৬//৬/./১091-//611/88.0017 ৩৬ আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ জামায়াতে ইসলামীর এই প্রাথমিক যুগে জামায়াতের দাওয়াত সম্পর্কিত মাওলানা মাওদুদী সাহেবের প্রত্যেকটি গুরুতৃপূর্ণ লেখাই আবশ্যকীয়ভাবে “আল-ফুরকানে” প্রকাশ করা হত তার বিখ্যাত প্রবন্ধ “ইসলামী হুকুমত কিভাবে প্রতিষ্ঠিত হয়” এবং এর পূর্বেকার অন্য একটি প্রবন্ধ “ইসলামের রাজনৈতিক মতবাদ” “আল-ফুরকানে” প্রকাশিত হয় । তদুপরি, এগুলোকে একটি স্বতন্ত্র প্রবন্ধ হিসেবে পুস্তিকাকারেও আমি প্রকাশ করেছিলাম, যাতে সুযোগ মত জনসাধারণের মাঝে বিনামূল্যে বিতরণ করা যায়। পূর্বেও যেমন আরজ করা হয়েছে যে. সে সময় “আল-ফুরকান” জামায়াতে ইসলামীর সংগঠক ও মুখপত্রে রূপান্তরিত হয়েছিল এবং তার দাওয়াত ও প্রতিনিধি করাই ছিল আমার জীবনের ব্রত এবং হাদীছ শরীফের বাণী, “তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত সত্যিকারের মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না সে নিজের ভাইয়ের জন্ম তা পছন্দ করবে, যা সে নিজের জন্য পছন্দ করে”, তাই আমার আন্তরিক কামনা ছিল যে, আল্লাহ ও তার রসুলের প্রতি বিশ্বাসী সমস্ত বান্দাদেরই এই অবস্থা হয়ে যাক। এ বাস্তব কথাটির প্রকাশ করতেও কোন অসুবিধা নেই, বরং বর্তমান সময়ে তা প্রকাশ করা সম্ভবতঃ যথাযথ ও সমীচীন হবে যে, সে সময় জামায়াতের মধ্যে মাওলানা মাওদুদী সাহেবের পরে আমাকেই-গণ্য করা হতী ইয়ং আ:লানা মাওদুদী সাহেবও আমার সাথে বিশেষ সম্মানের আচরণ করতেন, যার কৃতজ্ঞতা প্রকাশ ও স্বীকৃতি দেয়া আমার উচিৎ জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠার পর আমার লখনৌ ও আজমগড় প্রভৃতি স্থানে সফর মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভীর সাথে আমার যোগাযোগ ও সম্পর্ক এবং ধ্যান-ধারণার ও কর্মস্পৃহার অভিন্নতা সম্পর্কিত আলোচনা পূর্বেই করা হয়েছে। তবে তিনি লাহোরের সে অধিবেশনে শরীক ছিলেন না, যে অধিবেশনে জামায়াতে ইসলামী প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু এ অধিবেশন এবং জামায়াতের প্রতিষ্ঠা সম্পর্কিত সম্পূর্ণ কার্যবিবরণী বিস্তারিতভাবে তিনি জানতে পেরেছিলেন জামায়াতের সে সব সাথীর (বন্ধু-বান্ধবদের) মাধ্যমে, যারা লখনৌ থেকে লাহোর উপস্থিত হয়ে অধিবশনে অংশগ্রহণ করেছিলেন । এতদ্যতীত, এ ব্যাপারে আমাদের পারস্পরিক পত্র বিনিময়ও অব্যাহত ছিল । যা হোক, অতঃপর তিনি জামায়াতে ইসলামীতে অংশগ্রহণের সিদ্ধান্ত নেন এবং সে সম্পর্কে আমাকে অবহিত করেন। তখন আমি লখনৌ সফর করি । “তরজুমান” পাঠে যাদের মন-মস্তিষ্ক জামায়াতে ইসলামীর দাওয়াত কবুল করার জন্য প্রস্তুত হয়েছিল, তাদের একটি ছোট অধিবেশন জনৈক সাথীর ঘরে অনুষ্ঠিত হয়। অধিবেশনে দাওয়াত সম্পর্কে আমার মতামত ব্যক্ত করি। অতঃপর জামায়াতে আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ ৩৭ ইসলামীতে শরীক হওয়ার শর্তসমূহ বর্ণনা করি। মাওলানা আলী মিয়া এবং আরো কতিপয্ন বন্ধু “কালেমায়ে শাহাদাত” পুনরাবৃত্তি করতঃ আনুষ্ঠানিকভাবে জামায়াতের সদস্যপদ গ্রহণ করেন ।-১১ তখনকার দিনে আমি “আজমগড়”-ও সফর করি । শাহগঞ্জ ও আজমগড়ের মধ্যবর্তী কোন এক স্টেশনে উভয় দিক থেকে আগত ট্রেন দু'টি কোন অজ্ঞাত কারণে বেশ কিছুক্ষণ সময় অবস্থান করে । আমি আজমগড় থেকে আগত ট্রেনের সেকেন্ড ক্লাসে তিখনকার দিনে) মাওলানা সৈয়দ সুলাইমান নদভীকে দেখতে পাই । আমি তাড়াতাড়ি ট্রেন থেকে নেমে সাক্ষাতের জন্য তার নিকট উপস্থিত হই । সালাম ও শুভেচ্ছা বিনিময়ের পর সর্বপ্রথম সৈয়দ সাহেব আমাকে বললেন যে, জামায়াতে ইসলামীতে মাওলানা মাওদুদী সাহেবের সাথে আপনিও শরীক রয়েছেন, তবে তার সম্পর্কে আপনি কি সম্পূর্ণরূপে নিশ্চিত হতে পেরেছেন? আমি আরজ করি যে, আমি তো নিশ্চিত হয়েই শরীক হয়েছি। তিনি বললেন, আল্লাহ আপনার নিশ্চিত হওয়াটা ঠিক করুন। আমি তো তার লেখাসমূহে নতুনত্ের গন্ধ পাই। এ ধরনের লোক দ্বীনের ব্যাপারে নির্ভরযোগ্য নয় । অতঃপর সৈয়দ সাহেবের ট্রেন ছেড়ে যায় আর আমি নিজের ট্রেনে এসে পড়ি। মাওলানা আমীন আহসান সাহেবের সাথে সাক্ষাৎ উক্ত সফরে আমি “সরাইমীরস্থ মাদ্রাসাতুল ইসলাহে” উপস্থিত হয়ে মাওলানা আমীন আহসান ইসলাহীর সাথে সাক্ষাৎ করি । তখন পর্যন্ত সম্ভবতঃ তার সাথে আমার বিশেষ সম্পর্ক অথবা পরিচয় ছিল না। হয়ত দু' একবার মোলাকাতের সুযোগ হয়েছিল এবং কোন প্রয়োজনে পত্র বিনিময় করেছি। কিন্তু, আমি জানি না, কেন তিনি আমার প্রতি বিশেষ ভালবাসা এবং আমার উপর বিশেষ আস্থা প্রকাশ করেছিলেন । প্রসঙ্গতঃ উল্লেখ্য যে, যে সময় মাওলানা মাওদুদী সাহেবের লেখাসমূহ তীব্র গতি ও প্রচন্ড শক্তি সহকারে স্বাধীনতা সংগ্রামে কংঘেসের সহযোগী মুসলমানদের বিরুদ্ধে আঘাত হানছিল, তখন মাওলানা আমীন আহসান সাহেব মাওলানা মাওদুদী সাহেবের লেখাসমূহের অন্যতম উত্তর প্রদানকারী ছিলেন৷ এমনকি, যতদূর আমার মনে পড়ে বাস্তবে তখনকার সময়ে শুধুমাত্র তারই লেখাসমূহকে কোন প্রকারে মাওলানা মাওদুদী সাহেবের লেখাসমুহের উত্তর বলা যেতে পারত । কিন্তু, ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর মুসলমানদের অন্যান্য দলের (মুসলিম লীগ প্রভৃতি) ভূমিকা প্রসঙ্গেও একই প্রকারে কঠোর সমালোচনা করতঃ তিনি পরিষ্কার করে দেন যে, তার আসল দাওয়াত হল “আল্লাহর কালেমাকেই সমুন্নত করা” আর তার ভূমিকা মুসলিম জাতীয়তাবাদের পৃজারীদের থেকে তেমন ভিন্ন, যেমনভাবে ভিন্ন দেশীয় জাতীয়তাবাদীদের থেকে । তখন মাওলানা আমীন আহসানের মতও মাওলানা মাওদুদী ১5 জামায়াতের সদস্য পদ গ্রহণ করার সময় “কালেমায়ে শাহাদাতের” আবৃত্তি করার নিয়ম এ ভাবে ছিল
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।