My Interaction With Maududi And Important Details by Maulana Monzur Nomani
/ ৬৪
📝 লেখা 📖 পিডিএফ

৬//৬/./১ 11/11/8800 ৩৮ আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ সাহেবের মতের সাথে মিলে যায় । ফলে, জামায়াতে ইসলামী প্রতিষ্ঠিত হওয়ার কিছু দিন পরেই তিনি তার সদস্য পদ গ্রহণ করেন । আমি যখন সরাইমীরে উপস্থিত হই, তখন মাওলানা আমীন আহসান সাহেব জামায়াতের সদস্য হয়েই গিয়েছিলেন। এতদসান্তেও তিনি আমাকে বলেছিলেন, ভাই! পরিষ্কার কথা হল যে, আমি মাওলানা মাওদুদী সাহেনকে জানি না: তোমাকেই জানি । যদি মাওলানা মাওদুদী সাহেব আগামীতে কোন ভুল পথে পরিচালিত হন, তখন আমি তো আল্লাহর কাছে তোমাকেই ধরে পেশ করে বলব যে, এর নিকট জিজ্ঞেস করুন । কেননা, ইনিই আমার জিম্মাদার । কিন্তু সে আলোচনা এমন এক পর্যায়ের ছিল, যাকে আমি এক প্রকার রসিকতাই মনে করেছিল।ম । তবে এ সুযোগে আমি তীকে মাওলানা মাওদুদী সাহেব সম্পর্কে আমার ধারণা ও অনুমান কি, তা বলে দেয়া প্রয়োজন মনে করি । আমার মনে পড়ে যে, তখন আমি তাকে খলেছিলাম, আসল কথা হল যে, এ দাওয়াত ও কাজের জন্য যে রকম নেতার প্রয়োজন, মাওলানা মাওদুদী আ্মহেৰ সে রকম তো নন। কিন্তু, যদি তার সাথে দু'চারজন এমন ব্যক্তি পাওয়া যায়, যারা সে রকম হন এবং সে সব ঘাটতি পুরণ করতে পারেন, যেগুলে। তার মধ্যে বর্তমান রয়েছে, তবে ইনশাআল্লাহ কাজ কিছুটা চলে যাবে প্রতিষ্ঠা অধিবেশনের জ্য়মাসু-প্রর দ্বিতীয় অধিবেশন অতঃপর প্রতিষ্ঠা অধিবেশনের প্রায় ছয়মাস পরে জামায়াতৈ ইসলামীর দায়িতৃশীল ও নেতৃস্থানীয় ডিভি আমি চোখের অসুখে ভীষণ আক্রান্ত ছিলাম । চোখে আঘাত লেগেছিল বিধায় পান্টি নাভি কিএআমারিরিরারন রিতার কনিকা আমার লাহোর সফর করার পক্ষপাতী ছিল না। কিন্তু, এ অবস্থায়ও আমি বেরেলী থেকে লাহোর পর্যন্ত সফর করি এবং অধিবেশনে অংশগ্রহণ করি। মাওলানা আমীন আহসান ও মাওলানা আলী মিয়াও এতে অংশগ্রহণ করেন । জামায়াতের কোন অধিবেশনে তারা উভয়েই এই সর্বপ্রথম শরীক হলেন। মাওলানা মাওদুদী সাহেবের বাহ্যিক আকৃতির যে সব বিষয়ের সংশোধনের ওয়াদা তিনি করেছিলেন, সে সব বিষয়ের আশানুরূপ পরিবর্তন পরিলক্ষিত না হওয়ায় আমি অত্যন্ত দুঃখিত ও ব্যথিত হই । তখন আমি এ ব্যাপারে নিজে কিছু না বলাই শ্রেয় মনে করলাম । তাই আমি একাকী মাওলানা আমীন আহসান সাহেবকে বললাম যে, আপনি এসব বিষয়ে নিজের পক্ষ থেকে তার দৃষ্টি আকর্ষণ করবেন। যাতে তিনি অনুভব করতে পারেন যে, শুধুমাত্র আমিই এ সব বিষয়ে ংশোধন করাকে প্রয়োজন মনে করছি না; বরং মাওলানা আমীন আহসান ইসলাহীর ন্যায় উদার ও স্পষ্ট ধারণার আলেমও এটা প্রয়োজন মনে করছেন। আমার স্মরণ আছে যে, লাহোর থেকে প্রত্যাবর্তন কালে মাওলানা আমীন আহসান ইসলাহী সাহেব আমার উপস্থিতিতেই মাওলানা মাওদুদা সাহেব এবং তার সে সব সারার সাথে, যারা তাঁর সাথে সেখানে অবস্থান করেন, আলাপ করতে গিয়ে বলেন যে, আমি অত্যন্ত পরিষ্কার ভাষায় এ বিষয় প্রকাশ করে দেয়া আমানত ও দাওয়াতের দাবী মনে করি যে, এখানে আগমনের পূর্বে আমি যতটুকু প্রভাবিত ছিলাম, এখানে এসে তাতে আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ ও অনান্য প্রসঙ্গ ৩৯ কিছুটা ভাটা পড়েছে । আপনারা নিজেরাই এ দায়িতৃটি অনুধাবন করবেন যে, আপনারাই পাতিলের সে ভাত, যেগুলো দেখেই মানুষ পাতিল সম্পর্কে মতামত ব্যক্ত করবে । -১২ তাই জামায়াতের মঙ্গল কামনার ক্ষেত্রেও এটা কর্তব্য যে. আপনারা নিজে এভাবে তৈরী করে নেবেন যে, এখানে এসে যারা আপানাদের সাথে দেখা-সাক্ষাৎ করবেন, তারা আপনাদেরকে ইসলাম এবং ইসলামী দাওয়াতের নমুনা স্বরূপ দেখতে পান। আমি নির্দিষ্ট করে বলার প্রয়োজন মনে করছি না যে; আপনাদের কোন্‌ কোন বিষয়টি অধিকতর সংশোধনযোগ্য | এ ব্যাপারে আপনারা নিজেরাই চিন্তা করে নিজ নিজ দায়িত্ব পালন করবেন । যতদুর আমার মনে পড়ে, তদুত্তরে মাওলানা মাওদুদী সাহেব বলেছিলেন, হী আমার এই উপলদ্ধি আছে যে, আমার নিজকে অনেক পরিবর্তন করার প্রয়োজন রয়েছে। কিন্তু আমি ভাল মনে করি যে, আভ্যন্তরীণ পরিবর্তনের সাথে সাথে এবং তার দাবী অনুসারেই বাহ্যিক পরিবর্তন সাধিত হোক। জামায়াতে ইসলামীর মজলিসে শুরার এ অধিবেশনে গঠনতন্ত্রের উপর পুনর্বিবেচনা করা হয় এবং এ দায়িতৃু আমাদের তিনজনকে দেয়া হয়- আমি. মাওলানা ইসলাহী ও মাওলানা আবুল হাসান আলী নদভী । হয়ত তাদের উভয়ের স্মরণ আছে যে, তখন তাতে ছোট-বড় যে সব বিষয় সংশোধন করা হয় তা সব আমিই করেছিলাম এবং তারা দু'বন্ধুই আমার সাথে একমত্য পোষণ করেছিলেন । কতিপয় বিষয়ে সংশোধনের পক্ষে আমার মত ছিল, কিন্তু তারা সেগুলো প্রয়োজন মনে করেননি এবং আমিও এর জন্য বেশী পীড়াগীড়ি করিনি | উক্ত মজলিসে শুরায় সম্ভবতঃ আমার ও মিস্ত্রি মোহাম্মাদ ছিদ্দিক মরহুমের প্রস্তাব, বরং পীড়াপীড়ির ভিত্তিতে লাহোরে জামায়াতের কেন্দ্র না রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। বরং লাহোরের পরিবর্তে আমরা অন্য কোন স্থানে এমন একটি আবাদী বা বসতি স্থাপন করব, যেটাকে আমাদের মতাদর্শের আলোকে যথাসম্তব দ্বীনি আদর্শ বসতিরূপেই গড়ে তুলব । আর জামায়াতের যে সব সদস্য সেখানে স্থানান্তরিত হতে পারবে, তারা সেখানেই চলে যাবে । আমি নিজেও সেস্থানে চলে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। গুরুতৃপূর্ণ সুবিধাদি আলোকে শিয়ালকোটের এলাকাকে এর জন্য সবচেয়ে বেশী উপযুক্ত বিবেচনা করা হয়। তদুপরি, এ সিদ্ধান্তও গৃহীত হয় যে, এ এলাকায় যদি শীঘ্ব জায়গার ব্যবস্থা না হয়, তবে অস্থায়ীভাবে “দারুল ইসলাম”_ কে কেন্দ্র করার ব্যাপারে চৌধুরী নেয়াজ আলী খান সাহেবের সাথে আলোচনা কর হোক । ১২. মাওলানা আমীন আহসানের এই বাক্যসমূহ হুবহু আমার স্মরণ আছে । আশা করি, এখানে কোন শব্দ আমার নয় ।

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।