My Interaction With Maududi And Important Details by Maulana Monzur Nomani
/ ৬৪
📝 লেখা 📖 পিডিএফ

///.3/া01-/১/৫11/8.0017 রি ৪২ আমার সাহচর্যের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ তখন আমার সামনে আরো একটি বড় সমস্যা ও জটিলতা উপস্থিত হয়৷ তা হল, জামায়াতের প্রতিষ্ঠার সময় মাওলানা মাওদুদী সাহেবকে “আমীর” করার প্রস্তাব আমি নিজেই পেশ করেছিলাম এবং সকলের সামনে আমার এই নিশ্চিত ও আশ্বস্ত হওয়ার বিষয়ও প্রকাশ করি যে, মাওলানা মাওদুদী সাহেব স্বীয় এলম, আমল এবং নিজের জ্ঞান- বুদ্ধির যোগাতাব আলোকে জামায়াতের আমীর হওয়ার যোগ্য লোক । জামায়াতের গঠনতন্ত্রে আমীরের জন্য যে সব প্রয়োজনীয় শর্ত লিপিবদ্ধ রয়েছে, সেগুলো পুরোপুরি তার মধ্যে রয়েছে ।-১৫ অতঃপর "আল-ফুরকানের” পাতায়ও আমার এ রকম জানা ও নিশ্চিত হওয়ার রি বারবার প্রকাশ করতে থাকি । এটা ছিল আমার পক্ষ থেকে মাওলানা মাওদুদী সাহেব সম্পর্কে এক প্রকার “শাহাদত”, যা সে সময় আমি নিজের জানা মতে প্রদান করেছিলাম । এখন “দারুল ইসলামে” তার সাথে কিছু দিন অবস্থান করার পর বুঝতে পারি যে, তার অবস্থা সে রকম নয় যা তার বলা থেকে আমি ধারণা করেছিলাম এবং যা আমি তা ও লেখার মাধ্যমে বারংবার প্রকাশ করেছিলাম । তখন আমি অনুভব করি যে, এ নতুন তথ্যাবলী সম্পর্কে অবগত হওয়ার পরও আমার জামায়াতের সদস্য পদে বহাল থাকাও এমন এক প্রকরি কার্ধনত "সাক্ষ্য -'খা-ভুল্‌ এবং বাস্তব বিরোধী হওয়া সম্পর্কে আমি জানতে পেরেছি । আবার এটা এক প্রকার কপটতাও বটে? কিন্তু যেহেতু বহু উচ্চ সংকল্প নিয়েই জামায়াতে ইসলামীর সাথে শরীক হয়েছিলাম এবং তখন তার সাথে অনেক পবিত্র আশা-আকাংখা জড়িত ছিল, তাই এ রকম সন্দেহেরও উদ্রেক হচ্ছিল যে, আমি যা চিন্তা-ভাবনা করে বলেছি, এটা শয়তানের কোন প্রতারণা নয় তোঃ কিন্বা মন্দ কাজের নির্দেশ দানকারী প্রবৃত্তির ধোকা নয় তো? আমি ঘন্টার পর ঘন্টা বসে বসে এ বিষয়ে চিন্তা-ভাবনা করেছি এবং তখন আমার কি করা উচিত সে সিদ্ধান্তে আমি তখনও উপনীত হতে পারিনি । এখানে এ বিষয়টিও ভালভাবে অনুধাবন করা প্রয়োজন যে, মাওলানা মাওদুদী সাহেব আমীর পদের যোগ্য নন, তাই এ পদ থেকে তার সরে যাওয়া উচিত অথবা মাওলানা মাওদুদীর কতিপয় দুর্বলতার কারণে জামায়াতে শরীক হওয়া এবং এর সদস্য হওয়া এখন আর জায়েষ নেই, এমন কোন সমস্যা আমার সামনে ছিল না; বরং আমার কাছে আসল সমস্যা শুধুমাত্র আমার ব্যক্তিগত ব্যাপারে এই ছিল যে, মাওলানা মাওদুদী সাহেব সম্পর্কে আমি বারংবার একটি সাক্ষ্য দিয়ে এসেছি এবং বর্তমানে আমি অবগত হতে পেরেছি যে, আমার উক্ত সাক্ষ্য সত্য নয়; বরং বাস্তবের পরিপন্থী । এহেন অবস্থায় যদি আমি নিয়মিতভাবে জামায়াতের সদস্যপদে বহাল থেকে যাই, তবে তা হবে আমার পূর্বেকার সাক্ষ্যের বারংবার পুনরাবৃত্তি করা, যা বর্তমানে আমার জানা মতে সত্য সাক্ষ্য নয়। ১৫. গঠনতনন্ত্রে আমীর হওয়ার জন্য যে সব প্রয়োজনীয় গুণাবলীর শর্ত করা হয়েছে, তন্মধ্যে “দ্বীনী জ্ঞানসমূহে পারদর্শিতা ও সঠিক সিদ্ধান্তের ক্ষমতার”-ও পূর্বে “তাকওয়া” বা খোদাভীতির উল্লেখ ছিল। আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ ৪৩ শুধু এটাই ছিল আমার আসল সমস্যা, যার কোন সমাধান আমার বুঝে আসছিলনা। ফলে আমি কোন সিদ্ধান্ত নিতে পারছিলাম না। এতদ্ব্যতীত আরো কতিপয় বিষয় এ অনুভূতির সাথে যুক্ত হয়েছিল, কিন্তু সেগুলো এ পর্যায়ের ছিল না। সবচেয়ে গুরুতৃপূর্ণ ও মৌলিক বিষয় ছিল এটাই । আমার যে সব জ্ঞানী, দূরদর্শী মুরববী ও বন্ধু-বান্ধব জামায়াতে ইসলামীর সাথে সম্পৃক্ত ছিলেন না, তাদের সম্পর্কে আমার ধারণা ছিল ফে যদি তাদের সাথে এ ব্যাপারে আমি পরামর্শ করি, তা হলে জামায়াতের গুরুতৃ, মর্যাদা, ভাবমূর্তি ও মহৎ উদ্দেশ্যাবলী সম্পর্কে সম্পূর্ণ ওয়াকেফহাল না হওয়ার কারণে তাঁরা সঠিক রায় দিতে পারবে না। তাই জামায়াতের মধ্য হতে আমি দু'জন জ্ঞানী লোককে বেছে নিই। প্রথমজন হলেন, মাওলানা আমীন আহ্সান ইসলাহী ও দ্বিতীয়জন মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী । আমি উপস্থিত সমস্যা সম্পর্কে একটি বিস্তারিত চিঠি লিখে মাওলানা আমীন আজমগড় জেলায় প্রেরণ করি । উক্ত পত্রে অত্যন্ত বিনয়ের সাথে তার নিকট আবেদন করি যে, পত্র পাওয়ার সাথে সাথেই যেন তিনি তাড়াতাড়ি মাওলানা আলী মিয়ার কাছে যান এবং উভয়ে চিন্তা-ভাবনা করে আমাকে পরামর্শ দেন যে, এমতাবস্থায় শরীয়তের আলোকে আমার নীরবে জামায়াতের সাথে সংরষ্ট থাকার অবকাশ আছে কি না এবং তাতে আমার কোন প্রকার গুনাহ হবে কি-না, অথবা এহেন অবস্থায় আমার জন্য জরুরী কি-না যে স্বীয় অনাস্থা প্রকাশপূর্বক জামায়াতের সাথে সম্পর্ক ছিন্ন করা । আমি এই চিঠিখানা রেজিন্ত্রী করে পাঠিয়েছিলাম এবং রেজিন্ত্ীযোগে উত্তরও চেয়েছিলাম । আশা ছিল, এক সপ্তাহের মধ্যে নিশ্চয় আমি উত্তর পেয়ে যাব । কিন্তু কোন উত্তর পেলাম না। আমার স্মরণ আছে যে সে সব দিন আমার জন্য কত কঠিন ছিল এবং রাত-দিন জারি কেঁদেছি আমি অন্তর রেছিলাম যে জানি কঠিন পরীক্ষার অনল আল্লাহ তাআলার পক্ষ হতে আমার ঈমান ও আমার আল্লাহ প্রেমের পরীক্ষা । আমি কোন কোন সময় চিন্তা করতাম যে, যখন এ বিষয়টি পরিষ্কার হয়ে সামনে এসে গিয়েছে যে মাওলানা মাওদুদী সাহেব সম্পর্কে আমার আস্থা প্রকাশ এবং সাক্ষ্য সঠিক তথ্যের ভিত্তিতে ছিল না, সুতরাং নিজকে এ জামায়াত থেকে পৃথক করে সাক্ষ্ের দায়িত্ব থেকে বেরিয়ে আসা আমার উচিত । এ সম্পর্কে আমার দ্বিধা-সংকোচ ও চিন্তা-ভাবনার একটি মাত্র কারণ ছিল, তা হল পাছে মানুষ আমাকে “বেওকুফ” সাব্যস্ত করবে না তো? আবার কোন কোন সময় চিন্তা করেছিলাম যে, যদি আমি সম্পর্ক ছিন্ন করতঃ নিজের অনাস্থা প্রকাশ করি, তবে এমন একটি ইসলামী দাওয়াত এবং জামায়াতের ক্ষতি হবে, যেটাকে মাওলানা মাওদুদী সাহেবের দুর্বলতা সত্ও আমি বর্তমান সময়ে সবচেয়ে উত্তম ইসলামী দাওয়াত এবং জামায়াত মনে করি । আর এর ক্ষতিকে দ্বীনেরই ক্ষতি বলে মনে করি।

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।