My Interaction With Maududi And Important Details by Maulana Monzur Nomani
/ ৬৪
📝 লেখা 📖 পিডিএফ

৬/৬///.8/ 51141158001 ৪০ আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ ও অন্যান্য প্রসঙ্গ চৌধুরী সাহেবের সাথে আমার এবং মিন্ত্রী সাহেব মরহুমের বন্ধুত্ ছিল প্রগাঢ় । তাই আমাদের নিশ্চিত আশা ছিল যে, চৌধুরী সহেব আনন্দের সাথে রাজী হবেন । অতঃপর তা-ই হয়েছিল, শিয়ালকোট এলাকায় যে স্থানটি বিবেচনাধীন ছিল হয়ত তা ব্যবস্থা করা যাচ্ছিল না অথবা কোন কারণে উক্ত পবিকল্পনা ত্যাগ করতে হয়েছিল । যা- ই হোক, যখন “দারুল ইসলাম” সম্পর্কে চৌধুরী সাহেবের কাছে পত্র দেয়া হয়, তখন তিনি সম্মত হয়ে যান।-১৩ সম্ভবতঃ জুমাদালউখরায় মাওলানা মাওদুদী সাহেব স্বীয় অফিসসহ লাহোর থেকে পুনরায় “দারুল ইসলাম” প্রত্যাবর্তন করেন এবং “দারুল ইসলাম” জামায়াতের কেন্দ্রে রূপান্তরিত হয়ে যায়। মিল্ত্ী সাহৈবও সেখানে এসে বসবাস শুরু করেন । আরো দু'-তিন বন্ধু এসে যান। কিন্তু আমার যাওয়ার ব্যবস্থাদিতে কিছুটা দেরী হয়ে যায় । ফলে প্রায় দু'-তিন সপ্তাহ পরে আমি সেখানে পৌছে যাই । আমার স্মরণ আছে যে, আমি নিজের এ সফরকে. এক-প্রকরর' হিজন্বাতেক্ষসফর. ধারণা করেছিলাম এবং আল্লাহ তাআলার এই তাওফীক দানের জন্য আমার বিশেষ আনন্দ ছিলী। ৯. ১৩. মিস্ত্রী মোহাম্মদ ছিদ্দিক সাহেব জামায়াতে ইসলামীর মধ্যে এক আদর্শবান দরবেশ ও বুর্গ ছিলেন । সম্ভবতঃ জামায়াতের সদসাদের মধ্যে তিনি সবচেয়ে বেশী বয়সের ছিলেন । তিনি পারিভাষিক আলেমে দ্বীন ছিলেন না, কিন্তু কোরআন মজীদের প্রেমিক ছিলেন । অত্যন্ত মনোযোগ সহকারে গবেষণা ও চিন্তা-ভাবনার মাধ্যমে কোরআন মজীদ তেলাওয়াত করতেন । নামায এত ভাল মতে আদায় করতেন যে, আমার জীবনে মাত্র কয়েকজনকেই সেভাবে নামায আদায় করতে দেখেছি । আল্লাহর কালিমার পূর্ণ বিজয় এবং এ পথে উৎসর্গ হওয়াই ছিল তার সবচেয়ে বড় আশা। “খেলাফত আন্দোলনের” সুচনায়, বরং তারও কিছু দিন পূর্বে মাওলানা আবুল কালাম আযাদ দ্বীনের পুনরুজ্জীবন এবং আল্লাহর কলিমার পুর্ণ বিজয়ের লক্ষ্যে “হিজবুল্লাহ” নামক যে জামায়াত গঠন করেছিলেন এবং যার জন্য তিনি মানুষের কাছ থেকে বাইয়াত গ্রহণ করতেন, মিস্ত্রী সাহেব তাতেও সাড়া দিয়ে মাওলানা আযাদের হাতে বাইয়াত গ্রহণ করেছিলেন । মাওলানা আযাদ নিরাশ হয়ে কিম্বা কিছু চিন্তা-ভাবনা করে এ আন্দোলনের ইতি টেনেছিলেন। কিন্তু মিস্ত্রী সাহেবের অন্তরে সে অনুধ্েরণা বিরাজমান ছিল । তাই তিনি মাওলানা মাওদুদী সাহেবের লেখাসমুহ পাঠে প্রভাবিত হয়ে তার দাওয়াতের প্রতিও সাড়া দান করেন । তিনি জামায়াতের শুধু সদস্য নন, বরং প্রতিষ্ঠাতাদেরই একজন ছিলেন ৷ জামায়াতে ইসলামীর কেন্দ্র লাহোর থেকে যখন “দারুল ইসলামে" স্থানান্তরিত হয় তখন তিনিও সেখানে এসে যান । অতঃপর যখন আমি জামায়াতের সাথে সম্পর্ক ছিন্ন করি (যার বিস্তারিত বিবরণ সামনে আসছে) তখন কিছু দিন পর মিশ্ত্রী সাহেবও সম্পর্ক ছিন্ন করেন । এর বিস্তারিত বিবরণ আমার জানা নেই । অবশেষে তিনি তার সাবেক আবাসভুমি “সুলতানপুর লুদী” (কাপুরতলা রাজ্য পাঞ্জাব-এর কবরস্থানের কৃড়ে ঘরে বসবাস করছিলেন । দেশ বিভাগের সময় যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়, তাতে কোন নরপিশাচ গুলী দ্বারা তাকে আঘাত করে । অতঃপর তিনি পাকিস্তানে চলে যান । অনেক চিকিৎসার পর তিনি আরোগ্য লাভ করেন। আবার কিছু দিন পর তিনি সেখানে ইন্তেকাল করেন । আল্লাহ তাকে ক্ষমা করুন এবং তার প্রতি দয়া প্রদর্শন করুন । ৪১ “দারুল ইসলাম” পৌছেই আমার এক বিরাট সমস্যা “দারুল ইসলামে” এসে এক সপ্তাহের মধ্যেই এমন কিছু বিষয় সম্পর্কে আমি অবগত হতে শুরু করলাম যে, শরীয়তের আহ্কামের যে পরিমাণ পাবন্দী অথবা বলতে হয়, “আমলী তাকৃওয়া” জামায়াতের প্রত্যেক সদস্যের জন্য আবশ্যিক শর্তরূপে নির্ধারিত হয়েছে, স্বয়ং মাওলানা মাওদুদী সাহেবও এ পর্যন্ত নিজকে সেগুলোর পাবন্দরূপে তৈরী করেননি । উপরস্তু, জামায়াতের প্রতিষ্ঠার কিছুদিন পূর্বের একান্ত আলোচনায় “তাকওয়া” ও “শরীয়তের পাবন্দী” সম্পর্কে মাওলানা সাহেবের যে অবস্থার আমি ধারণা করেছিলাম, বাস্তবে কিন্তু তার সে রকম অবস্থা নয়। বরং এব্যাপারে তিনি এতই উদাসীন ও হান্কা মনোভাব পোষণ করেন যা “তাকওয়া”-র সম্পূর্ণ পরিপন্থী । এতদসম্পর্কে অবহিত হওয়ার পর আমার অন্তরে বিরাট আঘাত লাগে এবং বারংবার চিন্তা-ভাবনা করেও আমি এ ব্যাপারে তাঁকে অপারগ ধারণা করতে পারিনি। কিংবা তীর এ রকম চাল-চলনের কোন সঠিক ব্যাখ্যাও বের করতে পারিনি ।-১৪ ৮ শশা পাশা শশী লুল ১৪. আজ থেকে ২২ বছর আগে ১৩৭৭ হিজরীর রমজান মাসে “আল-ফুরকানে” যখন আমি আমার এই “ইতিবৃও” লিখেছিলাম, তখন এ বিষয়টি এভাবে বরং এ বাকাসমূহ দ্বারাই লেখা হয়েছিল । এর চেয়ে বেশী স্পষ্ট ও পরিষ্কার ভাষায় বিবরণ দেয়৷ সমীচীন মনে করা হয়নি। সে সময় মাওলানা মাওদুদী সাহেবের জন্য গ্রাণ উৎসরগকারী কোন কোন লোক এই ব্যাপারে থা লিখেছিল, তার দাবী ও চাহিদা ছিল যে, প্রকৃত ঘটনা প্রকাশ করে দেয়া, যা আমার জন্য এই অনুভূতি ও প্রভাবিত হওয়ার বিশেষ কারণ হয়েছিল । যদিওবা ভাতে নিজের অন্তর ও স্বভাবের উপর জোর দেয়ার প্রয়োজন হত। আন্তরিক দুঃখের সাথে এখন আমার লিখতে হচ্ছে। (উল্লেখ করা যেতে পারে যে, ঘটনাটি কোন গোপন বিষয় নয়, যা প্রকাশ করা হচ্ছে। তখন যারা “দারুল-ইসলামে” অবস্থান করতেন এটা তাদের সকলেরই জানা ছিল। | ও যে ঘটনা আমাকে বিচলিত করেছিল : যে দিন আমি দারুল ইসলামে পৌছেছিলাম, তার পরের দিন কৌন এক নামাষের পর মসজিদেই মাওলানা মাওদুদী সাহেব উপস্থিত সহযোগীদের সম্বোধন করে বললেন যে, ইসলামী বষটির জন্য একজন পরিদর্শকেরও প্রয়োজন আছে। অতঃপর আমাকে লক্ষ্য করে বললেন, এ দায়ি আপনিই গ্রহণ করুন । আমি বললাম, এখানে তো আমরা মুষ্টিমেয় লোক রয়েছি। এদের জন্য আবার পরিদর্শকের কি প্রয়োজন? তিনি বললেন, এর ভিত্তি এখন থেকে রচিত হওয়া উচিত। যা হোক, আমাকে “পরিদর্শক” নিযুক্ত করা হল। আবার সে মজলিসে এ বিষয়টিও বলে দেয়া হল যে, আমার দায়িত্ব হল, আমাদের এই পরিধিতে যাতে শরীয়তবিরোধী কোন কাজ না হয় সেদিকে দৃষ্টি রাখা । আমার অবস্থানের দৃ' চার দিনই মাত্র অতিবাহিত হয়েছিল, সভবতঃ জামায়াতের কোন এক সাথীর মাধ্যমে আমি জানতে পারি যে, মাওলানা মাওদুদী সাহেবের বাবৃষ্টা (তখনও যুধক) তার পাক ঘরে মহিলাদের সামনে খানা পাক করে এবং তার কাছ থেকে পর্দা করা হয় না। অধিকন্তু, দারুল ইসলামে” অবস্থানকারী সাথীদের মধ্যে এর বিরূপ *-কক্রিয়া সৃষ্টি হচ্ছে। প্রথমতঃ এ সংবাদ বিশ্বাস করার জন্য আমার মন-মন্তি প্রস্তুত ছিল না। আমি চিন্তা করেছিলাম, কিভাবে এমন হতে পারে! মাওলানা মাওদুদী সাহেব কর্তৃক রচিত “পর্দা” নামক কিতাবটি এর বহ পুর্বেই প্রকাশিত হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত জানতে পারি যে, বাস্তব ঘটনা এ রকমই। এঘটনা আমাকে বিচলিত ও হতবাক করে দেয় । সম্ভবতঃ এর কারণ এটাও হতে পারে যে- এ পর্যস্ত যে পরিবেশে আমার জীবন অতিবাহিত হয়েছে. সেখানে এরকম কল্পনাও করা যেতে পারে না যে. কোন রকম খোদাভীতি ও ধার্মিকতাভিগ্িক জীবনের সাথে এ রকমও হতে পারে ৷ জামায়াতের গঠনতন্ত্রে প্রথম শ্রেণীর সদস্যদের সম্পর্কে লিখিত ছিল যে._ দের জন্য শরীয়তের আহকামের পাবন্দীর ব্যাপারে কোন প্রকার রেয়ায়েত করা হবে না। তাদেরকে মুগলনানদের জীবনের পূর্ণ নমূনাই পেশ করতে হবে । তাদের জন্য রুখসত (এচ্ছিক)-এর পরিবর্তে আযিমত (বাধ্যতামূলক) এর পদ্বতিই আইন বলে গণ্য হবে ।” ১

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।