My Interaction With Maududi And Important Details by Maulana Monzur Nomani
/ ৬৪
📝 লেখা 📖 পিডিএফ

///13/৭911/914119-0007 ৪৬ আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ বলতে কি. এ আলোচনার দ্বারা নৈরাশ্য ও অস্থিরতা আরো বৃদ্ধি পায় । পক্ষান্তরে, সে সময় আমি নিজের সম্পর্কে সে সিদ্ধান্তই গ্রহণ করি. যা সম্ভবতঃ আমি নিজের চিঠিতেও লিখেছিলাম । অর্থাৎ_ বর্তমান সময়ে আমি “দারুল ইসলাম” থেকে চলে যাব এবং এখান থেকে চলে গিয়েই এ সমস্যার উপর আরো অধিক চিন্তা-ভাবনা করব আর পরার্মশের সাহায্যও গ্রহণ করব । “দারুল ইসলাম” হতে স্বদেশভূমি চম্বলে পরিশেষে, আমি তা-ই করলাম এবং সেখান হতে (দারুল ইসলাম হতে) স্বদেশভূমি চম্বলে চলে আসি । সম্ভবতঃ ৬১ হিজরীর শেষ তারিখেই এটা হয়েছিল । বেরেলীর পরিবর্তে আমাকে চম্বলে এ জন্যই আসতে হয়েছিল যে, বেরেলীতে যে ভাড়ার ঘরে আমি থাকতাম, তা আমি খালি করে দিয়েছিলাম এবং অন্য এক ভদ্রলোক তা ভাড়া করে নিয়েছিল। তদুপরি, “দ্বারুল ইসলাম" চলে যাওয়ার প্রাকালে ঘরের সমস্ত জরুরী সামানও হাতছাড়া করেছিলাম । বিক্রিযেগা জিনিসগুলো বিক্রয় করে দিয়েছিলাম আর অন্যান্য জিনিষপত্র বন্ধু-বান্ধব ও গরীবদের মধ্যে বিলি-বন্টন করে দিয়েছিলাম । আমার স্ত্রীকে আমি নিজেব্র-হবত্রেশ ভু চুন্বলে আমার মাতা-পিতার কাছে পাঠিয়ে দিয়েছিলাম এবং তাকে বলেছিলাম, “দারুল ইসলামে-প্কার-সব প্রয়োজনীয় বাবস্থা করে আমি এসে তোমাকে নিয়ে যাব। মৌঃ আতীকুর রহমানের বয়স তখন ১৪/১৫ বছর হয়েছিল। সে বেরেলীতে “মিসবাহুল উলুম মাদরাসায়” কাফিয়া, মিরকাত, ও “আলমান্তিক' প্রভৃতি কিতাব পড়ছিল । আমি তাকে আমার সাথে “দারুল ইসলাম” নিয়ে গিয়েছিলাম, যাতে সেখানে সম্পূর্ণ খাঁটি দ্বীনি ও আন্দোলনের পরিবেশে সে লালিত-পালিত হয় এবং মাওলানা মাওদুদী সাহেব ও জামায়াতের অন্যসব বন্ধুদের নিকট হতে উপকৃত হতে পারে । পূর্ববর্তী পৃষ্ঠার পর) তাই বাধ্য হয়ে ঘরের ভেতরে চোখের সামনেই পাক করাতে হয় । আমি আরজ করলাম যে, হয়ত চুরির সামান্য ক্ষতি স্বীকার করতে হবে, না হয় বর্তমান বাবু্টির পরিবর্তে (সম্ভবতঃ এই বাবুর্টির নাম ছিল ইসমাইল) নজীর-এর দ্বারা কাজ নেয়া যেতে পারে। তার সম্পর্কে চুরি অথবা খেয়ানতের সন্দেহ হতে পারেনা । (এ নজীর সম্ভবতঃ কপুরতলা রাজ্যের বাসিন্দা ছিল । সে অশিক্ষিত কিন্বা অল্পশিক্ষিত যুবক ছিল এবং অত্যন্ত নেককার ও টরিত্রবান ছিল। জামায়াতের সাথে সম্পৃক্ত ছিল বিধায় “দারুল ইসলাম” এসে গিয়েছিল ।) সে আমাদের খানা পাক করত । তাই এই নজীর সম্পর্কে মাওলানাকে আরজ করলাম যে, আপনি খানা পাক করার জন্য ইসমাইলের পরিবর্তে নজীরকে কর্মচারী হিসেবে রেখে দিন এবং ইসমাইল আমাদের খানা পাক করবে । উত্তরে তিনি বললেন, নজীর খানা পাক করতে জানেনা । তার দ্বারা কাজ চলবেনা । (ঘটনা হল এই যে, নজীর বেচারা উত্তমরূপে খানা পাক করতে জানত না।) মাওলানার সাথে এ আলোচনার দ্বারা আমার মধ্যে যে প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার ছিল, তাই হয়েছিল এবং এ আলোচনা-ই “উটের কোমরে সর্বশেষ ধুলিকণার” ন্যায় হয়ে যায় । কিন্তু আমার ধারণা যে, “দারুল ইসলাম” থেকে আমার চলে আসার পর মাওলানা মাওদুদী সাহেব হয়ত “ভাল নয়” কাজটি সংশোধন করেন । (নোমানী) | আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ ৪৭ সেখানে আমি নিজেই তাকে পাঠ্যসুচীর কিতাবগুলো পড়াবার ইচ্ছা করেছিলাম বিধায় যে সব কিতাব সে পড়ছিল, সেগুলোও সাথে নিয়েছিলাম । সম্ভবতঃ ভুলে মান্তেকের প্রসিদ্ধ কিতাব “শরহে তাহজীবুল মান্তেক” সাথে নেয়া হয়নি । “দারুল ইসলাম” পৌছে যখন আতিকুর রহমানের লেখা-পড়া শুরু করা হয়, তখন আমি মাওলানা মাওদুদী সাহেবকে প্রসঙ্গক্রমে বললাম যে, কেউ যদি লাহোর কিন্বা অমৃতসর যাওয়ার থাকে তবে আতিকুর রহমানের জন্য একটি “শরহে তাহ্জীব” আনতে হবে । তিনি বললেন, কিতাবটি তো আমার কাছেও থাকতে পারে । আমি এ কথা শুনে বিস্মিত হই । কেননা, আমি মনে করতাম যে, তিনি আমাদের মাদরাসাগুলোর নিয়ম-পদ্ধতিতে দরসে নেজামীর মাধ্যমে শিক্ষা লাভ করেননি । যেখানে মান্তেকের কিতাবসমূহও পড়ানো হয় । যা হোক, তিনি নিজ ঘরে গিয়েই আমাকে “শরহে তাহ্জীব” এনে দেন । আমি জিজ্ঞেস করি, আপনি কি “শরহে তাহ্জীব”-ও পড়েছিলেন? তিনি বললেন, আমার কাহিনী হল এই যে, আমার শ্রদ্ধেয় পিতা হায়দ্রাবাদ রাজ্যে ওকালতি করতেন । শেষ জীবনে তিনি দ্বীনদারী ও আখেরাতের চিন্তায় বিভোর হয়ে পড়েন । আমি ছিলাম তার কনিষ্ঠ সন্তান। তিনি আমার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিলেন যে, আমাকে দ্বীনি শিক্ষা প্রদান করবেন। সেজন্য তিনি জনৈক মৌলভী সাহেবকে বেতন দিয়ে নিযুক্ত করেন। তিনি আমাকে ঘরেই পড়াচ্ছিলেন। নাহু-সরফ ও মান্তেকের প্রাথমিক কিতাবগুলো আমি পড়ে নিয়েছিলাম । “শরহে তাহ্জীব” -ও পড়েছিলাম । ইতিমধ্যে আমার পিতা ইন্তেকাল করেন। ফলে আমার শিক্ষা লাভ করা অব্যাহত থাকেনি । এ প্রসঙ্গে মাওলানা মাওদুদী সাহেব এ-ও বলেন যে, পরে যখন দিল্লীতে আমি অবস্থান করছিলাম (সম্ভবতঃ সময়টা “আলজমিয়াত” পত্রিকার সম্পাদনার কালই হবে) তখন মাওলানা এশফাকুর রহমান সাহেব কান্দলতী দিল্লীর ফতেহপুরী মাদরাসায় তিরমিজী শরীফ পড়াতেন । আমি তার তিরমিজী শরীফের সবকে অংশগ্রহণ করতাম ।-১৮ ্‌ “দারুল ইসলামে” কিছুকাল অবস্থান কালে মওলবী আতিকুর রহমানের শিক্ষা প্রসঙ্গে স্বয়ং মাওলানা মাওদুদী সাহেবের প্রাথমিক শিক্ষার প্রসঙ্গটিও আলোচনায় রা গিয়েছে । অবশ্য আমি আরজ করছিলাম যে, আমি মাওলানা মাওদুদী সাহেবের সর্বশেষ আলোচনার পর “দারুল ইসলাম” হতে চম্বল চলে আসি, যা পূর্বেই উল্লেখ করা হয়েছে। কিন্তু এই ঘটনায় আমি এত বড় দুঃখ ও ব্যথা পাই যে, হয়ত ইতিপূর্বে আমার জীবনে এত বিরাট কোন ব্যথা পাইনি। ১৮. মাওলানা মাওদুদী সাহেবের জীবনী বা স্মৃতিকথা লিখকদের মধ্যে কেউ কেউ বর্ণনা করেছেন যে, তিনি দিল্লীতে আরো কোন কোন আলেমের নিকট শিক্ষা লাভ করেছেন। তাদের এ মতামতও সত্য হতে পারে ।

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।