৬//৬/.8/১051-/€11/58.0017 নর আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ পরবর্তী সময়ে মাওলানা মোহাম্মদ আলী কান্দলুভী সাহেবের অভিযোগ ও সংশয়-এর উত্তরে আমি যে নিবন্ধটি লিখেছিলাম, ৮৮ শিরোনাম ছিল, “জামায়াতে ইসলামীর স্বরূপ ও আমাদের কর্মনীতি : কতিপয় সং এর উত্তর ।” (এ লেখাটির কথা পুর্বেও উল্লেখ করা হয়েছে ।) সর্বপ্রথম এটা আল ফুরকান পত্রিকায় প্রকাশিত হয় এবং পরে ১৩৬১ হিঃ সালের শাবান অথবা রজব মাসের “তরঙুমানূল কোরআনে" _ ও প্রকাশিত হয়েছিল । সে সময় আমি মাওলানা মাওদুদী সাহেবের সাথে জামায়াতে ইসলামীর কেন্দ্র “দারুল ইসলাম” -এ অবস্থান করছিলাম । তখনকার সময়ের এ সম্পর্কিত একটি কথা এখনও আমার ভালভাবে ম্মরণ আছে যে, একদিন আমি মাওলানা মাওদুদী সাহেবের সাথে একত্রে বসা ছিলাম । তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, “আপনি 'লা-ইলাহা ইল্লাল্লাহু" সম্পর্কে যে ব্যাখ্যা দিয়ে থাকেন, সে ধরনের ব্যাখ্যা পূর্ববর্তী কোন আলেম অথবা.কোন লেখক দিয়েছেন কি?” (তখন আমার উক্ত প্রশ্ন কোন অভিযোগ অথবা বিতর্কের উদ্দেশ্যে ছিল না; কেবল জানতেই চেয়েছিলাম ।) মাওলানা মাওদুদী সাহেব বললেন, “হ্যা কেবল শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া ভিনি বহুদূর পর্যন্ত সঠিক পথে চলেন, কিন্তু, নিকটে গিয়েই দিক পরিবর্তন করেন ।” পদটি সি সস ২ চে মাওলানা মাওদুদী সাহেবের উক্ত জবাবের শেষ বাক্যটি আমার এমনভাবে স্মরণ আছে যে আমার জন্য তার উপর “কসম” করা জায়েয হবে যে, তিনি হুবহু এরকমই বলেছিলেন । যাক, আমি একথাই বলতে চেয়েছিলাম যে, কোরআনের উক্ত চারটি মৌলিক পরিভাষা এবং কলেমায়ে “লা-ইলাহা'র মাওলানা মওদুদী সাহেব-প্রদত্ত ব্যাখ্যা সম্পর্কে আমি একমত ছিলাম না। কিন্তু সে সময়, বরং এরপরও দীর্ঘদিন পর্যন্ত আমি একথা অনুভব করতে পারিনি যে, এটা কেবল তত্ব ও গবেষণাগত ভুলই নয় বরং এর মাধ্যমে মুলহেদীনদের জন্য কোরআনের নির্দেশাবলী এবং ্বীনি পরিভাষাসমূহের অনৈসলামিক ব্যাখ্যা ও বিকৃতির পথ উন্মুক্ত হয়ে যাচ্ছে এবং তাদের জন্য একটা “সনদ” -এর ব্যবস্থা হয়ে যাচ্ছে। সার কথা হলো, তখন যেরূপ আমি সে কথা অনুভব করতে পারিনি তরু, মাওলানা মাওদুদী সাহেব হয়তো সেটা অনুভব করতে পারেননি। কিন্তু, পরবর্তী সময়ে যখন এর মারাত্মক ও জঘন্য ভুলের কথা আমি অনুভব করতে পারি, তখন আমারই পরামর্শ ক্রমে এ প্রসঙ্গে মাসিক অল-ফুরকান পত্রিকায়ও লেখা প্রকাশিত হয় এবং আরো দু'ংখক ব্যক্তিও এ প্রসঙ্গে লিখেছিলেন। অতঃপর আজ থেকে কয়েক মাস আগে মোহতরম বন্ধবর, মাওলানা আলী মিয়া সাহেবও স্বীয় রীতি অনুযায়ী অত্যন্ত মর্মাহত ও ব্যথিত মনে এ প্রসঙ্গে লিখেছিলেন । কিন্তু, অত্যন্ত দুঃখের বিষয় হলো, এরপর মাওলানা মাওদুদী সাহেব এ রকম মারাত্মক ভুলের সংশোধন ও নিরসনের প্রয়োজনীয়তা অনুভব করতে পারেননি । হয়তো এর পেছনে যে বিষয়টি সবচেয়ে বেশী সক্রিয় ছিল তা হলো তার ভক্তদের মধ্যে এমন কিছু লেখক রয়েছেন, ধারা সম্ভবতঃ এটাকেই নিজেদের আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ ৭১ দায়িত বলে মনে করেন যে, যখনই কোন ব্যক্তি মাওলানা মাওদুদী সাহেবের কোন ভুলের প্রতি অংগুলি নির্দেশ করবেন, তখনই যথা সন্ভব জবাব প্রদান করে তাকে স্বস্তি প্রদান করা এবং নিজেদের লেখনীর দক্ষতার বলে উক্ত ব্যক্তি (সমালোচক)-কে অপরাধী সাব্যস্ত করে আসামীর কাঠগড়ায় দীড় করানো । অবশেষে, একটি মাত্র কথা আপনাদের সম্মুখে তুলে ধরে “চারটি মৌলিক পরিভাষা” সম্পর্কিত আলোচনা এখানেই শেষ করবো । আলীগড় ইউনিভার্সিটির সাথে সম্পর্ক রাখেন এমন একজন ডাক্তার সাহেব স্বীয় একটি গ্রন্থে সংস্কারক ও মোজাদ্দেদগণের আলোচনা করতে গিয়ে হযরত মোজাদ্দেদে আল্ফে-ছানী, শাহ ওয়ালি উল্লাহ, শাহ ইসমাঈল শহীদ, সৈয়দ আহমদ শহীদ (রাঃ) প্রমুখ -এর সাথে স্যার সৈয়দ আহমদ খান ও মওলবী আবদুল্লাহ চকড়ালভীর নামও উল্লেখ করেছিলেন । তখন মাওলানা মওদুদী সাহেব কঠোরভাবে এর সমালোচনা করতে গিয়ে “তরজুমানুল কোরআন”-শাওয়াল-১৩৫৯হিঃ সংখ্যায় লিখেছিলেন-_ “ডাক্তার সাহেব স্যার সৈয়দ আহমদ খান ও মওলবী আবদুল্লাহ চকড়ালভী সম্পর্কে যে মন্তব্য করেছেন তা পুনর্বিবেচনা সাপেক্ষ । প্রথমতঃ মোজাদ্দেদে আলফে-ছানী, শাহ ওয়ালী উল্লাহ, শাহ ইসমাঈল শহীদ ও সৈয়দ আহমদ বেরলভী (রাঃ)-এর একই পর্যায়ে স্যার সৈয়দ আহমদ খান ও আব্দুল্লাহ চকড়ালভীর নাম উল্লেখ করার কারণে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয় । মনে হয়, এ দু'ব্যক্তিও যেন তাদের একই পর্যায়ের লোক । অথচ “শত্তানা মা বায়না হাউলায়ে ওয়া হাউলায়ে”। অর্থাৎ তাদের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। দ্বিতীয়তঃ স্যার সৈয়দ আহমদ খানের কাজকে 'ইসলাম' এবং উচ্চ পর্যায়ের সমালোচনা" ইত্যাদি শব্দে ব্যক্ত করা এবং একথা বলা যে, মুসলিম সমাজে তার মৃত্যুর পরে ধময়ি, রাজনৈতিক, সামাজিক, সাহিত্যিক ও শিক্ষা সংক্রান্ত যে সব গুরুতৃপূর্ণ তৎপরতা ও আন্দোলন গড়ে উঠেছে, সব কিছুর মূল উৎস হচ্ছেন তিনি (পরোক্ষ বা প্রত্যক্ষভাবে), বাস্তবে একথা অতিরঞ্জিত থেকে অতিরঞ্জিততর । সত্য কথা হলো, ১৮৫৭ ইংরেজীর পর হতে এ পর্যন্ত মুসলিম সমাজে যত সব গোমরাহী ও ভ্রান্তির জন্ম হয়েছে, সব কিছুর মুলে রয়েছেন সেই স্যার সৈয়দ আহমদ খান। পরোক্ষ হোক বা প্রত্যক্ষ হোক, এগুলোর সুত্র-পরম্পরা তার সাথে অবিচ্ছিন্ন । তিনি এ উপমহাদেশে আধুনিকায়নের প্রথম ইমাম ছিলেন। সমগ্র সুসলিম জাতির ধ্যান-ধারণা ও চিন্তাধারার আমুল পরিবর্তন সাধন করে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন । এদিকে, মওলবী আব্দুল্লাহ চকড়ালভী সাহেবকে কোরআনের একজন বড় আলেম বলে আখ্যায়িত করা স্বয়ং পবিত্র কোরআনের উপর জুলুম (অবিচার) করা ।” -(তরজুমানুল কোরআন £ শাওয়াল, ১৩৫৯হিঃ) আমি এবার আরজ করছি যে, স্যার সৈয়দ আহমদ খানের অবস্থা, নীতি ও চিন্তাধারা সম্পর্কে যারা অবগত আছেন এবং যারা তার “তফসীরে কোরআন? অধ্যয়ন
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।