৬///.8/১0 /সি11/58-00]া) ৬২ আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ ও্র্থম মারাত্মক ভুল মাওলানা মাওদুদী সাহেবের মারাত্মক ভূলগুলোর মধ্যে আমার মতে, সব চেয়ে মারাত্মক ও ভয়ংকর হচ্ছে তার সে দৃষ্টিভঙ্গি ও চিন্তাধারা যা তিনি কোরআনের চারটি মৌলিক পরিভাষা (ইলাহ, রব, ইবাদত ও দ্বীন) সম্পর্কে এবং তার উপর ভিত্তি করে সম্পূর্ণ কোরআন ও কোরআনের পয়গাম-এর মর্ম অনুধাবন সম্পর্কে “কোরআনের চারটি মৌলিক পরিভাষা” নামক স্বীয় গ্রন্থে বাক্ত করেছেন । প্রথমে এ সম্পর্কেই কিছু বলার চেষ্টা করবো, ইনশাআল্লাহ! আল্লাহ তায়ালা আমাকে তাওফীক দান করুন, যাতে এ বিষয়টিকে এমনভাবে তুলে ধরতে পারি, যার ফলে মধ্যম ধরনের বোধের অধিকারী ব্ক্তিগণও বুঝতে পারেন এবং 'ইত্মামে হুজ্জাতের' দায়িত্ আদায় হয় । মাওলানা মাওদুদী সাহেব তার”“"কোরআনের চারটি মৌলিক পরিভাষা” নামক পুস্তকের একেবারে শুরুতেই লিখছেন-_ “ইলাহ, রব, দ্বীন এবং ইবাদত কোরআনের পরিভাষায় এ চারটি শব্দ মৌলিক ১৯০৯৯, এবং রুবুবিয়াত-এ কেউ তার শরীকও নেই । সুতরাং তাকেই তোমরা ইলাহ এবং রব মেনে নাও, তিনি ব্যতীত অন্য সকলের রুবুবিয়াত-উলুহিয়্যাতকে অস্বীকার করো । তার ইবাদত করো, তিনি ছাড়া অপর কারো ইবাদত করো না। দ্বীনকে একান্ত তার জন্য খালেছ করো, অন্য সব দ্বীনকে প্রত্যাখান করো ।” | (কোরআনের চারটি মৌলিক পরিভাষা-৫) উল্লেখিত উদ্ধৃতিতে মাওলানা মাওদুদী সাহেব যা কিছু বলেছেন, তা নিঃসন্দেহে সত্য ও সঠিক । কোরআনের মৌলিক দাওয়াত তা-ই, যা মাওলানা মাওদুদী সাহেব ব্যক্ত করেছেন এবং নিঃসন্দেহে এ চারটি পরিভাষা উল্লেখিত ব্যাখ্যার অনুরূপ মৌলিক গুরুত্ব বহন করে। আরো একটু সামনে গিয়ে মাওলানা মাওদুদী সাহেব লিখেছেন- “আরবে যখন কোরআন পেশ করা হয়, তখন প্রত্যেকেই জানতো, 'ইলাহ" অর্থ কি, 'রব' কাকে বলা হয়। কারণ, তাদের কথাবার্তায় এ শব্দদ্য় পূর্ব হতে প্রচলিত ছিল। তাই তারা জানতো, এ শব্দগুলোর অর্থ কি, কি এর তাৎপর্য । তাই তাদেরকে যখন বলা হলো যে, আল্লাহ-ই একক রব ও ইলাহ, উলুহিয়্যাত এবং রুবুবিয়াত-এ আদৌ কারো হিস্সা নেই, তারা তখন ঠিক ঠিকই বুঝতে পেরেছিল । স্পষ্টতই তারা বুঝতে পেরেছিল, অন্যের জন্য কোন্ জিনিসটি নিষেধ করা হচ্ছে আর আল্লাহর জন্য কোন্ জিনিসটি করা হচ্ছে নির্দিষ্ট । যারা বিরোধিতা করেছিল গায়রুল্লাহর উলুহিয়্যাত- আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ ৬৩ রুবুবিয়াত, অস্বীকৃতির আঘাত কোথায় কোথায় লাগে, তা জেনে-শুনেই তারা বিরোধিতা করেছিল । এ মতবাদ-আক্কীদা গ্রহণ করে তাদেরকে কি বর্জন করতে হবে, আর কি গ্রহণ করতে হবে, তা তারা জেনে-শুনেই ঈমান এনেছিল 1” “অনুরূপভাবে ইবাদত" এবং 'দ্বীন' শব্দও তাদের ভাষায় প্রচলিত ছিল পূর্ব হতে। তারা জানতো “আব্দ' কাকে বলে, উবুদিয়্যাত কোন্ অবস্থার নাম । ইবাদাতের উদ্দেশ্য কোন ধরনের আচরণ, দ্বীনের তাৎপর্য কি? তাই তাদের যখন বলা হলো, সকলের ইবাদত ত্যাগ করে আল্লাহর ইবাদত করো, সকল দ্বীন থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর দ্বীনে দাখিল হও, তখন কোরআনের দাওয়াত বুঝতে তাদের ভুল হয়নি। এ শিক্ষা আমাদের জীবন ব্যবস্থার কোন ধরনের পরিবর্তন চায়, শোনামাত্রই তারা তা বুঝতে পেরেছিল ।”-(কোরআনের চারটি মৌলিক পরিভাষা 8৮) মাওলানা মাওদুদী সাহেব পরবর্তী প্যারায় লিখছেন, “কিন্তু কোরআন অবতীর্ণ হওয়ার সময় এ শব্দগুলোর যে মৌল অর্থ প্রচলিত ছিল, পরবর্তী শতকে (বরং শতাব্দীসমূহে) ধীরে ধীরে তা পরিবর্তিত হতে থাকে । শেষ পর্যন্ত এক একটি শব্দ তার সম্পূর্ণ ব্যাপকতা হারিয়ে একান্ত সীমিত বরং অস্পষ্ট অর্থের জন্য নিদিষ্ট হয়ে পড়ে । এর প্রথম কারণ ছিল আরবী ভাষার প্রতি সঠিক স্পৃহার অভাব । দ্বিতীয় কারণ ছিল, ইসলামী সমাজে যে সব ব্যক্তির উদ্ভব হয়েছে, তাদের কাছে ইলাহ, রব, দ্বীন, ইবাদাতের সে অর্থ অবশিষ্ট ছিল না, যা কোরআন নািল হওয়ার সময় মুসলিম সমাজে প্রচলিত ছিল । এ কারণে পরবর্তীকালের অভিধান এবং তাফসীর গ্রন্থে অধিকাংশ কোরআনিক শব্দের ব্যাখ্যা করা হয়েছে আভিধানিক অর্থের পরিবর্তে এমন সব অর্থে যা পরবর্তী কালের মুসলমানরা বুঝতো | যেমন £ ইলাহ' শব্দকে মূর্তি এবং দেবতার প্রায় সমার্থক করা হয়েছে। লালন-পালনকর্তা বা পরওয়ারদেগার -এর প্রতিশব্দ করা হয়েছে 'রবকে' । “ইবাদাতের, অর্থ করা হয়েছে, পূজা-উপাসনা। ধর্ম, মযহাব এবং রিলিজিয়ান (1২2110101খ) -এর সমার্থজ্ঞাপক শব্দ করা হয়েছে '্বীনকে'। 'তাগ্ুত' এর তরজমা করা হয়েছে মুর্তি বা শয়তান । ফল দীড়ালো এই যে, কোরআনের মৌল উদ্দেশ্য অনুধাবন করাই লোকের পক্ষে কষ্ট সাধ্য হয়ে পড়লো ।” | (কোঃ চাঃ মৌঃ পরিভাষা-৯) অতঃপর অবস্থার এই পরিবর্তনের ফল কি দীড়ালো, সে সম্পর্কে আলোচনা করতে গিয়ে মাওলানা মাওদুদী সাহেব লিখেছেন, “এটা সত্য যে কেবল এ চারটি পরি- ভাষার তাৎপর্ধে আবরণ পড়ে যাওয়ার কারণে কোরআনের তিন চতুর্াংশের চেয়ে বেশী শিক্ষা এবং তার সত্যিকার স্প্রিটই দৃষ্টি থেকে প্রচ্ছন্ন হয়ে যায়” 9 (কোরআনের চাঃ মৌঃ পরিভাষা-৯) 0 উল্লেখিত উদ্ধৃতিসমূহের অনুবাদ জনাব গোলাম সোবহান সিদ্দীক কতৃক অনুদিত ও আধুনিক প্রকাশনী কর্তৃত প্রকাশিত “কোরআনের চারটি মৌলিক পরিভাষা” নামক গ্রন্থ হতে অবিকলভাবে উদ্ধৃত । -অনুবাদক ।
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।