My Interaction With Maududi And Important Details by Maulana Monzur Nomani
/ ৬৪
📝 লেখা 📖 পিডিএফ

৭৪ আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ এভাবে মাওলানা মাওদুদী সাহেব যেন পাঠকসমাজ ও-তার ভক্তদের নিশ্চিত ও আশ্বস্ত করার চেষ্টা করলেন যে, তিনি যে মর্মীর্থ ব্যক্ত করেছেন তা-ই সঠিক এবং অন্যান্য তফসীর ও হাদীছ -এর ব্যাখ্যা গ্রন্থ ইত্যাদিতে যে মর্মার্থ ব্যক্ত করা হয়েছে, তা ভুল ও অসম্পূর্ণ অথবা অস্পষ্ট ও সংকীর্ণ । কারণ, উক্ত কিতাবগুলো পরবর্তী শতাব্দীসমূহেই লিখিত হয়েছিল, সে সময় উক্ত পরিভাষাসমূহের মর্মার্থ সঠিকভাবে অনুধাবন করা যেতোনা বরং সংকীর্ণ ও অস্পষ্ট হয়ে গিয়েছিল । নিঃসন্দেহে এটা একটি এতিহাসিক সত্য যে, কোরআনের তাফসীর এবং হাদীছের ব্যাখ্যা ইত্যাদির যাবতীয় জ্ঞান-বিজ্ঞানের সমস্ত কিতাব পরবর্তী সে শতাব্দীসমূহেই লেখা হয়েছিল, যে শতাব্দীসমূহে মাওলানা মাওদুদী সাহেবের মতে, ইলাহ, রব, দ্বীন ও ইবাদত-এর মত গুরুত্পূর্ণ মৌলিক পরিভাষাসমূহের মর্মার্থও সঠিকভাবে অনুধাবন করা যাচ্ছিল না । তফসীরের প্রাচীনতম যে কিতাবটি মুদ্রিত ও প্রচলিত আছে, তা হচ্ছে হাফেজ ইবনে জরীর তাবারীর, “তফসীরে-তাবারী”। এটা হিজরী তৃতীয় ও চতুর্থ শতাব্দীতে লিখিত। এ ছাড়া অন্যান্য যে সব তাফসীরপ্রন্থ নির্ভরযোগ্য বলে ধরা যায়,-হা-রগুলোই-পরবজী:শরতাবীসমূহে লিখিত। যথাঃ ইমাম মুহিউসসুন্নাহ বগতী (রাঃ)-এর “মাআলেমুত-তানযীল+; আল্লামা আলী ইবনে মুহাম্মদ বাগদাদী (রাঃ)-এর 'লুবাবুত-তাবীল”; ইমাম ইবনে তাইমিয়া'র তফসীর সংক্র রসায়েলসমূহ (বিশেষ করে তফসীরে সুরায়ে-ইখলাস); হাফেজ ইবনে কাছীর দামেশকী এর “তাফসীরে ইবনে কা্থীর* ইমাম কুরতুবী, ইমাম রাষী, আবু সাউদ, আল্লামা বয়যাভী ও আল্লামা নসফী প্রমুখের তাফসীরসমূহ ও খতীব শরবীনি (রাঃ)-এর “আস্সিরাজুল মুনীর' ও পরবর্তী যুগের তফসীরসমুহের মধ্যে রয়েছে, তফসীরে মজহারী, রুহুলমাআনী এবং কাষী শওকুানী (রাঃ)-এর “তফসীরে ফতহুল কদীর' । তদ্রুপ, হাদীছ শরীফ এর প্রাচীন ব্যাখ্যাগ্রন্থের মধ্যে রয়েছে, আল্লামা ইবনে আব্দুল বর ও খত্তাবী (রাঃ)-এর ব্যাখ্যাগ্রস্থসমূহ এবং পরের যুগের রয়েছে হাফেজ ইবনে হাজর আসকালনী, আল্লামা আইনী ও কুসতুলানী (রাঃ)-এর বোখারী শরীফ এর বিখ্যাত ব্যাখ্যাগ্স্থসমূহ, ইমাম নববী (রাঃ)-এর মুসলিম শরীফের ব্যাখ্যা ও আল্লামা তীবি (রাঃ)-এর শরহে-মিশকাত । পরবর্তী যুগের আল্লামা আলী কারী (রাঃ)-এর 'মিরকাত”, . শেখ আব্দুল হক মোহাদ্দিছে দেহলভী (রাঃ)-এর 'লুমআত' প্রভৃতি সবই সেই পরবর্তী শতাব্দীসমূহেই লিখিত হয়েছে। এভাবে মুসলিম জাতির বিশিষ্ট ও মোহাকেেক লেখকগণ প্রায় সবাই পরবর্তী যুগের ৷ যেমন, ইমাম গাজ্জালী (রাঃ), শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া, হাফেজ ইবনুল কাইয়ুম ও হযরত শাহ্‌ ওয়ালী উল্লাহ রোঃ) প্রমুখ বহু পরবর্তী শতাব্দীসমূহেরই ব্যক্তি ছিলেন। তাঁরা তাদের গ্রন্থ ও রচনায় “তাওহীদের তাৎপর্য" এবং এ পর্যায়ে 'ইলাহ' ও না নর আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ ৭৫ উলুহিয়্যাত, রব ও রুবুবিয়্যত, ইবাদত ও উবুদিয়্যত' প্রভৃতির অর্থ ও মর্মার্থ সম্পর্কে বিশেষ ও বিস্তৃতভাবে আলোচনা করেছেন। কিন্তু উপরোল্লিখিত মুফাসসেরীনে কেরাম ও মুহান্দেছীনে-এজাম এর ন্যায় তাদের কেউ উক্ত মৌলিক পরিভাষাসমূহের সে ব্যাখ্যা প্রদান করেননি এবং “তাওহীদের” সে তাৎপর্য বর্ণনা করেননি, যে ব্যাখ্যা ও তাৎপর্য মাওলানা মাওদুদী সাহেব “কোরআনের চারটি মৌলিক পরিভাষা” 059 ব্যক্ত করেছেন। সুতরাং, আমার ধারণা মতে, মাওলানা মাওদুদী সাহেৰ উক্ত মৌলিক পরিভাষাসমূহের এ নতুন রাজনৈতিক অর্থ এবং কোরআনের “দাওয়াতে তাওহীদের" নুতন রাজনৈতিক ব্যাখ্যা প্রদান করেছেন, সম-সাময়িক কালের রাজনীতি-আক্রান্ত পারিপার্িক অবস্থার দ্বারা প্রভাবাৰিত হয়ে। বিশেষ করে, আধুনিক শিক্ষায় শিক্ষিতদেরকে সামনে রেখেই তিনি উক্ত ব্যাখ্যা প্রদান করেছেন। যেহেতু এ ধরনের ব্যাখ্যা পূর্ববর্তী কোন মুহাদ্দিছ, কোন নির্ভরযোগ্য আলেম বা কোন লেখকই প্রদান করেননি, তাই “কোরআন অবতীর্ণ হওয়ার পরবর্তী শতাব্দীসমূহে উক্ত মৌলিক পরিভাষাসমূহের মর্মীর্থ এবং দাওয়াতে তাওহীদের সঠিক দাবী কি, তা সঠিকভাবে বুঝা যায়নি এবং ইসলামী সমাজে যারা জন্গ্রহণ করেন, তারা সে শব্দসমূহের মর্মার্থ অনুধাবন করতে পারেননি”, একথা বলে সমস্ত মুহাদ্দিছ, মুফাস্সির, আলেম ও লেখকগণকে (বিশেষ করে উক্ত মৌলিক পরিভাষাসমূহ এবং “দাওয়াতে তাওহীদ" -এর মর্মার্থ অনুধাবন করার ব্যাপারে) অনির্ভরযোগ্য ও অবিশ্বস্ত বলে সাব্যস্ত করলেন। এভাবে, তিনি নিজের জন্য উক্ত পরিভাষাসমূহ এবং কোরআনের "দাওয়াতে তাওহীদের উক্ত ব্যাখ্যা প্রদান করার বৈধতাও আবিষ্কার করে নেন, যা পূর্বে রেউ করেননি । .. আমি আগেই উল্লেখ করেছি যে, মাওলনা মাওদুদী সাহেবকে আমি যতটুকু জানি, তার উপর ভিত্তি করে একথা আমি মনে করি যে, উক্ত বিষয়গুলো লেখার সময় তিনি একথা অনুভব করতে পারেননি, “আমি এই কথাগুলো লিখে ভ্রান্ত ও মুলহেদীনের জন্য দ্বীনকে বিকৃত করার মাধ্যমে ফিতনা সৃষ্টি করার কেমন দ্বার উন্মুক্ত করে দিচ্ছি এবং স্যার সৈয়দ আহমদ, মওলবী আবদুল্লাহ চকড়ালভী, আল্লামা এনায়েতুল্লাহ মাশরেকী ও গোলাম আহমদ পারভেজ সাহেবদের মত মুলহেদীনদের জন্য (রমপ্োহিতামূলক) ধর্ম বিকৃতির কত বড় বৈধতা-সনদ' এর ব্যবস্থা করে দিচ্ছি।” আমার সু-ধারণা যদি সঠিক হয়, তাহলে, পুরানো সম্পর্কের উপর ভিত্তি করে মাওলানা মাওদুদী সাহেবের নিকট আমার একান্ত আরজ, তিনি যেন তীর বক্তব্য প্রত্যাহার করার কথা ঘোষণা করে নিজেই সে ফিৎনার দ্বার বন্ধ করে দেন। (আল্লাহই তাওফীক দানকারী)

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।