৬৪ আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ আল্লাহ তায়ালা মাওলানা মাওদুদী সাহেবকে এমন পূর্ণতা ও যোগ্যতা প্রদান করেছেন যে, তার লেখাগুলো অত্যন্ত সুখপাঠ্য এবং দ্বীনি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ নমুনা হওয়ার সাথে সাথে অত্যন্ত সরল ও সহজবোধ্য । তাতে কোন ধরনের জটিলতা ও দুর্বোধ্যতা মোটেই থাকে না। উপরোল্লিখিত উদ্ধৃতিসমূহ ঠিক এই ধরনের । তিনি অত্যন্ত পরিষ্কারভাবে এবং কলমের পূর্ণ শক্তি প্রয়োগ করে এতে নিম্নবর্ণিত কয়েকটি এঁতিহাসিক ও তাত্ত্বিক দাবী পেশ করেছেন। প্রথমতঃ কোরআন নাধিল হওয়াকালীন সময়ে সমস্ত আরববাসী কোরআনের এ “চারটি মৌলিক পরিভাষার” (ইলাহ, রব, ইবাদত ও দ্বীন) অর্থ ও সারমর্ম সঠিকভাবে উপলদ্ধি করতে পারতো । তাই তারা কোরআনের "দাওয়াতে তাওহীদ" বা একত্ববাদের দাওয়াতের দাবী এবং এর অবশ্য করণীয় ও বর্জনীয় বিষয়াবলী কি ও তার ফলাফল কি হবে, তা সঠিকভাবে বুঝতে পেরেছিল । তাদের মধ্যে যারা এ দাওয়াত কবুল করেছিলেন, তাঁরা বুঝে-শুনেই কবুল করেছিলেন (উদাহরণস্বরূপ সিদ্দীকে আকবর (রঃ) ও অন্যান্য সাহাবায়ে কেরাম)। আর যারা অস্বীকার ও অগ্রাহ্য করেছিল, তারা এটা বুঝে-শুনেই অস্বীকার করেছিল । (যেমন, আবু জেহেল, আবু লাহাব, ও অন্যান্য কাফেররা) পি পিউ সি পক ০ _ দ্বিতীয়তঃ কোরআন অবতীর্ণ হওয়ার পরবর্তী শতাব্দীসমূহে এ মৌলিক পরিভাষাসমূহের মর্মার্থ পরিবর্তিত হতে থাকে । শেষ পর্যন্ত এগুলোর মর্মার্থ অত্যন্ত সীমিত বরং অস্পষ্ট হয়ে যায় তৃতীয়তঃ যে সব ব্যক্তি ইসলামী সমাজে জনুগ্ধহণ করেন, (যাদের মধ্যে অধিকাংশ তাবেঈন এবং তাদের পরবর্তী সমস্ত আইম্মায়ে কেরাম ও আলেমগণই অন্তর্ভুক্ত), তারা শব্দগুলোর সে মর্মার্থ বুঝতে পারেননি, যে মর্মার্থ কোরআন অবতরণকালীন সময়ে বুঝা যেতো এবং যা সঠিক ও সহীহ্ মর্মার্থ ছিল। চতুর্থতঃ অবস্থার পরিবর্তনের কারণে কোরআনের তিন চতুর্থাংশ শিক্ষা বরং তার সত্যিকার স্প্িটই দৃষ্টি থেকে প্রচ্ছন্ন হয়ে যায়। মাওলানা মাওদুদী সাহেবের উক্ত এতিহাসিক ও তাত্তিক দাবী ও দলীলসমূহ সম্পর্কে আমি এ মুহুর্তে কোন আলোচনা, সমালোচনা ও মন্তব্য করতে চাই না। পাঠক সমাজের নিকট শুধু এটাই আরজ করতে চাই যে, মাওলানা মাওদুদী সাহেব তীর উক্ত লেখা ও রচনার মাধ্যমে পাঠক সমাজকে একথাই জোর দিয়ে বুঝাতে চেয়েছেন যে, কোরআনের সে সব মৌলিক পরিভাষার (ইলাহ, রব, দ্বীন, ইবাদত) অর্থ ও সারমর্ম কেবল কোরআন অবতরণকালীন (অর্থাৎ অতি জোরে সাহাবায়ে কেরামের যুগে) সময়ে তো সঠিক ও যথার্থভাবে উপলদ্ধি করতে পারা গিয়েছিল। তাই কোরআনের তাওহীদের পয়গাম তখন সঠিকভাবে বুঝতে পারা গিয়েছিল । এর পরবর্তী সময়ে আর সঠিক মর্মীর্থ উপলদ্ধি করা যায়নি, বরং ভুল অথবা অসম্পূর্ণ অর্থ বুঝা যাচ্ছিল । সময় ও এছ সি সস //.3/খা011/৬611 /88.০00117 সী এ লিও কি আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রস্জ ৬৫ অবস্থার এ পরিবর্তনের কারণে পবিত্র কোরআনের তিন চতুর্থাংশের চেয়ে অধিক শিক্ষা এবং তার সত্যিকার স্্রীট মুসলিম জাতির দৃষ্টির অন্তরালে প্রচ্ছন্ন হয়ে যায়। প্রকৃতপক্ষে মাওলানা মাওদুদী সাহেবের উক্ত কথা মানতে গেলে পবিত্র কোরআনের যাবতীয় শিক্ষা এবং দ্বীনের সব কিছু ভিত্তিহীন, সংশয়পূর্ণ ও অনির্ভরযোগা হয়ে যায়। যেহেতু ,“রব, ইলাহ, দ্বীন ও ইবাদত”-এর মত গুরুত্পূর্ণ শব্দসমূহ, যেগুলো পবিত্র কোরআনের শত শত স্থানে ব্যবহৃত হয়েছে, প্রায় প্রতিটি পৃষ্ঠায় যেগুলোর প্রয়োগ হয়েছে.এবং কোরআনের শিক্ষা ও দাওয়াতে যেগুলোর সে মৌলিক গুরুতু রয়েছে যা নিঃসন্দেহে অন্য কোন শব্দে নেই, এগুলো সম্পর্কে যদি একথাই মেনে নেওয়া হয় যে, কোরআন অবতরণকালীন সময়ের পরবর্তী যুগে মুসলিম জাতি বহু শতাব্দী পর্যন্ত সে শব্দগুলোর যে অর্থ বুঝে আসছিল, তা সঠিক ছিল না বরং ভুল অথবা অসম্পূর্ণ ছিল এবং সে কারণে তাওহীদ সম্পর্কিত কোরআনের আয়াতসমূহ এবং কালেমায়ে “লা-ইলাহা ইল্লাল্লাহু” -এর অর্থ ও দাবীও ভুল অথবা অসম্পূর্ণভাবে বুঝতে পারা যাচ্ছিল, তা হলে, কোরআনের আর কোন আয়াত, কোন শব্দ ও কোন বাক্য সম্পর্কেই সংশয়হীন হওয়ার অবকাশ থাকে না যে, সেগুলোর মর্মার্থ সেটাই যা এতদিন , পর্যন্ত মুসলিম জাতির বৃহৎ অংশ উপলদ্ধি করে আসছে। এর ফলে নাস্তিক, ধর্মদ্রোহী, মুলহেদীন ও বাতিলপন্থীদের জন্য অভিধান প্রভৃতির আশ্রয় নিয়ে বর্ণনা ও লেখনীর জোরে গোটা দ্বীনকেই বিকৃত করে দেওয়ার পথ উনুক্ত হয়ে যায় । আশা করি, নিম্নের কয়েকটি উদাহরণের মাধ্যমে পাঠকগণ বিষয়টি সহজভাবে উপলদ্ধি করতে পারবেন । (১) “রাসূল” শব্দের অর্থ ও তাৎপর্য সম্পর্কে চকড়ালভীদের বক্তব্য : “রাসূল” শব্দের অর্থ ও মর্মার্থ এবং অন্তর্নিহিত তাৎপর্য মুসলিম জাতির নিকট সুপরিচিত ও সুবিদিত। যে ব্যক্তি “কালেমায়ে লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ” (সঃ)-এর উপর বিশ্বাস স্থাপন করে, সে অবশ্যই তার জ্ঞান-বুদ্ধি ও বিবেকানুযায়ী 'রাসূল' শব্দের মর্মার্থ উপলদ্ধি করতে পারে । কিন্তু চরমপন্থী "মুনকেরীনে-হাদীছ' বা হাদীছ অস্বীকারকারীরা (যেমন : মওলবী আব্দুল্লাহ্ চকড়ালভী ও তার অনুসারীরা) দাবী করেন যে, “আরবী ভাষায় “রাসূল' বলতে শুধু সংবাদদাতা ও বাণীবাহক (কাসেদ)-কে বুঝায়। রাসূলের কাজ ও ভূমিকা হচ্ছে, আল্লাহর বাণী ও নির্দেশ তীর বান্দাদের নিকট পৌছানো । “রাসূল” সম্পর্কে মুসলিম সমাজ যে ধারণা ও আক্কীদা পোষণ করে যে, তারা নিষ্পাপ (মাসুম) ও তাদের আনুগত্য করা ফরয ইত্যাদি, একেবারেই ভিত্তিহীন ও আজ থেকে প্রায় পঞ্চাশ বছর পূর্বে অমৃতসর থেকে তাদের প্রকাশিত “বালাগ' নামক সাময়িকীতে এ বিষয়ের উপর স্বতন্ত্রভাবে লেখা প্রকাশিত হতো । কোরআনের যেসব আয়াতে নবী-রসুলদের কোন কোন ক্রুটি-বিচ্যুতি তথা পদস্থলনের কথা উল্লেখ
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।