My Interaction With Maududi And Important Details by Maulana Monzur Nomani
/ ৬৪
📝 লেখা 📖 পিডিএফ

৬//৬/./১ 01/11/8800 ৫২ আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য গসঙ্গ এ সমস্যার যখন এভাবেই সমাধান হয়ে যায়, তখন আমি নিজের শারীরিক দুর্বলতার কারণে মাওলানা মাওদুদী সাহেব এবং অন্যান্য বন্ধুদেরকে আরজ করলাম, এখন যদি আমার বিশেষ কোন প্রয়োজন না থাকে, তবে আমাকে চলে যাওয়ার অনুমতি প্রদান করা হোক । অতঃপর তারা আমাকে অনুমতি প্রদান করেন আর আমি চস্বল প্রত্যাবর্তন করি। অবশ্য ফেরার পথে আমি নিজের সম্পর্কে এই আরজ করি যে, আমি রমজানের পূর্বে “দারুল ইসলামে” অবস্থানকালে যেখানে ছিলাম এখনও সেখানে রয়েছি এবং এখনো নিজের সম্পর্কে কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারিনি । অবশ্য এতটুকু আমি এখনও আরজ করছি যে, আমার একান্ত আকাঙ্খা আমি এভাবেই “জামায়াতের” সাথে সম্পৃক্ত থাকবো । এ সম্পর্কে আমার জন্য যে বিশেষ সমস্যা এবং দুশ্চিন্তার সৃষ্টি হয়েছে, যদি তার কোন সমাধান আমার বুঝে এসে যায়, তবে ইনশাআল্লাহ আমি সে সিদ্ধান্তই এহণ করবো আর তা জানিয়ে দেব । ১. যাই হোক, আমি তাদের অনুমতি নিয়ে চলে আসি এবং মজলিসের কার্যক্রম তারপরেও অবাহত থাকে । কিছুদিন পর লখনৌ থেকে মাওলানা আলী মিয়ার পত্র হস্তগত হয়। তাতে তিনি অন্যান্য -বিষয়ািলীঘ্র-স্মাথে আমার নিকট এ বিষয়টি লিখেছিলেন যে, “আপনার চলে যাওয়ার পর মাওলান! মাওদুদী সাহৈব. তার নিকট আপনার দেয়া পত্রখানি মজলিসে পাঠ করে শুনান। যদিও আমি নিজে জামায়াতের সাথে সম্পৃক্ত থাকার সিদ্ধান্ত নিয়েছি, তবু আপনার পত্র শুনে আমার অন্তরে আপনার প্রতি ভালবাসা ও শ্রদ্ধা আরো বৃদ্ধি পেয়েছে।-২০ মাওলানা আলী মিয়ার এ পত্রের মাধ্যমে আমার চলে আসার পরেই মাওলানা মাওদুদী সাহেব আমার পত্রখানা মজলিসে পেশ করেছেন মর্মে অবগত হয়ে আমার মনে অত্যন্ত আক্ষেপ ও দুঃখবোধ হয়। যদি তিনি পত্রখানা মজলিসে পেশ করার ইচ্ছাই পোষণ করেছিলেন, তবে আমার উপস্থিতিতেই পেশ করা তার উচিত ছিল । কিছুদিন পর যখন আমি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠি এবং স্বাস্থ্যও একটু ফিরে আসে, তখন আমি নিজের সমস্যা সম্পর্কে পরামর্শ করার জন্য এমন সব ব্যক্তির নিকট স্বতন্রভাবেই সফর করি, যাদেরকে আমি পরামর্শ গ্রহণের যোগ্য লোক মনে করতাম । তাদের সাথে পরামর্শ এবং আমার ব্যক্তিগত চিন্তা-ভাবনার পর আমি এ সিদ্ধান্তে উপ- নীত হই যে, এ মিথ্যা সাক্ষ্যের দায়িত হতে মুক্তি পাওয়ার জন্য জরুরী যে, নিজের অনাস্থার কথা প্রকাশপূর্বক জামায়াতের সাথে নিয়মতান্ত্রিক সম্পর্ক ছিন্ন করা । কিন্তু যে সব বিষয়ের কারণে আমি আস্থাহীন হয়ে পড়েছিলাম এবং যে সব কারণে ২০.এখানে এটাও বলে রাখা জরুরী যে, এর কিছুদিন পর মাওলানা আলী মিয়া নিজেকে জামায়াতে ইসলামী হতে পৃথক করে নিয়েছিলেন, কিন্তু তার পৃথক হয়ে যাওয়ার সাথে আমার বিষয়টির কোন সম্পর্ক ছিল না। বরং তার পৃথক হয়ে যাওয়া সম্পর্কেও আমি অনেক দিন পরেই অবগত হয়েছিলাম । আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ ৫৩ শেষ পর্যন্ত আমাকে জামায়াতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হয়েছিল, তখন সে সব বিষয় ও কারণ সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেয়ার প্রয়োজন আমি মনে করিনি । অতঃপর আমি জামায়াতের সাথে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করি এবং আন্তরিক দুঃখের সাথে আমার এ সিদ্ধান্তের কথা এক পত্রের মাধ্যমে মাওলানা মাওদুদী সাহেবকে অবগত করি ।-২১ এতদিন পর্যন্ত আমার ও মাওলানা মাওদুদী সাহেবের মধ্যে যে সব আলাপ- আলোচনা হয়েছে এবং এতদসংক্রান্ত বিষয়ে যে সব পত্র বিনিময় হয়েছিল, তাতে সম্পূর্ণরূপে হদ্যতার পরিবেশ বহাল ছিল। কিন্তু এ পত্রের উত্তরে মাওলানা মাওদুদী সাহেব যে পত্র দেন, তার ভাষা এর সম্পূর্ণ বিপরীত ছিল। এর কারণ সম্ভবতঃ তার ধারণা হয়েছিল যে, বর্তমানে যখন আমি জামায়াতের সাথে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি, তখন এ সব ব্যাপারে সাধারণতঃ দুনিয়াতে যে রকম হয়ে থাকে সে রকম সম্ভবতঃ আমার মনোভাব পরিবর্তন হয়ে যাবে, আর যে সব বিষয় প্রকাশ করা থেকে তখনও আমি বিরত ছিলাম, সে সব বিষয় জনসাধারণের নিকট প্রকাশের জন্য আমি তৈরী হয়ে যাৰ এবং তার সম্পর্কে কত কিছুই না বলব ও লিখব । যা হোক, আমি যতটুকু বুঝতে পেরেছি, এ কাল্পনিক বিপদ বন্ধ করার জন্য তিনি পত্রখানা এভাবেই লিখেছিলেন এবং এর মাধ্যমে তিনি আমাকে এ সতর্ক সংকেত দিয়েছিলেন যে, প্রয়োজন ও অবস্থার প্রেক্ষিতে তিনি কোন্‌ পর্যায়ে যেতে পারেন । এ পাত্রের কারণে আমার কাছে আরো পরিষ্কার হয়ে যায় যে তার মধ্যে খাঁটি দ্বীনদারীর কি পরিমাণ ক্রটি ও স্বল্পতা রয়েছে আর তাকওয়া ও আখেরাতের প্রতি এত আকর্ষণীয় দাওয়াত প্রদান সত্বেও এসব গুণাবলীর আলোকে স্বয়ং তার অবস্থা ও স্থান কি হতে পারে । যদি প্রয়োজন হয়, তবে তিনি সাধারণ দুনিয়াদার ও আল্লাহর ভয়ভীতিহীন নেতা ও সাংবাদিকের পর্যায়েও নেমে আসতে পারেন । কিন্তু আমি এটাকেও তার একটি “দুঃখজনক দুর্বলতাই” মনে করি এবং নিজের জন্য যে নীতি অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছিলাম, তার উপরই অটল থাকি । আর তাতে কোন প্রকার পরিবর্তনের প্রয়োজন মনে করছিলাম না। উপরন্তু, সে সময় আমার কোন কথা দ্বারা জামায়াতের মূল দাওয়াতে ক্ষতি সাধিত হোক এবং পরিবেশ উত্তপ্ত হোক, এজন্য আমি আদৌ প্রস্তুত, ছিলাম না। অতঃপর আমি নিজের অনাস্থা এবং জামায়াতের সাথে সম্পর্ক ছিন্ন করা ংক্রান্ত বিষয়ে “আল-ফুরকান” পত্রিকায় “আমার নিজের সম্পর্কে একটি ঘোষণা” শিরোনামে একটি সংক্ষিপ্ত নোট লিখেছিলাম । তার সাথে এ বিষয়টিও উল্লেখ করি যে, জামায়াতের মূল দাওয়াত ও উদ্দেশ্যের সাথে এখনও আমি একমত্য পোষণ করি এবং তার সাথে আমার সহযোগিতাও বর্তমান থাকবে । “আলফুরকান”-এর সে নোটটি নিলে প্রদত্ত হল। সম্মানিত পাঠকবৃন্দ, এটিও একবার পাঠ করে নিন। ২১. এখানে এ বিষরটিও উল্লেখযোগ্য যে, দিল্লীতে অনুষ্ঠিত মজলিসে গুরার কার্যবিবরণী হ্য়ং ম/ওলান! মাওদুদী সাহেব সংকলন করতঃ প্রকাশ করেছিলেন । অত্যন্ত দুঃখের বিষয় যে. তাতে তিনি এক বিশেষ রাজনৈতিক ধরনের সুবিধার্থে ঘটনার সম্পূর্ণ বিপরীত এটাই প্রকাশ করেছিলেন যে, আমিও নাকি কমরদ্দীন সাহেব প্রমুখের ন্যায় উত্ত মজলিসে-শুরাতেই জামায়াতের সাথে সম্পর্ক ছিন্ন করি । অথচ প্রকৃত ঘটনা সে রকমই ছিল যা আমি উপরে উপস্থাপন করেছি ।

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।