My Interaction With Maududi And Important Details by Maulana Monzur Nomani
/ ৬৪
📝 লেখা 📖 পিডিএফ

৬//৬/./১ 11/11/8800 আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ নতুন পরিস্থিতিতে কঠিন দুঃখ ও ব্যথা এহেন দুঃখ ও ব্যথার সবচেয়ে বড় কারণ তো ছিল এই যে, জামায়াতে ইসলামীতে অংশগ্রহণ, অতঃপর “দারুল ইসলামে” হিজরত করাটা সে সময় আমার বিশেষ অবস্থাতে আমার জীবনের এক বিরাট সিদ্ধান্ত ছিল । যে সম্পর্কে আমার নিশ্চিত ধারণা ছিল যে, আল্লাহ তাআলার রেজামন্দী লাভ করার আশায় এ পদক্ষেপ নিয়েছি। হয়ত এ কাজটি আমার নাজাতের উপায় হবে। কিন্তু বর্তমানে আমি এমন বেকায়দায় পড়ে যাই যে, হয়ত “জামায়াতে ইসলামীর” সাথে নিয়মিত থেকে মিথ্যা সাক্ষ্য দানের অপরাধে অপরাধী হব এবং আমার কাজের মাধ্যমে বারংবার সাক্ষোর প্রমাণ দিয়ে যাব, না হয় “জামায়াতের” সাথে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করবো, যা সে সময় আমার জন্য অত্যন্ত কঠিন ও স্বাভাবিকভাবে অতি বেদনাদায়ক সিদ্ধান্ত ছিল। এই দুঃখ ও ব্যথার দ্বিতীয় কারণ ছিল এই যে, মাওলানা মাওদুদীর সাথে আমার ব্যক্তিগত গভীর সম্পর্ক বিদ্যমান ছিল। আমি দ্বিধাহীন চিত্তে বলছি যে, এ সম্পর্ক এক প্রকার স্বাভাবিক মুহাব্বতৈর আকার ধারণ করেছিল । অর্থাৎ, এক পথেরই সাথী ও পথ- প্রদর্শক হওয়া ছাড়াও তিনি ছিলেন আমার এক:প্রিয় রন্ধু- আমাদেব্-অধ্যে এ রকম কিছু হওয়াটাই ছিল আমার জন্য এক বিরাট দুর্ঘটনা । » ২ নিই, ডি সে যা-ই হোক, উপরোক্ত দু'টি কারণেই এই ঘটনাটি আমার জন্য ভীষণ কষ্টদায়ক হয়েছে। অধিকন্তু, নশ্বর জগতের কার্যকারণের প্রভাবে সম্ভবতঃ এ ব্যথার প্রতিক্রিয়া স্বরূপ মাত্র দু'চার দিন পরেই আমি অসুস্থ হয়ে পড়ি । আমার অসুখ বেড়ে যাচ্ছিল এবং দু'দিন এভারে অতিবাহিত হয়েছিল যে, আমার জীবনের আশাই কেউ করতে পারছিল না। কিন্তু আল্লাহ তাআলা আমাকে পুনরায় জীবন দান করেছেন। সম্ভবতঃ রমজানের পর পত্র মারফত মাওলানা মাওদুদী সাহেব আমাকে জানিয়েছিলেন যে, এ নতুন পরিস্থিতির কারণে তাৎক্ষণিকভাবে জামায়াতের মজলিসে শুরার অধিবেশন অনুষ্ঠিত হওয়া জরুরী এবং তাতে আপনার অংশগ্রহণও জরুরী । আমি জরুরী ভিত্তিতে পত্রের মাধ্যমে জানিয়ে দিই যে, আমি কঠিন রোগে আক্রান্ত হয়েছি বিধায় বর্তমানে সফর করার শক্তি আমার নেই । তিনি আমাকে লিখেন যে, তা হলে পুরো মজলিসে-শুরা চন্বলে আসতে পারে এবং সেখানেই শুরার অধিবেশন বসবে। সম্ভবতঃ উত্তরে আমি লিখেছিলাম, আমার কারণে শুরার সব সদস্যকে কষ্ট দেয়া আমি উচিত মনে করিনা । সুতরাং, আপনি যেখানে ভাল মনে করেন, সেখানে মজলিসে শুরার অধিবেশন আহ্বান করতে পারেন । সে সময় যদি আমি সফর করার উপযুক্ত হই, তবে ইনশাআল্লাহ নিশ্চয় সেখানে পৌছে যাবো । অতঃপর দিল্লীতে মজলিসে শুরার অধিবেশন আহ্বান করা হয় । আমি সে সময় রোগমুক্ত হই বটে, তবুও দুর্বলতা এত বেশী ছিল যে, চম্বল থেকে দিন্লী পর্যন্ত পুরো সফরটাই আমি শায়িত অবস্থায় কবেছিলাম ৷ দিল্লীতে যখন আমার ট্রেন পৌঁছে যায়, তখন কতিপয় বন্ধু-বান্ধব আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন । তীদের মধ্যে প্রাণ- আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ: ৪৯ প্রিয় বন্ধু শরকী সাহেবও ছিলেন। তিনিই আমাকে ট্রেন হতে নামিয়ে বিশ্রামাগার পর্য্ত নিয়ে গিয়েছিলেন । শরকী সাহেব জামায়াতের রুকনদের মধ্যে আমার বিশিষ্ট বন্ধু ছিলেন এবং মাওলানা মাওদুদীরও বিশেষ ভক্ত ও একনিষ্ঠ ব্যক্তি ছিলেন। তার আলাপ- আলোচনা হতে আমি অনুভব করতে পারি যে, তার নিজস্ব ধারণা হল এবং মাওলানা মাওদুদী সাহেবও তাঁর কাছে একই ধারণা ব্যক্ত করেছেন যে, প্রকৃত পক্ষে “দারল ইসলাম” -এ অবস্থানরত কোন কোন সাথী কমরুদ্দীন সাহেব প্রমুখ আমার কান ভারা করার প্রয়াস পেয়েছেন এবং তারাই আমার ও মাওলানা মাওদুদী সাহেবের মধ্যে বিরোধ সৃষ্টি করার চেষ্টা করেছেন । আর আমি তাদের এই চক্রান্তের শিকার হয়ে পড়েছি ।-১৯ নি আমি তাকে বললাম, এটা একেবারেই অসত্য । আমার যেসব ধারণা ও অনুভুতি রয়েছে, সেগুলো স্বয়ং আমার অন্তরেই সৃষ্টি হয়েছে এবং শুধুমাত্র আল্লাহ তাআলাই অবগত আছেন যে, এহেন পরিস্থিতিতে আমি কত দুঃখ ও ব্যথা পেয়েছি। শরকী সাহেব আমাকে মাওলানা মাওদুদী সাহেবের এ পয়গাম পৌছে দেন যে, তিনি চিন্তা-ভাবনা করে এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, জামায়াতে বর্তমানে একক নেতৃত্বের অস্তিত্ব বিলুপ্ত করা হবে। পুরো জামায়াতের কোন একক আমীর থাকবেনা; বরং যে সব লোক আমাদের দাওয়াতের সাথে একমত্য পোষণ করবে, তীরা নিজেদের সুবিধা মত বিশ্বাসের ভিত্তিতে ইউনিট কায়েম করবে এবং প্রত্যেক ইউনিট নিজেদের মধ্যে যাকে ভাল মনে করে, আমীর করে নিবে । আর যে কাজকে হক মনে করবে, আল্লাহর নামে তা করবে। আমি বললাম, এতোদিন পর্যন্ত আমি অসুস্থ ছিলাম বিধায় নিজের সম্পর্কে আমি কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারিনি । “দারুল ইসলাম” থেকে বিদায় নেয়ার সময় আমি যেখানে ছিলাম, এখন সেখানেই রয়ে গিয়েছি। কিন্তু মাওলানা মাওদুদী সাহেবের যদি এরায় হয় এবং জামায়াতও যদি ভাল মনে করে, তবে এ রকম করা যাবে। এই আলোচনাটি আমার এবং শরকী সাহেবের মধ্যে একাকী সম্পন্ন হয়েছিল। সম্ভবতঃ ষ্টেশন থেকে নির্ধারিত বিশ্রামাগারে যাওয়ার পথে । তারপর নিয়মিত মজলিসে শুরার অধিবশেন শুরু হয়। আমার অধিক দুর্বলতার কারণে আমি আরজ করেছিলাম যে, বিশেষভাবে আমার উপস্থিতির প্রয়োজন দেখা দিলেই আমাকে ডেকে নেবেন। সে রকমই করা হল। আমার সাথে সম্পৃক্ত বিষয়াবলী যখন আলোচনায় এসেছিল, তখন মজলিসে শুরার অধিবেশনে আমাকে ডাকা হয় । মাওলানা মাওদুদী সাহেব ও আমি মজলিসের অধিবেশনে শরীক হই । এখন যতদুর মনে পড়ে, ১৯. দারুল ইসলামে অবস্থানরত সাথীদের মধ্যে মিস্ত্রী সাহেব ও মাওলানা জাফর সাহেব সম্পর্কে তো পূর্বেই উল্লেখ করা হয়েছে যে, তারাও আস্থাহীন ও নিরুৎসাহী হয়ে পড়েছিলেন কিন্তু তারা ছাড়াও অন্যান্য সাথীরা যারা অবস্থান করছিলেন তাদের অধিকাংশের অবস্থাও একই রকম ছিল । তাদের মধ্যে একজন বেনারসের কমরুদ্দীন সাহেবও (এম-এ) ছিলেন । তিনি সম্ভবতঃ জামায়াতের সেক্রেটারী বা নাজেম ছিলেন।

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।