My Interaction With Maududi And Important Details by Maulana Monzur Nomani
/ ৬৪
📝 লেখা 📖 পিডিএফ

৫৬ আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ আমীর ও প্রধান মুরশিদ এবং আমার একজন প্রিয় বন্ধু হিসেবে দেখতে পাওয়ার বাসনা পোষণ করতাম । কিন্তু আপনাদের যেমন জানা হয়েছে যে, এ সব 'আমলী' দুর্বলতা জামায়াতে ইসলামীর সাথে আমার সম্পর্ক ছিন্ন হওয়ার প্রধান ও একমাত্র কারণ নয়। আমি নিজেও তখন এ সব 'আমলী' দুর্বলতা থেকে মুক্ত ও পবিত্র ছিলাম না। আর না বতমানেও তার থেকে মাহফুজ আছি। বরং প্রকাশ্য ও অপ্রকাশ্য বহু গুনাহে তখনও ছিলাম কলুষিত, এখনও আছি। যদি আমার জন্য *শাহাদাত' ব৷ সাক্ষ্য প্রদানের সে সমস্যা সৃষ্টি না হতো যা পূর্ববর্তী আলোচনায় উল্লেখ করা হয়েছে তা হলে আমি শুধু এ সব 'আমলী” দুর্বলতার কারণে জামায়াতে ইসলামীর সাথে সম্পর্ক ছিন্ন করতাম না। কেননা, জামায়াতের মূল লক্ষ্য ও দাওয়াতকেই আমি সে সময়ের জন্য বুনিয়াদীভাবে ইসলামী পূনর্জাগরণ ও ইসলামী আন্দোলনেরই দাওয়াত বলে মনে করতাম এবং মাওলানা মাওদুদী সাহেবের চিন্তাধারা ও প্রজ্ঞা সম্পর্কে আমার যে অসাধারণ সুধারণা ছিল, তখন পর্যন্ত তাতেও কোন ধরনের সংশয় সৃষ্টি হয়নি । | | . জামায়াতে ইসলামীর সাথে নিয়মতান্ত্রিক সম্পর্ক ছিন্ন করার পরও অনেক দিন পযন্ত আমার অন্তর ও কাজ-কর্মে জামায়াতের প্রতি শুভ কামনা ও সমবেদনামূলক আচরণ বিদ্যমান ছিল ! আর জামায়াতৈ ইসঙ্গামীক্বজবেক্‌ গণ্যমান্য ব্যক্তিদের সম্পর্কও আমার সাথে একনিষ্ঠ ও বন্ধুতৃপূর্ণ ছিল। তাই এ পর্যায়ে দু'একটা ঘটনা উল্লেখ করা সমীচীন বলে মনে করি। জামায়াতে ইসলামীর সাথে সম্পর্ক ছিন্ন হবার অন্ততঃ দেড় বছর পরের ঘটনা । তখন একবার আমি দিল্লী গিয়েছিলাম । সেখানে শাহী জামে মসজিদে জোহর অথবা আসরের নামায আদায় করি । ঘটনাক্রমে সেখানে জামায়াতে ইসলামীর কয়েকজন বিশিষ্ট “রুকন' পর্যায়ের সদস্যদের সাথে আমার সাক্ষাত হয়। তারা প্রায় সকলেই আমার বন্ধু পর্যায়ের লোক ছিলেন । তাদের মধ্যে ভাই আব্দুল আজীজ শরকী সাহেবও ছিলেন। তার আলোচনা পূর্বেও একবার করা হয়েছে । আমি তীদের মাধ্যমে জানতে পারি যে, তখন দিল্লীতে জামায়াতে ইসলামী অথবা মজলিসে শুরার এক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। শরকী সাহেব এবং তীর সাথের অন্যান্য বন্ধুরাও আমাকে গীড়াপীড়ি করতে লাগলেন, আমিও যেন তাদের সাথে সভাস্থলে গমন করি । যেহেতু, জামায়াতে ইসলামীর সাথে আমার নিয়মতান্ত্রিক সম্পর্ক ছিলনা, সে কারণে সেখানে গমন করা আমার জন্য লৌকিকতা প্রদর্শন ভিন্ন আর কিছুই ছিল না । সুতরাং আমি বিভিন্ন কারণ দেখিয়ে অপরাগতা প্রকাশ করলাম । কিন্তু শরকী সাহেব নাছোড় বান্দা । তিনি আমাকে কোলে তুলে নিয়ে বললেন, “আপনাকে যেতেই হবে ।” অতঃপর তাদের অনুরোধ রক্ষার্থে সভাস্থুলে অথবা বিশ্রামাগারে গিয়ে পৌছি। মাওলানা মওদুদী সাহেব এবং অন্যান্যদের সাথে আমার দেখা হলে তারা সবাই অত্যন্ত সৌজন্যতা ও আনন্দ প্রকাশ করলেন। তাদের মধ্যে কয়েকজন আমাকে পীড়াপীড়িও করলেন, যাতে আমি জামায়াতে ইসলামীতে প্রত্যাবর্তন করি। যতদূর মনে পড়ে, নসরুল্লাহ খা আজীজ ///.3/খা011/১/৫11/8.0017 আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ ৫৭ সাহেবই সবচেয়ে বেশী পীড়াপীড়ি করেছিলেন । আমার মতে, তারা সবাই এতে নিঃসন্দেহে একনিষ্ঠ ছিলেন । তারা আন্তরিকভাবে আমাকে একথা বলেছিলেন । তারা কেউ জানতেন না যে, আমি কি কারণে “জামায়াত” থেকে নিজেকে বিচ্ছিন্ন করেছিলাম । যাক, আমি অত্যন্ত সংগত পদ্ধতিতেই অক্ষমতা ও অপরাগতা প্রকাশ করি। এ পর্যায়ে দ্বিতীয় উল্লেখযোগ্য ঘটনা হলো এই যে, বিহারে কোন একস্থানে (যতদূর মনে পড়ে পাটনা অথবা দরভাঙ্গা) জামায়াতে ইসলামীর এক গুরুতুপূর্ণ সম্মেলন ছিল। মাওলানা মাওদুদী সাহেব এবং জামায়াতের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের যে ট্রেনে ইসলাম” থেকে এক ব্যক্তি আমাকে সংবাদ দেয় যে, “আমাদের ট্রেন অমুক দিন অমুক সময় বেরেলী স্টেশনে পৌছবে ।” তীর উদ্দেশ্য এই ছিল যে, আমি যেন স্টেশনে তাদের সাথে দেখা করি । অতঃপর আমি নির্দিষ্ট সময়ে স্টেশনে যাই। তৃতীয় শ্রেণীর পূর্ণ একটি বণীতে জামায়াতের বিশিষ্ট ব্যক্তিবর্গরাই ছিলেন । মাওলানা আমীন আহসান ইসলাহী, মাওলানা মসউদ আলম মরহুম, মালেক নসরুল্লাহ খা আজীজ (রঃ) এবং আরও অনেকে । মাওলানা মাওদুদী সাহেবের স্বাস্থ্য একটু খারাপ ছিল৷ তাই তিনি একা দ্বিতীয় শ্রেণীর বগীতে ছিলেন৷ সবার সাথে আমার মোলাকাত হলো । তাদের মধ্যে দু'একজন আমাকে গীড়াগীড়ি করে বললেন, স্টেশনের এ মোলাকাত যথেষ্ট নয়, বরং আপনাকে আমাদের সাথেই ঘেতে হবে । অতঃপর আমি শাহজাহানপুরের টিকেট নিয়ে তাদের সাথে বসে পড়লাম । ও কিছুক্ষণ পর মাগরিবের নামাযের ওয়াক্ত হয়। সবাই পীড়াপীড়ি করলেন যাতে আমিই নামায পড়াই । আমি বহু কারণ দর্শালাম এবং বার বার বললাম যে, আপনাদের মধ্য থেকেই কেউ নামায পড়ালে ভাল হয়। কিন্তু তারা সবাই আমাকে বাধ্য করলেন এবং আমাকেই ইমাম বানিয়ে নামায পড়লেন । উল্লেখিত ঘটনাবলীর দ্বারা একথা অনুমান করা যায় যে, জামায়াতের সাথে আমার সম্পর্ক ছিন্ন হওয়ার পরও জামায়াতের প্রভাবশালী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার মধ্যকার সম্পর্ক কোন্‌ ধরনের ছিল৷ আমার সম্পর্ক ছিন্ন হওয়ার পরও অনেকদিন পর্যন্ত আমার অবস্থা এই ছিল যে, যদি কোন ব্যক্তি জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কোন কথা বলতো এবং তার সাথে আলোচনা করা আমি অপ্রয়োজনীয় মনে না করতাম, তখন জামায়াতে ইসলামীর পক্ষ হয়ে আমি তার প্রতিবাদ করতাম এবং তার অভিযোগের জবাব প্রদান করতাম । সে সময় আমার কোন কোন সম্মানিত বুযুর্গ ব্যক্তির পক্ষ থেকে মাওলানা মাওদুদী সাহেব ও জামায়াতে ইসলামী সম্পর্কে অত্যন্ত কঠোর ও তীব্র মত প্রকাশিত হয় । আমার মনে পড়ে, তখন আমার অন্তরে এর বিরুদ্ধে তীৰ অসন্তোষ সৃষ্টি হয় এবং আমি আমার এক মুহতরম বুযুর্গের প্রতি এমন ভাষা ও ভঙ্গিতে পত্র লিখি, তার ও আমার মধ্যে যে ধরনের সম্পর্ক, সে হিসেবে এ ধরনের ভঙ্গি ও ভাষাতে পত্র লিখার মোটেই অবকাশ ছিল না। সে ভুলের জন্য চিরদিন আমার আফসোস্‌ থাকবে । ৫৮

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।