রশ্নকারী একথা মেনে নিয়েই প্রশ্ন করেছিলেন যে, মুসলিম লীগের পাকিস্তান আন্দোলন এবং তাদের কর্মসূচী অনৈসলামী । তন্মধ্যে তার দ্বিতীয় প্রশ্নটি ছিল এই যে, “বর্তমানে বৃটিশ সরকার ভারতের শাসনভার ভারতীয়দের হাতে অর্পণ করছেন। এর দ:টি পদ্ধতি রয়েছে : প্রথমটি হলো, হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলো হিন্দুদের হাতে সোপর্দ করা এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলো মুসলমানদের হাতে সোপর্দ করা। দ্বিতীয়টি হলো, সমগ্র ভারতের শাসনভার সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের হাতে সোপর্দ করা । সুতরাং এমতাবস্থায় আপনি যদি মুসলিম লীগের সহযোগিতা না করেন, তবে এ কথা স্পষ্টভাবে বলা,যায় যে, অমুসলিম খ্যাগরিষ্ঠরাই সমগ্র ভারত এবং সমস্ত মুসলমানের উপর প্রভাব-গ্রতিপত্তি ও আধিপত্য বিস্তার করতে সক্ষম হবে ।”
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।