৬//৬/.8/১ 11/11/5800 ৫৪ আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ “নিজের সম্পর্কে একটি ঘোষণা” আমার খন্কু-বান্ধবরা অবগত আছেন যে, আজ হতে প্রায় পৌণে দু'বছর পূর্বে সৈয়দ আবুল-আলা মাওদুদী সাহেবের নেতৃত্বে ও পরিচালনায় ঘে একটি “জামায়াত” প্রতিষ্ঠিত হয়েছিল, আমিও (আল-ফুরকান-এব সম্পাদক) তাতে শরীক ছিলাম । এ “জামায়াত” ও "দাওয়াতের" পরিচয় এবং লক্ষ্য ও উদ্দেশ্যের ব্যাখ্যা-বিশ্রষণের ক্ষেত্রে "আল ফুরকানে”- ও যথেষ্ট লেখা হয়েছিল । অতঃপর আমি “জামায়াতের” বর্তমান কেন্দ্র ও ঠিকানায় (দারুল ইসলাম বস্তি) চলে গিয়েছিলাম । আমার ধ্যান-ধারণা ও সংকল্প এর চেয়ে আরো উর্ধে ছিল। এ সম্পর্কে কোন কোন বিশিষ্ট বন্ধুরা অবগতও আছেন। কিন্তু কারো বিরুদ্ধে আমার অভিযোগ নয়, বরং নিজেরই ভাগ্য বিড়ম্বনার অভিযোগ যে, এ পর্যায়ে এমন কিছু অপ্রত্যাশিত বাপার প্রকাশ পায়, যার ফালে আমি যে আস্থা, আশা ও যে অনুধ্েরণ। নিয়ে-উক্ত সংগঠনের সাথে সম্পর্ক স্থাপন করেছিলাম আর নিজের সম্পর্কে এ সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম, তাতে পরিবর্তন সাধিত হয় এবং আমার নিজের ব্যাপারে পুনর্বিবেচনা করা আবশ্যক বলে আমার অনুভূত হয় । অতঃপর আমার জানা মতে, সম্তাব্য সর্বপ্রকার চিন্তা-ভাবনা করার পর এ জামায়াতের নীতি হতে নিজকে বিচ্ছিন্ন করে নেয়া প্রয়োজন মানে কারি” অবশৈট্য-অরাক্রান্ হৃদয়ে নিজকে বিচ্ছিন্ন করেই ফেলি । আমার এই বিচ্ছিন্ন হওয়াটা মৌলিক মতবিরোধের কারণে নয় । এতে কারো কোন প্রকার ভূল বুঝাবুঝির অবকাশ নেই। বরং প্রকৃতপক্ষে কিছু ব্যক্তিগত পর্যায়ের বিষয়ই এর কারণ হয়েছে। যে সব বিষয় বর্তমান থাকা অবস্থায় তার সাথে আমার সম্পৃক্ত থাকাটা সঠিক মনে করিনি এবং এগুলোর সংশোধনের কোন সন্তোষজনক সমাধানও আমি খুঁজে পাইনি । উপরন্ত্র, আমার এ সম্পর্ক ছিন্ন করাটা এ “জামায়াতের” সাংগঠনিক নিয়মনীতির সাথে। অর্থাৎ এখন আমি তার “নিয়মিত রুকন” নই। কিন্তু এর মৌলিক লক্ষ্য-উদ্দেশ্য ও মূল “দাওয়াতকে” আমি পূর্বের ন্যায় সঠিক মনে করি। তাই যদিও জামায়াতের সাথে নিয়মিত অংশগ্রহণ ও দায়িত্ব থেকে আমি অব্যাহতি নিয়েছি, তবুও এর আসল উদ্দেশ্যর সাথে আমার সম্পর্ক আগের মতই থাকবে এবং আল্লাহ পাকের নিকট এ ক্ষেত্রে সর্বাধিক প্রচেষ্টার তাওফীক প্রার্থনা করছি। যদি নিয়মিত সম্পর্ক ব্যতিরেকেও আমি এ উদ্দেশ্যের ক্ষেত্রে কোন সাহায্য করতে পারি, তবে ইন্শাআল্লাহ, এখনও সম্তাব্য সর্বপ্রকার “দ্বীনি পরামর্শ” এবং “ভালো কাজের সহযোগিতার” কোন ত্রুটি হবেনা । এ ক'টি লাইন লেখার বিশেষ উদ্দেশ্য হল এই যে, নিজের সম্পর্ক ছিন্ন করা সম্পর্কে তাদেরকে অবহিত করা যারা আমার নিয়মিত সম্পর্ক এবং সক্রিয় তৎপরতা সম্পর্কে তো ওয়াকেফহাল আছেন অথচ আমার নতুন সিদ্ধান্ত সম্পর্কে অবগত. নন। তাই তারা আমাকে এ জামায়াতের দায়িত্বশীল খাদেম ও নিয়মিত সদস্য মনে করেই আচরণ করে থাকেন । অথচ আমি নিজের এ পরিচয় ও পদ-মর্ধাদার ইতি টেনেছি এবং এ পর্যায়ের সর্বপ্রকার দায়িত্ব হতে অব্যাহতি নিয়েছি। যা হোক, এ ঘোষণার আসল উদ্দেশ্য হল এতটুকুই । তাই আমি সে সব বিষয়ে বিস্তারিত বর্ণনা এবং সেগুলোর প্রতি আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ ৫৫ ইশারা ইঙ্গিত করারও প্রয়োজন মনে করিনি, যে সব বিষয় আমার সিদ্ধান্ত পরিবর্তানের কারণ হয়েছে। সাধারণ ধারণা মতে এ পর্যায়ের বিস্তারিত বিবরণ প্রকাশের বেলায় যে সব দাবী, অনপ্রেরণা ও কারণ আমার জন্য হতে পারে, সেগুলোর মধ্যে কোন কোনটি নিশ্চয় অত্যন্ত গুরুতৃপূর্ণও বটে । সম্ভবতঃ প্রায় সবই আমার সামনে রয়েছে কিন্তু, | কিছুর পরও আমার সিদ্ধান্ত এখনও এই যে, নিজের ব্যক্তিগত কল্যাণ ও সুবিধা নয়: বরং দ্বীনের কল্যাণ ও সুবিধা হল, এতদ-সংক্রান্ত বিষয়াবলীর বিস্তারিত বিবরণ প্রকাশ না করার মধ্যেই । সুতরাং আমার আরজ, কোন বন্ধু-বান্ধব এর চেয়ে অধক অবগত হওয়ার আশায় ব্যক্তিগতভাবে আমার কাছে কোন পত্র লিখবেন না।” (আল-ফুরকান : রবিউল আউয়াল, রবিউচ্ছানী-১৩৬২ হিঃ সংখ্যা) এ পর্যন্ত পাঠকবৃন্দ যা পাঠ করেছেন, তা মাওলানা মাওদুদী সাহেবের সাথে আমার সম্পর্ক ঃ অতঃপর ১৯৪১ ইংরেজীতে জামায়াতে ইসলামী প্রতিষ্ঠায় সক্রিয় অংশগ্রহণ এবং কিছুদিন পর ভারাক্রান্ত হৃদয়ে জামায়াতে ইসলামীর সাথে 47 ছিন্ন করার বিবরণ ও ইতিবৃত্ত ছিল। বাহ্যতঃ এক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে নিজের সম্পার্কে আমি যে সব সিদ্ধান্ত ও পদক্ষেপ গ্রহণ করেছি, সেগুলোর বহু সংখ্যককে জামায়াতে ইসলামীর বিরোধীরা আমার বিরাট ভুল বলে মনে করবে এবং জামায়াতে ইসলামীর লোকদের নিকট সেগুলো ঈমান ও ইসলামের যথাযথ দাবী বলে মনে হবে । আর কিছু কিছু সিদ্ধান্ত ও ভুমিকা সম্পর্কে উভয় শ্রেণীর লোকের রায় হবে সম্পূর্ণরূপে এর বিপরীত । কিন্তু বাস্তবে আমি ভুল করেছি বা সঠিক করেছি, যাই হোক না কেন আমার জীবনের সে বছরগুলোর বৃত্তান্ত ও ইতিবৃত্ত এটাই। আমি নিজেই স্বীকার করছি যে, এক্ষেত্রে আমার বিরাট বিরাট ভুল হয়েছে। কিন্তু আমি নিজেই প্রভু পরওয়ারদেগারের নিকট পূর্ণ আশা রাখি, তিনি এসব ভুলের জন্য আমাকে পাকড়াও করবেন না। জামায়াতে ইসলামীর সাথে মাওলানা মাওদুদী সাহেব ও জামায়াতে ইসলামীর সাথে আমার সম্পর্ক স্থাপন ও সম্পর্ক ছিন্ন করার যে ইতিবৃত্ত উল্লেখিত হয়েছে, তার মাধ্যমে সচেতন পাঠক সমাজ হয়ত জানতে পেরেছেন যে, আমার সম্পর্ক ছিন্ন করার শেষ সিদ্ধান্ত পর্যন্ত মাওলানা মাওদুদী সাহেবের মধ্যে এমন কোন বিষয় পরিলক্ষিত হয়নি, যে সব বিষয়কে আমি মুসলিম জাতির জন্য ফিৎনা ও ভ্রান্তি বা গোমরাহার কারণ বলে মনে করতাম । তবে সে সব “'আমলী' দুর্বলতা আমার সম্মুখে ভেসে উঠতো যেগুলোর সাথে তার মত মহান মর্যাদা সম্পন্ন পদে অধিষ্ঠিত ব্যক্তির কোন সম্পর্ক থাকতে পারে না। কারণ, তাকে আমি ইসলামী পুনর্জাগরণ ও ইসলামী বিপ্লবের দাওয়াতের ঝান্ডাবাহী “জামায়াতে ইসলামীর
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।