৬//৬/.8/১01//611/88.0017 ৫০ আমার সাহচর্যের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ প্রথমে মাওলানা মাওদুদী সাহেব এ বিষয়টি প্রকাশ করলেন যে বর্তমান নেতৃত্ প্রতি কোন কোন রুকনের পূর্ণ আস্থা নেই। অতঃপর তিনি নিজের-পক্ষ থেকে কতিপয় প্রস্তাব পেশ করলেন। তন্মধ্যে সম্ভবতঃ একটি প্রস্তাব ছিল, যদি মজলিস অনুমোদন করে, তবে তিনি পদত্যাগ করবেন এবং তার পরিবর্তে অন্য একজন আমীর মনোনীত করা হবে। দ্বিতীয় প্রস্তাব মনে হয় এ রকম ছিল যে, আমীরের পরিবর্তে দু' চার জন রুকনের সময়ে একটি বোর্ড গঠন করা এবং তৃতীয় প্রস্তাবটি শরকী সাহেব পূর্বেই যেটা সম্পর্কে আমার সাথে আলোচনা করেছিলেন, আর আমাকে বলেছিলেন যে, মাওদুদী সাহেব এ রকম করতে ইচ্ছক এবং তার মতে বর্তমান পরিস্থিতির এটাই হবে সবেত্তিম সমাধান । মাওলানা মাওদুদী সাহেব এসব প্রস্তাব মজলিসের সামনে পেশ করেন । কিন্তু, এমনভাবে পেশ করেন যে, অন্যানাদের অন্তর সম্পর্কে তো আমার জানা নেই, তবে অন্ততঃ তার ভাব-ভঙ্গিতে আমি পরিষ্কারভাবে অন্ভব করতে পারি যে, তিনি প্রতিটি প্রস্তাব পেশ করার সময় মজলিসের রুকন বা সদস্যদের মানসিকভাবে তৈরী করে নিচ্ছিলেন, তারা যেন এ সব প্রস্তাবের প্রত /কটিকে জামায়াত এবং জামায়াতের মহৎ ও পবিত্র উদ্দেশ্য ও লক্ষ্যের জন ক্ষতিকর -উ ধবইসাস্রা্চ-স্ুতে করেন রি নিউরন এগুলো প্রত্যাখান করে বসেন । স্বয়ং আমার অবস্থা এই ছিল যে, যেহেতু আমি তখনও নিজের সম্পর্কে কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারিনি, তাই উক্ত অধিবেশনে আমি নীরব থাকাই স্থির করেছিলাম । বাস্তবে আমি নীরবই ছিলাম । অবশ্য যখন অপর কাউকে 'আমীর' মনোনীত করার প্রস্তাব সম্পর্কে আলোচনা শুরু হয় এবং আমাকে উক্ত দায়িত্ গ্রহণ করার জন্য বলা হয়, তখন আমি আরজ করি যে, এখন থেকে অনেক পূর্বে নর কি জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠারও বহু পূর্বে নিজেকে যাচাই ও পরিমাপ করে আমি এ সিদ্ধান্তে উপনীত হই যে, এ ধরনের কোন “জামায়াত” বা দলের আমীর হওয়ার যোগ্য আমি নই । মনে পড়ে, অধিবেশন সমাপ্ত হওয়ার পরও এ সম্পর্কে ব্যক্তিগতভাবে আমার সাথে আলোচনা করা হয়েছিল । এমনকি, কোন কোন বন্ধু এ ব্যাপারে জোর দিতে থাকেন। তখন আমি আমার অপরাগতার কথা পুনরাবৃত্তি করি, আর নিজের সম্পর্কে অধিবেশনে যা বলেছিলাম, পুনরায় তা বলি। তখন তারা বললেন, আপনার এ কথাটি আমদের কোনমতেই বুঝে আসছে না যে, আপনি আমীর হওয়ার যোগ্য নন । আমি তাদের কাছে আরজ করলাম, এ হাদীছটি সম্পর্কে সম্ভবতঃ আপনারা অবগত আছেন যে, রসূলুল্লাহ (সঃ) হযরত আবু জর গেফারী (রাঃ)-কে বললেন, ছে আৰু জর, তোমার মধ্যে আমি এক বিশেষ দুর্বলতা প্রত্যক্ষ করছি। পুতর্ব।ং আমি ভাগিদ করছি যে, দু'ব্যক্তির উপরও যেন তোমাকে শাসক নিযুক্ত করা না হয়।” এ হাদীছটি দ্বারা রসূলুল্লাহ (সঃ) হযরত আবু জর গেফারী (রাঃ)-এর শারিরীক দুর্বলতা সম্পর্কে কিছু বলেননি; বরং কোন বিশেষ যোগ্যতার অভাবই উদ্দেশ্য ছিল । আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ ৫১ বাস্তব কথ হলো, আমি নিজকে বারংবার যাচাই ও পরিমাপ করার মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হই যে, আমার মধ্যে এত বিরাট দায়িত্ গ্রহণ করার মত প্রয়োজনীয় কোন যোগ্যতার অভাব রয়েছে । সুতরাং আমি নিজের সম্পর্কে এ সিদ্ধান্ত নিয়েছি যে, “আমীর হওয়ার যোগ্য আমি নই ।” উপরত্তু, আমার এ সিদ্ধান্তে আমি আল্লাহর নিকট ও নির্দোষ বিবেচিত হব বলে আমার দৃঢ় বিশ্বাস রয়েছে। যা হোক, “আমীর হওয়া” সম্পর্কিত বিশেষে আলোচনা ব্যতীত অধিবশনের পূর্ণ কার্যক্রমে আমি পর্যবেক্ষকরূপেই নীরব দর্শকের ভূমিকা পালন করেছিলাম । তার কারণ, যা আমি পূর্বেই আরজ করেছি যে, নিজের সম্পর্কে তখন আমি কোন সিদ্ধান্ত গ্রহণ. করতে পারছিলাম না। এতদ্যতীত আমার আশঙ্কা ছিল যে, যদি আলোচনা অব্যাহত থাকে, তবে কোন এক পর্যায়ে গিয়ে সে সব বিষয়ও প্রকাশ হয়ে পড়বে, যে সব বিষয়ের প্রকাশ কোন প্রকারেই আমি তখনও ভাল মনে করতাম না। এমন কি, স্বয়ং মাওলানা মাওদুদী সাহেবকে এ সম্পর্কে আমি যে পত্র দিয়েছিলাম, তাতেও আমি সে সব বিষয়ে স্পষ্টভাবে কিছু লিখিনি: বরং মনে পড়ে যে, “তাক্কওয়া সচেতনতার অভাব” -এর ন্যায় অস্পষ্ট শব্দাবলী লিখেছিলাম । যার লক্ষ্য ও তাৎপর্য স্বয়ং মাওলানা মাওদুদী সাহেব তো বুঝতে পারছিলেন এবং “দারুল ইসলামে” অবস্থানকারী সাথীরাও সম্ভবতঃ কিছু বুঝতে পারতেন। কিন্তু অন্য লোক তা কিছুতেই বুঝতে পারতেন না। (বরং আমি উক্ত পত্র সম্পর্কে তাকে বলেছিলাম, তিনি যেন বিষয়টি নিজের মধ্যেই সীমাবদ্ধ রেখে দেন 1) মোদ্দা কথা, জামায়াতের মজলিসে শুরার এ অধিবেশনে আমি শুধু শ্রোতা ও পর্যবেক্ষক হিসেবেই শরীক ছিলাম ৷ কেননা, আমি তখন পর্যন্ত নিজের সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করতে পারছিলাম না। অবশ্য “দারুল ইসলামে” অবস্থানরত বন্ধু-বান্ধবদের মধ্যে মাওলানা কমরদ্দীন সাহেব প্রমুখের ন্যায় কোন কোন “রুকন” (যারা মাওলানা মাওদুদী সাহেবের অবস্থা ও কার্যপদ্ধতির দ্বারা দলীয় কাজ সম্পর্কে নিজেদের নৈরাশ্য ও আস্থাহীনতাই প্রকাশ করেছিলেন) মাওলানা মাওদুদী সাহেবের পেশকৃত সর্বশেষ প্রস্তাবের সাথে একমত্য পোষণ করে বসেন এবং মজলিসে এ প্রস্তাব গৃহীত হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালান । কিন্তু মজলিসের অধিকাংশ সদস্য এ প্রস্তাব গ্রহণ করেননি । বরং এ সিদ্ধান্ত গৃহীত হয় যে, জামায়াতের নিয়ম-নীতিতে কোন পরিবর্তন করা যাবে না। যারা নিজেদের আস্থাহীনতার কারণে এ নীতির সাথে থাকাটা পছন্দ না করেন, তারা ইচ্ছা করলে নিজেদের জামায়াতের নীতি থেকে বিচ্ছিন্ন করে কাজ করতে পারবেন । এ সিদ্ধান্তের পরপরই মাওলানা কমরুদ্দীন সাহেব, মাওলানা জাফর সাহেব এবং সম্ভবতঃ তাদেরই মতাবন্বী দু'একজন “রুকন' জামায়াত হতে পৃথক হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন আর সেখানেই তা প্রকাশ করে দেন।
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।