৬//৬/./১ 11/11/8800 ৩৪ জামায়াতে ইসলামীর গঠন ও প্রতিষ্ঠা এবং আমার কর্মতৎপরতা জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠা অধিবেশন থেকে প্রত্যাবর্তন করে “আল- ফুরকানের” শাওয়াল সংখ্যায় “একটি দ্বীনি আন্দোলনের পরিচিতি" শিরোনামে আমি একটি লেখা প্রকাশ করেছিলাম । তাতে বিস্তারিতভাবে এ অধিবেশন এবং জামায়াতে ইসলামীর গঠন ও প্রতিষ্ঠার বর্ণনা দেয়া হয়। অধিকন্তু, এর উদ্দেশা ও লক্ষ্য, দাওয়াত ও কর্মপন্থা সম্পর্কে বিশদ বিবরণ দেয়া হয়। এ লেখায় আমি “জামায়াতের” পূর্ণ গঠনতন্ত্রকে অক্ষরে অক্ষরে অন্তর্তৃক্ত করেছিলাম । কতিপয় বিশেষ ধারা বিশেষতঃ "আমীরের মর্যাদা” সম্পর্কে মাওলানা মাওদুদী সাহেবের বন্তৃতাসমূহ থেকে সুদীর্ঘ উদ্বতাংশসমূহও নকল করেছিলাম । পরিশেষে, "কতিপয় সন্দেহ ও ও সংশয় এবং সেগুলোর নিরসন ও উত্তর” শিরোনামে _ স্বামি চি স্বতন্ত্র লেখাও প্রকাশ করেছিলাম । তাতে “জামায়াত” এবং মাওলানা মাওদুদীর ব্যক্তিতু সম্পর্কে সে সব প্রশ্ন ও সন্দেহের উত্তর দেয়া হয়েছিল, সে সময় অবধি যে প্রশ্নগুলো প্রকাশ পেয়েছিল কিংবা প্রকাশের আশঙ্কা বিদামান ছিল । উক্ত লেখায় অনন্ত, জ্বালামযী-এঅর্মস্প শী ভঙ্গীতে এবং সর্বশক্তি ও দৃঢ়তার সাথে সকল মুসলমানকে বিশেষতঃ উম্মতের বিশিষ্ট বীক্তিদেরকে জামায়াতে শরীক হওয়া অথবা অন্ততঃ সহযোগিতা করার জন্য আমি আহবান জানিয়েছিলাম । এ লেখাটি (“একটি দ্বীনি আন্দোলনের পরিচিতি”) “আল্-ফুরকান” পত্রিকার পঁয়ত্রিশ ৃষ্াব্যাপী প্রসারিত হয়েছিল৷ “আল-ফুরকানের” উদ্ধৃতি দিয়ে মাওলানা মাওদুদী সাহেব লেখাটি “তরজুমানুল কোরআনে” -ও প্রকাশ করেছিলেন। আমার ধারণা মতে, জামায়াতে ইসলামীর দাওয়াতকে সম্পূর্ণরূপে এবং বিস্তারিত দলীল-প্রমাণ সহকারে তখন পর্যন্ত এত পরিষ্কার ভাষায় স্বয়ং মাওলানা মাওদুদী সাহেব - ও “তরজুমান্ল কোরআনে” লিখেননি । ঘটনা ছিল এই যে, সে সময় আমি জামায়াতের দাওয়াত এবং প্রতিনিধিত্বের আবেগে মুহ্যমান ছিলাম । যেখানেই গিয়েছি, সেখানেই সভায় বক্তব্য রাখার সুযোগ হয়ে যেত, প্রায়শঃ আমার বক্তব্যের বিষয়বস্তু এটাই হত। অথচ আমার জীনা ছিল যে, আমার কোন কোন দ্বীনি আকাবের (মুরববী) আমার এহেন পদক্ষেপকে অপছন্দনীয় মনে করতেন। কিন্তু আমি স্বীয় পদক্ষেপকে সম্পূর্ণ সঠিক মনে করছিলাম । আর নিজের মুরব্বীদের এই মনে করে অক্ষম ও নির্দোষ মনে করতাম যে, তাদের সামনে সে পরিস্থিতি ও বিষয়াবলী এমনভাবে স্পষ্ট হয়নি, যেমনভাবে আমার নিকট হয়েছে। (সে সময় অবধি আমাদের দেওবন্দী জামায়াতের মুরববীদের পক্ষ হতে মাওলানা মাওদুদী সাহেব এবং জামায়াতে ইসলামীর এভাবে বিরোধিতা এবং কঠোর সমালোচনা শুরু হয়নি, যা পরবর্তী সময়ে সামনে এসেছে । তবে দেওবন্দী জামায়াতের আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রুস্গ ৩৫ প্রায় সকল মুরব্বী মাওলানা মাওদুদী ও জামায়াতে ইসলামী সম্পর্কে ভাল ধারণা পোষন করতেন না ।) অতঃপর উক্ত শাওয়াল সংখ্যার পর জিলকুদ, জিলহজু যৌথ সংখ্যায় জামায়াতে ইসলামী সম্পর্কিত সংশয় ও সন্দেহগুলোর উত্তর সম্বলিত আরো একটি স্বতন্ত্র লেখ প্রকাশ করি। এগারো পৃষ্ঠার এ লেখাটির শিরোনাম ছিল, “জামায়াতে ইসলামী সম্পর্কে কিছু কথা” । যা হোক. জামায়াতের প্রতিষ্ঠার পর মাসিক "আল-ফুরকান”-ও মাওলানা মাওদুদী সাহেবের “তরজুমানুল নত ন্যায় জামায়াতের সংগঠক ও মুখপত্রে রূপান্তরিত হয়েছিল । তখনকার দিনে এটাই ছিল "আল-ফুরকান” পত্রিকার দাওয়াত এবং এটাই ছিল আমার জীবনের ব্রত | প্রসঙ্গতঃ উল্লেখযোগ্য যে, জামায়াতে ইসলামী প্রতিষ্ঠার কয়েক মাস পর মাওলানা মাওদুদী সাহেব এক পত্র দ্বারা আমাকে এ সুসংবাদ প্রদান করেন যে, মাওলান। মোহাম্মদ আলী কান্দলভী সাহেবও জামায়াতের সদস্যপদ গ্রহণ করেছেন এবং অত্যন্ত উৎসাহ সহকারে এসেছেন ।-১০ সংবাদে আমি বেশ আনন্দিত হই । কেননা, তিনি আমাদের গ্রুপে (দেওবন্দী জামায়াতের) একজন বিশিষ্ট জ্ঞানী লোক ছিলেন। সে সময় আমাদের জামায়াত জামায়াতে ইসলামীর দীওয়াতকে যাচাই করে নিক, এটাই ছিল আমার একান্ত আকাঙ্খা । কিন্তু কিছুদিন পর মাওলানা মাওদুদী সাহেবের লেখাসমূহ পাঠ করে তার অন্তরে কিছু জিজ্ঞাসা ও আশঙ্কার উদ্রেক হয়| সে ব্যাপারে তিনি মাওলানা মাওদুদী সাহেবের সাথে চিঠি-পত্র বিনিময় করেন । সে সম্পর্কে মাওলানা মাওদুদী সাহেব পত্র দ্বারা আমাকে অবহিত করেন । পক্ষান্তরে, মাওলানা মোহাম্মদ আলী সাহেবও কয়েক পৃষ্ঠার এক দীর্ঘ চিঠি আমার নিকট প্রেরণ করেন। আমি সবিস্তারে উক্ত পাত্রের উত্তর প্রদান করতঃ তাকে আশ্বস্ত করার চেষ্টা করি। আমার এ জবাবী পত্রও জামায়াতে ইসলামীর প্রতিনিধিত্ব ও প্রতিরক্ষার ক্ষেত্রে গুরুতৃপূর্ণ লেখাসমূহের অন্তর্ভূক্ত । ১৩৬১ হিজরীর জুমাদাল উখরার “আল-ফুরকানে” ১৫ পৃষ্ঠাব্যাগপী এ লেখাটি প্রকাশিত হয়েছিল। মাওলানা মাওদুদী সাহেব “আলফুরকানের” উদ্ধৃতি দিয়ে “তরজুমানুল কোরআনে” -ও লেখাটি প্রকাশ করেছিলেন । লেখাটির শিরোনাম ছিল, “জামায়াতে ইসলামীর স্বরূপ ও আমাদের কর্ম পদ্ধতি : কতিপয় সংশয়ের উত্তর” । সে সময় আমার ধারণা ছিল যে, এ লেখাটির দ্বারা আমি জামায়াতে ইসলামী সম্পর্কে আপত্তি উত্থাপনকারীদের সামনে চুড়ান্ত দলীল-প্রমাণ সম্পূর্ণ করে দিয়েছি । ১০. মাওলানা কান্দলভী সাহেব একজন পারদর্শী ও অভিজ্ঞ আলেমে দ্বীন ছিলেন! তিনি শিয় [লকোর্টে বসবাস করতেন । দেশ বভাগের পরেও সেখানে থেকে । সম্ভবতঃ এখনও এ জগতেই আছেন ৷ কেননা, এখনো অন্য কোন সংবাদ পাওয়া যায়নি
— صفحة ٢١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.