My Interaction With Maududi And Important Details by Maulana Monzur Nomani
/ ৬৪
📝 লেখা 📖 পিডিএফ

৬/////-8/11941188-001 ৭৬ আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ একটি জরুরী ঘোষণা : এখানে উল্লেখ থাকে যে, দ্বীনে-ইসলামের উক্ত মৌলিক পরিভাষাসমূহে এবং আক্কীদায়ে তাওহীদের নিলা গন ৬8755 যে গভীর ও সুদূরপ্রসারী তত্তুগত বিকৃতি এবং এর রূহ ও মুলতত্্ এবং দর্শনের মধ্যে যে অসাধারণ পরিবর্তন সাধিত হয় এবং এর মুল লক্ষ্যও বদলে যায়, সে প্রসঙ্গে কোন আলোচনাই এখানে করা হয়নি । কারণ, এ বিষয়ে অন্যান্য লেখকেরা যথেষ্ট পরিমাণ লিখেছেন । বিশেষ করে, মাওলানা ওহীদুদ্দীন খান সাহেব 'দ্বীন কি সিয়াসী তা"বীর' বা “ধর্মের রাজনৈতিক ব্যাখ্যা" নামক গ্রন্থে এর উপর যে আলোকপাত করেছেন, সুষ্ঠ বিবেক সম্পন্ন লোকদের জন্য তা-ই যথেষ্ট । যদি কখনো প্রয়োজন পড়ে, তখন ছি বা ৬১1 : ০৮৯৭ ৬৯১ ূ আমার সাহচর্যের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ ৭৭ এ বিষয়টি যথাযথভাবে অনুধাবন করার জন্য অন্ততঃপক্ষে প্রয়োজনীয় পটভূমি উল্লেখ করা আবশ্যক বলে মনে করি। জামায়াতে ইসলামী প্রতিষ্ঠিত হবার সময় বরং তারও আগে থেকেই মাওলানা মাওদুদী সাহেবের লেখাসমূহে শরীয়তের পাবন্দীর ব্যাপারে এমন কঠোরতা পরিলক্ষিত হয়ে আসছিল, যার কারণে কোন কোন শ্রদ্ধেয় ব্যক্তি তাকে “খারেজী মতবাদের” অনুসারী বলেও অভিযোগ করতেন ।-২৬ কিন্তু স্বয়ং মাওলানা মাওদুদী সাহেব এবং আমরাও এই 'কঠোরতার' কারণ ব্যাখ্যা করতাম এ ভাবে যে, “এটা হচ্ছে দাওয়াতের ভাষা, ফেকাহ বা ফত্ওয়ার ভাষা নয়” । শরীয়ত ও সুন্নাহর অনুসরণের ব্যাপারে তীর চরমপ্রিয়তার (অথবা চরম কঠোরতা প্রদর্শনের) অবস্থা এমন ছিল যে, তিনি হযরত মুজাদ্দিদে আলফে-ছানী ও হযরত সৈয়দ আহমদ শহীদ (রাঃ)-এর সংস্কার ও নবায়নমূলক (তাজদীদী ও ইসলাহী) কার্যাবলীর মধ্যেও নিজস্ব দৃষ্টিকোণে "ত্রটি-বিচ্যুতি ও ভুল-ন্রান্তি দেখতে পেতেন আর তা. প্রকাশ্যভাবে ব্যক্তও করতেন । আগেও যেমন উল্লেখ করা হয়েছে যে, জামায়াতে ইসলামীর সংবিধানের ৮নং ধারায় 'প্রথম শ্রেণীর' সদস্যদের সম্পর্কে সুস্পষ্টভাবে লেখা হয়েছিল, “শরীয়তের বিধি-বিধানের পাবন্দীর ব্যাপারে তীদের জন্য কোন প্রকারের প্রশ্রয় থাকবে না। তাদেরকে মুসলমানদের জিন্দেগীর পূর্ণ নমুনা পেশ করতে হবে । তাদের জন্য 'রুখসত' -এর স্থলে “আযীমত'-এর নীতিই আইন বলে গণ্য হবে।” আর একথাও বার বার লেখা ও বলা হতো যে, আমরা যে কাজ নিয়ে ময়দানে অবতীর্ণ হয়েছি, আসলে তা আধ্িয়ায়ে-কেরামের কাজ । তাই এর পন্থা ও পদ্ধতিও তা- ই হবে, যা আহ্িয়ায়ে কেরাম অবলম্বন করেছিলেন। সুতরাং এর কর্ম-পদ্ধতিতে আখিয়ায়ে কেরামের নীতিই অবলম্ন করতে হবে এবং (এর কর্মীদের) শরীয়তের বিধি- বিধানের সম্পূর্ণ পাবন্দী করতে হবে। জামায়াতে ইসলামী প্রতিষ্ঠা হওয়ার অল্পদিন পরেই মাওলানা মাওদুদী সাহেব _আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে “ইসলামী হুকুমত কিভাবে কায়েম হয়” শিরোনামের একটি প্রবন্ধ পাঠ করেছিলেন । উক্ত প্রবন্ধেও একথা অত্যন্ত স্পষ্ট ও দৃঢ়তার সাথে ব্যক্ত করা হয়েছিল । (তখন মাওলানা মাওদুদী সাহেবের আহবানে আমি মাওলানা আলী, মিয়া ও মাওলানা সিবগতুল্লাহ বখতিয়ারী সাহেবসহ আলীগড় গিয়েছিলাম এবং আমরা তার সাথে অবস্থান করছিলাম), ২৬. খারেজীদের মতবাদ ছিল এই যে, কবীরা গোনাহে নিপ্ত ব্যক্তি মুসলমান থাকে না । বরং সে ইসলাম ধর্ম থেকে বহির্ভূত হয়ে অকাট্যভাবে কাফির ও জাহান্নামী হয়ে যায় ।

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।