My Interaction With Maududi And Important Details by Maulana Monzur Nomani
/ ৬৪
📝 লেখা 📖 পিডিএফ

৬/৬//.3/খা1-/১1৫11 /88.00]1 ৬৬ আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ রয়েছে, সে সব আম্নাতকেও দলীল হিসেবে পেশ করা হতো । (যেমন :“ওয়া আ'সা আদামু রববাহু ফা'গাওয়া: ফা-জন্না আল্লান নক্কদিরা আলাইহে: ওয়াস্তাগফির লিযান্বিকা প্রভৃতি) । কিন্তু, আমার ধারণা মতে মাওলানা মওদুদী সাহেবের নজরেও “বালাগ' ও সে সব লেখা অবশ্যই পড়েছিল । সম্ভবতঃ কোন লাইব্রেরীতে এর ফাইলও সংরক্ষিত আছে। বাহ্যত ৪ এ কথা প্রতীয়মান হয় যে, চকড়ালভীদের উক্ত মতবাদ ও দাবীসমূহের বুনিয়াদ তারই উপর যে “বহু শতাব্দী ধরে সর্বস্তরের মুসলিমগণ 'রাসূল' শব্দের যে মরমীর্থ ও তাৎপর্য বুঝে আসছিলেন, তা ভুল ছিল ।” তাদের এ দৃষ্টিভঙ্গি ও বক্তব্য এবং মাওলানা মাওদুদী সাহেব ইলাহ, রব, দ্বীন ও ইবাদত সম্পর্কে যে দাবী ব্যক্ত করেছেন, উভয়ের মধ্যে তেমন বেশী পার্থক্য আছে কি? (২) “সালাত” নামায) -এর অর্থ ও তাৎপর্য সম্পর্কে বক্তব্য : আজ থেকে প্রায় ৩৫/৪০ বৎসর পূর্বের ঘটনা । এক সময় আমি বেরেলীতে থাকতাম এবং আল্-ফুরকান পত্রিকা সেখান থেকেই প্রকাশিত হতো । একদিন পাঞ্জাবের এক ব্যক্তি আমার নিকট আগমন করেন। তিনি কোন কাজ-কারবারের জন্য বদামুন জেলায় অবস্থান করতেন । তিনি সুশিক্ষিত ছিলৈন-এবং আরবীর সাথেও তার পরিচিতি ছিল। তাঁর বয়স প্রায় ষাটের কাছাকাছি। তিনি প্রথমে আমার সাথে নামায সম্পর্কে আলোচনা শুরু করেন । তিনি প্রশ্ন করলেন, “আপনারা যে নামায পড়ে থাকেন এ সম্পর্কে কোরআনে কোন নির্দেশ অথবা আলোচনা আছে কিঃ” তার কথায় আমি ধরে নিতে পারলাম যে, নিশ্চয় তিনি টকড়ালভীদের সাথে সম্পর্ক রাখেন । তাই সে হিসেবেই আমি আলাপ-আলোচনা শেষ করি । অতঃপর তিনি তার লেখা একখানা পুস্তিকা আমাকে প্রদান করলেন। বুক সাইজের ৬০/৭০ পৃষ্ঠার উক্ত পুস্তিকাটির নাম সম্ভবতঃ “কোরআনী নামায” অথবা প্রায় সমার্থক অন্য কোন নাম ছিল। যতটুকু মনে আছে, পুস্তিকাটির বিষয়বস্তুর সারমর্ম ছিল এই যে, মুসলমানরা যে নামায পড়ে থাকে তার কোন নির্দেশ অথবা আলোচনা কোরআনের কোথাও নেই । তাই এটা হচ্ছে কোরআন-বহির্ভূত নামাঘ, মোল্লাদের দ্বারা আবিষ্কৃত মাত্র। “সালাত” শব্দের আভিধানিক অর্থ হচ্ছে, দোয়া, মুনাজাত, ও “তাওয়াজ্জুহ ইলাল্লাহ” বা আল্লাহর প্রতি ধাবিত হওয়া । তাদের এ দাবীর সমর্থনে তিনি অভিধানের কয়েকটি উদ্ধৃতি এবং কোরআনের আয়াতও পেশ করেছিলেন । যতটুকু মনে পড়ে, কোরআনের এ আয়াতও তিনি পেশ করেছিলেন যে, "সন্রি-আলাইহিম, ইন্না সালাতকা সাকানুল লাহুম ।”-২৩ ২৩. উক্ত আয়াতে “সালাত' শব্দের অর্থ হচ্ছে কল্যাণ কামনা বা দোয়া করা । আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ ৬৭ আমার স্মরণ আছে যে, আমি আল-ফুরকান পত্রিকায় উক্ত ব্যক্তি ও তার কিতাব এবং তার উত্ভট ও কাল্পনিক দাবীসমূহের যথাযথভাবে আলোচনা করেছিলাম । একথা সুবিদিত যে, এ ধরনের গোমরাহীর বুনিয়াদও এই যে “সর্বস্তরের মুসলমানগণ এতদিন পর্যন্ত 'সালাত' শব্দের যে অর্থ ও তাৎপর্য বুঝে আসছেন, তা সঠিক নয়, বরং কোরআন ও আরবী অভিধানের পরিপন্থী ।” (৩) “যাকাত” সম্পর্কে মুন্কেরীনে-হাদীছের দাবী : সাপ্তাহিক এশিয়া-লাহোর জামায়াতে-ইসলামী পাকিস্তানের একটি দলীয় মুখপত্র । উক্ত পত্রিকায় ১৭ই জুন-৭৯ ইং সংখ্যায় “মুনকেরীনে হাদীছ ফিৎনার” (সম-সাময়িক কালের) সবচেয়ে বড় ও প্রধান অগ্রদূত গোলাম আহমদ পারভেজ -এর মাসিক 'তুলুওয়ে-ইসলাম' পত্রিকায় “যাকাত -এর কোরআনী মর্মার্থ” শিরোনামে প্রকাশিত একটি লেখা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলা হয়েছিল, 'মাসিক তুলুওয়ে-ইসলাম' মে সংখ্যায় যাকাত-এর কোরআনী মর্মীর্থ বুঝানো হয়েছে এইভাবে যে- “যাকাত” বলতে আরবী ভাষায় উনুয়ন ও প্রবৃদ্ধিকেই বুঝানো হয়ে থাকে। সুতরাং 'ইতায়ে যাকাত” বা যাকাত প্রদান-এর অর্থ হবে, উন্নয়ন-সামগ্রী প্রদান করা বা ব্যবস্থা করা । আর ইসলামী সরকারের দায়িত্ব হচ্ছে এটাই যে, সমাজের সবস্তরের লোকদের জন্য উন্নয়ন ও প্রবৃদ্ধি সাধনের যাবতীয় সরঞ্জাম ও সামগ্রীর ব্যবস্থা করা। উন্নয়ন ও প্রবৃদ্ধির সামগ্রী ও সরঞ্জাম বলতে কেবল অন্ন-বস্ত্র ও বাসস্থানকেই বুঝায় না; বরং যে সব সামগ্রী ও সরঞ্জামের মাধ্যমে মানবিক যোগ্যতাসমূহের উন্নয়ন ও প্রবৃদ্ধি সাধিত হয় সবই এর মধ্যে শামিল । পবিত্র কোরআনের আয়াত, “আল্লাধীনা ইন মাক্কান্নাহুম ফিল্আরদে আক্কামুস সালাতা ওয়া আতউয্‌ যাকাত” -এর অর্থও এটাই । অর্থাৎ-এ আয়াতের অর্থ এ নয় যে, যখন তাদের হুকৃমত (শাসন) কায়েম হবে, তখন তারা (নামায কায়েম করবে ও) মানুষের নিকট হতে যাকাত উসুল করবে। বরং এটাই বলা হয়েছে যে, ইসলামী হুকুমত (শাসন) যাকাত (উন্নয়ন সামগ্রী) প্রদান করবে। সমাজের প্রত্যেক সদস্যকে উন্নয়ন সামগ্রীর ব্যবস্থা করে দেবে ।” (সংক্ষেপিত) সাপ্তাহিক 'এশিয়া* পত্রিকায় 'তুলুওয়ে-ইসলাম'-এর উল্লেখিত উদ্ধৃতিটা পেশ করার পর প্রায় তিন কলামব্যাগী আলোচনায় এর প্রতিবাদ করে এটাকে ভিত্তিহীন বলে প্রমাণ করা হয় এবং বলা হয় যে, “যাকাতের যে কোরআনী মর্মার্থ উক্ত লেখায় ব্যক্ত করা হয়, তা সরাসরিভাবে কোরআন বিকৃতি বৈ আর কিছুই নয়; বরং রাসুল (সঃ)-এর নির্দেশিত ব্যাখ্যা এবং উন্মতের “ইকমত্য' ও “তাওয়াতুর" -এর সম্পূর্ণ পরিপন্থী ।” (আর একথা নিঃসন্দেহে সঠিক ও সহীহ |) | উল্লেখিত আলোচনার পর একথা পরিষ্কারভাবে বুঝা যায় যে, রাসুল, সালাত ও যাকাত-এর মত গুরুত্পূর্ণ ধর্মীয় পরিভাষাসমূহ সম্পর্কে মুনকেরীনে-হাদীছের এই

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।