My Interaction With Maududi And Important Details by Maulana Monzur Nomani
/ ৬৪
📝 লেখা 📖 পিডিএফ

///.3/খ01-/১/৫1 /১8.০0017 ৬০ আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ আমি আমার এই ইতিবৃত্তের প্রতিটি বিষয়ের উপর গভীরভাবে চিন্তা-ভাবনা করে এ ফলাফলে পৌছি যে, মাওলানা মাওদুদী সাহেব ও জামায়াতে ইসলামীর সাথে আমার সম্পর্ক স্থাপনে ভুল হওয়ার পেছনে অন্ততঃ আমার ব্যক্তিগত ব্যাপারে দু'টি বিষয় বিশেষভাবে সক্রিয় ছিল। প্রথমতঃ “খেলাফত আন্দোলন” ও অন্যান্য কয়েকটি আন্দোলনের সৃষ্ট “ইসলামী বিপ্লব” -এর আন্তরিক বাসনা এবং এর জন্য কিছু করার আন্তরিক উৎসাহ ও অনুপ্রেরণা । যাকে ১৯৩৯ ইংরেজী থেকে শুরু হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৃষ্ট পরিস্থিতি এর কিছু কিছু সম্ভাবনা দেখিয়ে আরো অধিক তেজ ও সক্রিয় করে দিয়েছিল দ্বিতীয়তঃ “তরজুমানুলকোরআন” এর প্রাথমিক পর্যায়ের সংখ্যাগুলোর অধ্যয়নের কারণে মাওলানা মাওদুদী সাহেব সম্পর্কে আমার মন-মস্তি্ক অসাধারণ প্রভাবাধ্ধিত হওয়া এবং এর সাথে সাথে আমার সেই অতিরিক্ত সুধারণা, যা হয়ত আমার স্বভাবজাত দুর্বলতাসমূহের মধ্যে একটি । আরবী ভাষায় একজন কৰি খুব সুন্দর বলেন যে, “মুহাববতের দৃষ্টিতে মানুষের দোষ ধরা পড়ে না।” একটি হাদীছে বর্ণিত আছে যে, “কোন্‌ কিছুর প্রেম মানুষকে অন্ধ ও বধির বানিয়ে দেয়।" ” অর্থাৎ কোন ব্যক্তি বাঁ-বসতুর প্রেম খন মীনুষৈর অন-মু্তিকে ছেয়ে যায়, তখন তার চোখ ও কান অন্তরের অনুগত হয়ে তার পছন্দনীয় ও প্রিয়বস্তুর মধ্যে কোন ধরনের দোষ-ক্রটি দেখতে পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলে । আজ থেকে প্রায় অর্ধশতান্দী পূর্বে 'তরজুমানুল কোরআনের' মাধ্যমে মাওলানা মাওদুদী সাহেবের সাথে যেভাবে আমার প্রাথমিক সম্পর্ক স্থাপিত হয়েছিল, এর পরে মন-মস্তিষ্ক যে ভাবে তার দ্বারা প্রভাবান্বিত হতে যাচ্ছিল এবং এর পরে ১৯৪১ সালে ইসলামের পুনরুজ্জীবিত করণ ও ইসলামী বিপ্লবের জন্য তার দাওয়াতে সাড়া দিয়ে জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠা করার সময় আমি যেভাবে সর্বপ্রথম এতে অংশগ্রহণ করে মাওলানা মাওদুদী সাহেবের সাহচর্য অবলম্বন করি, এবং এর পরে সৎকাজে আনুগত্য করার শপথ গ্রহণ করি, অতঃপর যে আগ্রহ ও সক্রিয়তার সাথে “আলফুরকান” ও অন্যান্য তৎপরতার মাধ্যমে অন্যদেরকে এর প্রতি দাওয়াত প্রদান করি, এ কাজকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করি, অতঃপর যে কারণে দুঃখ ও ব্যথিত মনে জামায়াত থেকে বিচ্ছিন্নতা গ্রহণ করতে বাধ্য হই- এসব বিষয়ের বর্ণনা পূর্ববর্তী আলোচনাসমূহে উল্লেখ করেছি। ঘটনা হলো এই যে, এ সুদীর্ঘ সময়ে বরং এরপরও অনেকদিন পর্যন্ত আমার মন-মস্তিককে মাওলানা মাওদুদী সাহেব ও জামায়াতে ইসলামীর দাওয়াত সম্পর্কে 'সুধারণা' অথবা “সুবোধ” এর এমন প্রাধান্য ও আধিক্য ছিল যে, এ সুদীর্ঘ সময়ে তার লেখাসমূহে এমন কোন বিষয় আমার চোখে ধরা পড়েনি, যেটাকে উম্মতের জন্য গোমরাহীর কারণ ও দ্বীনের মধ্যে ফিৎনা বলে মনে করতাম অথচ-এর কোন সান্তোষজনক ব্যাখ্যা দিতে পারতাম না। তবে একথা আমার স্মরণ আছে যে, তার কোন কোন লেখাতে অসামঞ্জস্যতা ও “খারেজী” সুলভ কঠোরতা পরিলক্ষিত 'হচ্ছিল। কিন্তু আমি এই বলে মনকে প্রবোধ দিতাম অথবা এগুলো উপেক্ষা করতাম যে, “এটা হচ্ছে দাওয়াত-এর ভাষা, ফতওয়ার ভাষা নয়।” মনে পড়ে, মাওলানা মাওদুদী সাহেব তার এ ধরনের লেখাগুলো সম্পর্কে নিজেও এ ধরনের কথা লিখেছেন। ৬১ মাওলানা মাওদুদীর চারটি মারাত্মক ভুল মাওলানা মাওদুদী সাহেবের যেসব মতবাদ মুসলিম জাতির জন্য ফিৎনার রূপ ধারণ করতে পারে মাওলানা মাওদুদী সাহেবের লেখাগুলোর মধ্যে এমন কিছু বিষয় শুরু থেকেই ছিল, যা মুসলিম জাতির জন্য গোমরাহী ও ফিৎনার কারণ হতে পারে । তবে, “ইতিবৃত্তের” পর্যায়েও যেমন উল্লেখ করা হয়েছে যে, ইসলামী বিপ্রবের দাওয়াতের মন্ত্রে মুগ্ধ ও মাওলানা মাওদুদী সাহেবের মুহাব্বত এবং তার সম্পর্কে সুধারণার কারণে আমার পরাজিত হৃদয় তখন সেটা অনুধাবন করতে সক্ষম হয়নি । এখানে তার এমন চারটি বিষয়ের পর্যালোচনা করা হবে, যেগুলো মুসলিম জাতির জন্য মারাত্মক গোমরাহী ও ফিৎনার কারণ হতে পারে।

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।