///.3/ 11/61/8007 ৬৮ আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ বানোয়াট ও চরম বিভ্রান্তিমূলক দাবীসমূহের বুনিয়াদ এটাই যে, “এ সমস্ত ধর্মীয় পরিভাষার যে অর্থ ও তাৎপর্য কোরআন নাধিল হওয়ার পরবর্তী যুগ হতে এ পর্যন্ত সর্বস্তরের মুসলিমগণ অনুধাবন করে আসছেন, তা সঠিক নয়; বরং সঠিক অর্থ ও তাৎপর্য হচ্ছে, যা মওলবী আবদুল্লাহ চকড়ালভী ও পারভেজ সাহেবের মত নতুন গবেষকরা অভিধান ও কোরআনের আয়াতের মাধ্যমে বুঝতে পেরেছন।" মাওলানা মাওদুদী সাহেব এবং তার ভক্ত ও অনুসারীগণ, একটু নিরপেক্ষ মনে এ বিষয়টি মাওলানা মাওদুদী সাহেবের উক্ত দাবী অপেক্ষা কম ত্রুটিপূর্ণ ও আশ্চর্য জনক কি যে, কোরআন অবতরণকালীন সময়ের পরবর্তী শতাব্দীসমূহে দ্বীনে ইসলামের সবচেয়ে গুরুত্পূর্ণ পরিভাষা, (ইলাহ, রব, দ্বীন ও ইবাদত)-এর যে মর্সার্থ মুসলিম উম্মাহ বুঝে আসছিলেন তা সঠিক ছিল না; ভুল অথবা অসম্পূর্ণ ছিল। সঠিক মর্মার্থ হলো তা-ই যা মাওলানা মাওদুদী সাহেব চতুর্দশ শতকের প্রায় মধ্যভাগে এসে কোরআনী আয়াত এবং অভিধানের সাহায্যে অনুধাবন করেছেন । আল্লাহ তাআলা মাওলানা মাওদুদী_সাহেব্কে এ বিষয়টি বুঝার তাওফীক দান করুন যে, একথা লেখার মাধ্যমে কতি বিরাট ফিৎনার "দা ভিনি.খুলে.দিয়েছেন এবং মুলহেদীন ও ধর্মদ্রোহীদের জন্য কেমন সনদের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন) পবিত্র কোরআনের চারটি মৌলিক পরিভাষা প্রসঙ্গে মাওলানা মাওদুদী সাহেবের দৃষ্টিভঙ্গি সম্পর্কে উপরে যা কিছু আলোচনা করা হয়েছে, তা কেবল সাধারণ ও ধর্মীয় শিক্ষায় অশিক্ষিত লোকদেরকে সামনে রেখেই করা হয়েছে। যাদেরকে আল্লাহ তাআলা ইলমে দ্বীনের জ্ঞান দান করেছেন এবং যাদের জ্ঞানের বহর কেবল উর্দু (বা বাংলা) ভাষার কিতাবেই সীমাবদ্ধ নয় এবং যারা আলেম সমাজের পরিভাষাসমূহ সম্পর্কে পূর্ণ ওয়াকিফহাল, তারা এ বিষয়টি সম্পর্কে এভাবেই চিন্তা-ভাবনা করুন যে, মাওলানা মাওদুদী সাহেবের উক্ত গবেষণার অবশ্যস্তাবী ও সুস্পষ্ট ফলাফল এই দীড়ায় যে, “ইলাহ শব্দের অর্থ এবং “লা ইলাহা ইল্লালাহু” এ বাক্যের মর্মার্থ ও দাবী কি, তা মুসলিম জাতির নিকট সুত্রপরম্পরায় পৌছেনি; বরং বহু শতাব্দী পর্যন্ত এ কলেমার অর্থ ভূল অথবা অসম্পূর্ণভাবে বুঝে আসছিল । অর্থাৎ, বর্তমান মুসলিম জাতির নিকট “কলেমায়ে তাওহীদের" সঠিক অর্থ অবিচ্ছিন্ সূত্রের মাধ্যমে পৌছেনি বা সুত্রের ধারাবাহিকতা রক্ষা পায়নি। উক্ত ফলাফল কত যে মারাত্মক তা সাধারণ লোকেরা হয়তো বুঝতে অক্ষম হবে, কিন্তু জ্ঞানী লোকেরা একথা বুঝতে পারবেন যে, শুধু এর সম্ভাব্যতা মেনে নিলেও - দ্বীনের গোটা বুনিয়াদই টল-টলায়মান হয়ে পড়ে । একথা অত্যন্ত সুস্পষ্ট ও সন্দেহমুক্ত যে, দ্বীনের কোন আকীদা এবং মূল বিষয়ের (হাকীকত) উপর ঈমান আনতে আমর! তখনই বাধ্য,. যখন এটা রসূল করীম (সঃ)-এর নিকট থেকে সুত্রপরম্পরায় অবিচ্ছিন্রভাবে প্রমাণিত হয়ে আমাদের নিকট পৌছে। আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ ৬৯ সুতরাং আমরা যদি কিছুক্ষণের জন্যও একথা ধরে নিই যে, নবী-করীম (সঃ)-এর যুগ অথবা সাহাবায়ে কেরামের পরবর্তী কয়েক শতাব্দী অথবা কোন এক শতাব্দী কিংবা তার চেয়ে কিছু কম সময় এমন অতিবাহিত হয় যখন মুসলিম জাতি 'কলেমায়ে তাওহীদ" -এর সঠিক মর্মার্থ ও দাবী কি তা বুঝতে পারেনি, বরং ভূল অথবা অসম্পূ্ণভাবে বুঝতো তাহলে সুত্রের ধারাবাহিকতা বা “তাওয়াতুর' আর বাকী থাকে না। কারণ 'তাওয়াতুর' হওয়ার জন্য অবিচ্ছিন্ন ধারাবাহিতা আবশ্যক । তাই-এর উপর ঈমান আনতেও মুসলিম জাতি বাধ্য হবে না। প্রকৃতপক্ষে, “কলেমায়ে লা-ইলাহা-ইন্লাল্লাহ'-এর মর্মার্থ এবং অন্তর্নিহিত তাৎপর্য, তদ্রুপ ঈমানের অন্যান্য মৌলিক বিষয়সমূহের সঠিক অর্থ ও তাৎপর্য কি, তা সাহাবায়ে কেরামগণ রসূল (সঃ) থেকে ভালভাবে জেনে নিয়েছিলেন । পরবর্তী সময়ে তাবেঈনরা সাহাবায়ে কেরাম থেকে এবং তাবে-তাবেঈনরা তাবেঈনদের থেকে এসব বিষয়ের জ্ঞান লাভ করেছিলেন । এভাবে ধারাবাহিক সনদের মাধ্যমে আজ পর্যন্ত সেসব বিষয়ের সঠিক মর্মার্থ ও জ্ঞান মুসলিম জাতি লাভ করে আসছে। কোরআন ও দ্বীনের সত্যিকার ধারক ও বাহকগণের মাধ্যমে এ পদ্ধতি চালু রয়েছে। শব্দ ও বর্ণনার তারতম্যের সহিত উক্ত মর্মার্থ ও ব্যাখ্যাই তাফসীর গ্রন্থ এবং মোহাকেক ওলামায়ে কেরামের কিতাবে এখনো বর্তমান রয়েছে । সারকথা এই যে, সাহাবায়ে কেরাম-এর পক্ষ থেকে আমাদের নিকট শুধু “কলেমায়ে লা-ইলাহার” শব্দই পৌছেনি; বরং এর সঠিক মর্মার্থ ও দাবী কি, তাও আমাদের নিকট ধারাবাহিক সুত্রের মাধ্যমে পৌছেছে। তদ্রুপ সালাত ও যাকাত- এর শুধু শব্দই আমাদের নিকট পৌছেনি, বরং উক্ত শব্দসমূহের তাৎপর্য ও মর্মার্থ কি, তা-ও অবিচ্ছিন্ন সুত্রের মাধ্যমে পৌছেছে মাওলানা মাওদুদী সাহেব যে বলেছেন, “ইলাহ, রব, দ্বীন ও ইবাদত”-এর অর্থ এবং “কলেমায়ে লা-ইলাহা”র সঠিক মর্মার্থ ও দাবী কি, তা কোরআন অবতীর্ণ হওয়ার পরবর্তী যুগে সঠিকভাবে উপলদ্ধি করতে পারা যায় নি, একথা নিঃসন্দেহে ভুল একথা বলার অর্থ হচ্ছে, দ্বীনকে অনির্ভরযোগ্য ও ভিত্তিহীন সাব্যস্ত করা এবং মুলহেদীনের জন্য দ্বীনের সুক্ষ্ম বিষয়াখলীর নতুন নতুন ব্যাখ্যা ও বিকৃতি করার পথ উন্মুক্ত করে দেওয়া । “কিন্তু মাওলানা মাওদুদী সাহেব সম্পর্কে যতদুর আমি অবগত আছি, তার উপর ভিত্তি করে আমি একথা মনে করি যে, তিনি এ ধরনের মারাত্মক ও ত্রান্তিপূর্ণ কথা কখনো সচেতনভাবে বলতে পারেন না; বরং তার অজ্ঞাতসারে এ ধরনের কথা ব্যক্ত হয়ে গেছে” । ও আমার নিজের অবস্থাও এরকম ছিল যে, যখন মাওলানা মাওদুদী সাহেবের “চারটি প্রকাশিত হচ্ছিল যো পরবর্তীতে “কোরআনের চারটি মৌলিক পরিভাষা” নামে পুস্তকাকারে প্রকাশিত হয়) (তখন জামায়াতে ইসলামীর প্রথম বর্ষ ছিল) তখন মাওলানা মাওদুদী সাহেবের উক্ত ব্যাখ্যা ও গবেষণা সম্পর্কে আমি ভিন্নমত পোষণ করেছিলাম ।
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।