My Interaction With Maududi And Important Details by Maulana Monzur Nomani
/ ৬৪
📝 লেখা 📖 পিডিএফ

//.3/8911/১/৫11/8.0017 ৫৮ আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ এরপর এমন এক সময় আসে, যখন আমি অনুভব করতে-পারি যে, জামায়াতে ইসলামীর অন্তর্ভুক্ত লোকদের মধ্যে অথবা বলা উচিৎ যে মাওলান! মাওদুদী সাহেবের লেখাসমূহ দ্বারা প্রভাবাধিত লোকদের মধ্যে এ মানসিকতা সৃষ্টি হতে থাকে যে, “দ্বীন বা দ্বীনের চাহিদা ও দাবীসমূহ কি” তা পূর্ববর্তীরা সঠিকভাবে অনুধাবন করতে পারেননি: একমাত্র মাওলানা মাওদুদী সাহেবই সঠিকভাবে বুঝেছেন । যেহেতু, আমি এ রকম মানসিকতা ও ধ্যান-ধারণাকে তখনও বড় ধরনের গোমরাহী এবং বড় থেকে বড় গোমরাহীর মুল বুনিয়াদ বলে মনে করতাম, তাই “জামায়াতের” মধ্যে এ ধরনের মানসিকতা সৃষ্টির বিষয়টি আমি যখন অনুভব করলাম, তখন জামায়াতে ইসলামী ও মাওলানা মাওদুদী সাহেব সম্পর্কে আমার রায় ও নীতির মধ্ো পরিবর্তন এসে যায় এবং এখান থেকেই নতুন ধরনের চিন্তা-ভাবনা শুরু হয়ে যায় । ১৯৫৭ ইংরেজীর পাকিস্তান সফরের পর চিন্তাধারার পরিবর্তন এর কিছুদিন পর আমি পাকিস্তান সফর করি । সেখানকার জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতৃবর্গ ও বিশিষ্ট সদস্যগণ এবং মাওলানা মাওদুদী সাহেবের মধ্যে তীব মতবিরোধ সৃষ্টি হয়ে গিয়েছিল । (আর এ মতবিরোধ একান্ত দ্বীনি বুনিয়াদের উপর ভিত্তি বিচ্ছিন্ন করে নিয়েছিলেন । তারা ছিলেন, গাজী আব্দুল জব্বার-মীওলানা হাকীম আব্দুর রহীম আশরাফ (সম্পাদক, আলমুনীর, লায়েলপুর), আব্দুল গফ্ফার হাসান সাহেব, (বর্তমান অধ্যাপক, জামেয়া য়া মদীনা মুনাওয়ারা) এবং এ পর্যায়ে তাদের অন্যান্য সহযোগী বন্ধুরা । মাওলানা আমীন আহসান ইসলাহীও তাদের একই চিন্তাধারা এবং একই অবস্থার শরীক ছিলেন । কিন্তু তিনি তখন পর্যন্ত জাময়াতে ইসলামী থেকে বিজন পরে তিনিও জামায়াতের সাথে সম্পর্ক ছিন্ন করে ।-২২ আমি উপরেও উল্লেখ করেছি যে, এ সব ব্যক্তি জামায়াতে ইসলামীর প্রথম কাতারের প্রভাবশালী ও বিশিষ্ট সদস্য এবং আমার একান্ত পরিচিত বন্ধু-বান্ধব ছিলেন। আর আমি একথা প্রকাশ করতেও কোন অসুবিধা বোধ করি না যে, অন্ততঃ আমার ব্যক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা মতে এ সব সম্মানিত ব্যক্তি দ্বীনদার ও তাক্ওয়ার দিক দিয়ে মাওলানা মাওদুদী সাহেবের চেয়ে অধিক নির্ভরযোগ্য ছিলেন। (আল্লাহই ভাল জানেন তার বান্দাদের অবস্থা)। তাদের সাথে মোলাকাত হলে, মাওলানা মাওদুদী সাহেবের সাথে তাদের মতবিরোধ সম্পর্কে আমি সবিস্তারে অবগত হই। তারা যা কিছু বলেছিলেন, তার সংক্ষিপ্তসার এই যে- , আমরা কিছুদিন থেকে একথা অনুভব করছিলাম যে, মাওলানা মাওদুদী সাহেব তার নীতি ও লক্ষ্য পরিবর্তন করে চলছেন। তার সামনে এখন একমাত্র লক্ষ্য হচ্ছে প্রশাসনিক কর্তৃত্ব ও ক্ষমতা লাভ করা । এ লক্ষ্য অর্জন করার জন্য তিনি অন্যান্য ২২. এখানে জামায়াতের প্রথম কাতারের বরং প্রথম কাতারের বিশিষ্ট কয়েকজনের নাম দেওয়া গেল । নতুবা সে সময় জামায়াত -এর সাথে সম্পর্ক ছিন্নকারী ব্যক্তিগণের সংখ্যা প্রায় সত্তর জন (৭০) হবে । এটা হাকীম আব্দুর রহীম আশরফ সাহেবের “আলমুনির” পত্রিকার মাধ্যমে জানা গিয়েছিল । আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ ৫৯. রাজনৈতিক দলসমূহের ন্যায় যখন যে নীতি অবলম্বল করা ভাল মনে করেন, সেটা গ্রহণ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত । যদিও সেটা ইসলামী শিক্ষা ও নীতির যতই পরিপন্থী হোক না কেন, তিনি সেটা গ্রহণ করেই ছাড়বেন । গ্রহণ করবেন তো করবেন ইসলামের নামেই করবেন । যদি তীর প্রয়োজন হয় এর জন্য তিনি ইসলামী শিক্ষা ও নীতির মনগড়া ও মনমাফিক ব্যাখ্যা প্রদান করবেন । কিন্তু, আমরা এটাকে অত্যন্ত গোমরাহী ও ফিৎনা মনে করতাম । মাওলানা মাওদুদী সাহেব ও জামায়াতে ইসলামীকে এ নীতি থেকে বিরত থাকার জন্য আমরা চেষ্টা-প্রচেষ্টা অনেক করেছি। অনেক দিন পর্যন্ত এই টানা- টানি ভেতরে-ভেতরে চলছিল । কিন্তু, মাওলানা মাওদুদী সাহেব তার সে নীতি থেকে ফিরে আসার জন্য মোটেই প্রস্তুত ছিলেন না । অধিকন্তু, বর্তমান রাজনৈতিক দলগুলোর মত বিভিন্ন চালবাজীর মাধ্যমে এমন পরিস্থিতির সৃষ্টি করেছেন যে, অবশেষে আমাদেরকেই জামায়াত থেকে বিচ্ছিন্ন হওয়ার ফায়সালা করতে হলো । আমি অতি সংক্ষেপে (যতদুর সন্ভব) তাদের বয়ানের সার-সংক্ষেপ তুলে ধরেছি। তাদের মাধ্যমে ঘটনার যে বিস্তারিত বিবরণ জানতে পেরেছিলাম তা অনেক দীর্ঘ। বিস্তারিতভাবে লিখতে গেলে গোটা একটা গ্রন্থ লেখা যাবে। সে সময় মাওলানা হাকীম আব্দুর রহীম আশরাফ সাহেব তার নিজ পত্রিকা “আলমুনীরে” এসব ঘটনা বিস্তারিত ভাবে প্রকাশ করেছিলেন । (এ পর্যায়ে কোন কোন লেখা “আল-ফুরকানে” -ও প্রকাশিত হয়েছিল)। এর পর জামায়াতে ইসলামী পাকিস্তান-এর একজন অত্যন্ত সক্রিয় ও যোগ্য 'রুকন' এবং মাওলানা মাওদুদী সাহেবের নিবেদিত-প্রাণ ভক্ত, ডক্টর এসরার আহমদ সাহেব এসব ঘটনা সম্পর্কে প্রায় আড়াইশো পৃষ্ঠার একটা গ্রন্থ লিখেছেন । (তিনিও মাওলানা মাওদুদী সাহেবের সাথে উপরোল্পিখিত মতবিরোধের কারণে জামায়াতে ইসলামীর সাথে সম্পর্ক ছিন্ন করেছিলেন ।) “তাহরীকে জামায়াতে ইসলামী এক তাহকীকি মোতালায়া” নামক উক্ত কিতাবের বাংলা নাম করলে দাঁড়ায়, “জামায়াতে ইসলামী আন্দোলন £ একটি গবেষণামূলক পর্যালোচনা 1” উক্ত গ্রন্থে আজ থেকে ২৪/২৫ বছর আগের পাকিস্তান জামায়াতে ইসলামীর আভ্য্তরীণ কোন্দল ও অস্ত এবং এ পর্যায়ের অন্যান্য ঘটনাবলী সবিস্তারে বর্ণনা করা হয়েছে। কিন্তু, এর সারমর্ম হচ্ছে, যা আমি উপরেই উল্লেখ করেছি। এরপর এ বিষয়ে তিনি 'নক্যে গযল' নামেও একটি পুস্তিকা লিখেছেন । উল্লেখিত কিতাব দু'টি অধ্যয়নযোগ্য ৷ সারকথা, উক্ত পাকিস্তান সফরে উল্লেখিত ব্যক্তিগণের মাধ্যমে যা কিছু অবগত. হই, বিশেষ করে মাওলানা মাওদুদী সাহেবের “দ্বীনি হিকমতে আমলীপ্র, দর্শনের যে ব্যাখ্যা আমার জ্ঞাত হয়, এবং জামায়াতে ইসলামীর প্রকৃতি ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন সম্পর্কে তাদের কাছ থেকে যা কিছু জানতে পারি, (পরবতী ও অভিজ্ঞতা যার সত্যতা ও যথার্থতা প্রমাণ করে) তা আমার মন-মস্তিষ্ক ও অন্তরে পড়ে থাকা পদীকে সম্পূর্ণভাবে সরিয়ে দেয়। অর্থাৎ ২৫ বছর আগে থেকে মাওলানা মাওদুদী সাহেবের ধর্মীয় জ্ঞান ও প্রজ্ঞা সম্পর্কে আমার অতিরিক্ত সুধারণা এবং তার ইসলামী বিপ্রবের দাওয়াত-এর আকর্ষণ আমার অন্তরে যে পর্দা ঢেকে রেখেছিল, তা সম্পূর্ণরূপে সরে যায়। ও

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।