//.3/খা01-/১/৫11/8.0017 ঘ্ঘ প্রকাশকের কথা দুনিয়ার সকল মহাদেশে ইসলামী পুনর্জাগরণের গণজোয়ারের ঢেউ বইছে । এই গণজোয়ারের ঢেউয়ে ভেসে যাচ্ছে অনৈসলামিক কার্যকলাপ, তাশুতী সকল কর্মতৎপরতা, নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে সকল অপব্যাখ্যা ও বিকৃত ব্যাখ্যার মরিচীকা; আর জনসাধারণের সমর্থন হারাচ্ছে সকল বাতিল মতবাদ । সেদিন বেশী দূরে নয়, যে দিন সারা বিশ্বে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা লাভ করবে-_ ইন্শাআল্লাহ্। সাম্প্রতিককালে বিশ্বে যে সকল মহামনীষী ইসলামী পুনর্জাগরণ আন্দোলনের অগ্রনায়কের ভূমিকায় প্রথম কাতারে ছিলেন, তাদের মধ্যে ভারতের স্বনামধন্য ইসলামী চিন্তাবিদ জনাব আল্লামা মনজুর নোমানী সাহেব (রাঃ) অন্যতম । তিনি ইসলামী আদর্শের একজন সর্বজনস্বীকৃত ব্যাখ্যাকার ও মুসলিম সমাজের সর্বজনমান্য রাজনীতিবিদ । ইসলামী দর্শনের,-অর্থব্যকবস্মরও রাষ্ট্রব্যবস্থার সুচিন্তিত ব্যাখ্যা-বিশ্লেষণ ব্যাখ্যা-বিশ্রেষণে যেমন সিদ্ধহস্ত, তেমনি যে কোন অপব্যাখ্যা ও বিকৃত ব্যাখ্যার যথাযথ তত্ত-তথ্যপূর্ণ গ্রতি-উত্তর রচনায়ও অভিজ্ঞ । বক্ষ্যমান পুস্তক “মাওলানা মাওদুদী কে সাথ মেরী রেফাকত্ কি সারগুজাশৃত আওর আব্ মেরা মওকফ্” তার উর্দু ভাষায় রচিত এক আলোড়ন সৃষ্টিকারী রচনা । মরহুম মাওলানা মাওদুদী সাহেব স্বীয় রচিত পুস্তকে বিবিধ ধর্মীয় পরিভাষার যে বিভ্রান্তিমুলক অপব্যাখ্যা দিয়েছেন, অত্র পুস্তক প্রণেতা সেগুলোর সুচিন্তিত ও সঠিক তথ্যপূর্ণ ব্যাখ্যা পেশ করেছেন এবং মরহুম মাওদুদী সাহেবের বিভিন্ন চারিত্রিক-ব্যক্তিগত দিক সম্পর্কেও অত্র পুস্তকে সুমার্জিত আলোচনা করেছেন । ইসলামী পুনর্জাগরণের যে কোন তৎপরতায় সাধ্যমত অংশগ্রহণে অঙ্গীকারাবদ্ধ ও দ্বীনি প্রকাশনায় সর্বক্ষণ নিবেদিত আর-রশীদ কল্যাণ ট্রাস্টের প্রকাশনা বিভাগ উক্ত পুস্তকটি “মাওলানা মাওদুদীর সাথে আমার সাহচর্যের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ” নামে পাঠকের সামনে পেশ করছে। ইসলামী পুনর্জাগরণের এ যুগ সন্ধিক্ষণে ইসলামী আদর্শ বাস্তবায়নে অত্র পুস্তক যদি সামান্যতম ভূমিকাও রাখতে সক্ষম হয়, তাহলে তাতে আমাদের পরিশ্রম সার্থক হবে বলে আশা করি। অত্র পুস্তক প্রকাশনার সাথে সং সকলের আমল আল্লাহ্ পাক কবুল করুন এবং এই কর্মপ্রচেষ্টাকে পরকালে আমাদের নাজাতের পাথেয় করুন, এই কামনা করি । আমীন || | মাওলানা মোহাম্মাদ মনজুর নোমানী সাহেব উপমহাদেশের একজন প্রখ্যাত .আলেমে-দ্বীন, ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট লেখক, গবেষক ও প্রবীণ বুযর্গ । ইসলামের একজন নিবেদিতপ্রাণ খাদেম হিসেবে ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত নিরহংকারী, নিঃস্বার্থপর ও বিনয়ী স্বভাবের অধিকারী । কর্মজীবনের শুরুতে তিনি মাওলানা মাওদুদী সাহেবের একান্ত ভক্ত ও সহযোগী এবং জামায়াতে ইসলামীর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। ইসলামের মৌলিক বিশ্বাস, শিক্ষা ও আদর্শের ব্যাখ্যা-বিশ্লেষণের ক্ষেত্রে মাওলানা মাওদুদী সাহেবের দ্বারা যখন মারাত্মক ভুল-্রান্তি প্রকাশ হতে শুরু করে এবং জামায়াতে ইসলামী সে সবের প্রসার ও প্রতিষ্ঠায় লিপ্ত হয়ে পড়ে, তখন তিনি উভয়ের সাথে সম্পর্কচ্ছেদ করেন। অতঃপর তিনি মাওলানা মাওদুদী সাহেবের সাথে তার সম্পর্ক স্থাপন, জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠার পটভূমি এবং নিজের সম্পর্ক ছিন্ন করা ও বর্তমান দৃষ্টিভঙ্গি প্রভৃতির বর্ণনা সম্বলিত “মাওলানা মাওদুদী কে সাথ মেরী রেফাকত কি সরগুজশত্ আওর আব মেরা মাওকফ” শীর্ষক গ্রন্থটি প্রকাশ করেন । উক্ত গ্রন্থে তিনি অত্যন্ত আন্তরিকতা, সততা ও আমানতদারীর সাথে সংশ্লিষ্ট বিষয়ের বর্ণনা দেয়ার সাথে সাথে মাওলানা মাওদুদী সাহেবের চারটি মারাত্মক ও বিভ্রান্তিকর ভুলের ? বর্ণনা দেন। যেহেতু গ্রন্থটি বাংলাভাষী জনগণেরও অধ্যয়নে আসা প্রয়োজন সেই কারণে আলজামিয়া আলইসলামিয়া পটিয়া কর্তৃপক্ষ মাসিক আত-তাওহীদের মাধ্যমে এর ধারাবাহিক অনুবাদ প্রকাশ করার ব্যবস্থা করেন। ১৯৮৫ সালের এপ্রিল সংখ্যা থেকে ১৯৮৮ সালের ফেব্রুয়ারী সংখ্যা পর্যন্ত আত-তাওহীদের ১৭টি সংখ্যায় গ্রন্থটির মূল অংশের অনুবাদ “মাওলানা মাওদুদীর সাথে আমার সাহচর্যের ইতিবৃত্ত এবং বর্তমানে আমার ভূমিকা” শিরোনামে প্রকাশিত হয়। এই অনুবাদগ্ডলো গ্রন্থাকারে প্রকাশ করার জন্য বিভিন্ন মহল থেকে বহু অনুরোধ আসে । অবশেষে ১৯৯২ সালে চট্টগ্রামের আলহেলাল প্রকাশনীর একান্ত আগ্রহের হযরত মাওলানা মোহাম্মদ ইউনুছ সাহেবের রোঃ) সাথে পরামর্শপূর্বক এগুলো প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়। আততাওহীদে প্রকাশিত অনুবাদগ্ডলোর মধ্যে কিছু মুদ্রণ-. বিভ্রাট ও ক্রুটি-বিচ্যতি থাকার কারণে মূল বইটি: সম্পূর্ণ নতুনভাবে অনুবাদ করা হয় এবং “মাওলানা মাওদুদীর সাথে আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ” শিরোনাম দেয়া হয়। তারপরও বইটিতে ক্রটি-বিচ্যুতি ও ভুল-ভ্রান্তি থাকতে পারে । আশা করি, পাঠক সমাজের কাছ থেকে ক্ষমা ও সুপরামর্শ লাভে ধন্য হবো । উল্লেখ্য, দীর্ঘদিন থেকে আলহেলাল প্রকাশনীর কার্যক্রম বন্ধ থাকায় বাজারে বইটি দুক্পাপ্য হয়ে যায় । নানা সুধিজনের আগ্রহ ও বাজারের চাহিদা পুরণের মহৎ লক্ষ্যে ঢাকার বর্তমানে বইটি প্রকাশ হচ্ছে। আন্াহ তাআলা এ মহৎ প্রয়াসকে কবুল করুন। আমীন । | | (মাওলানা) নুরুল কবির আনছারী
— পৃষ্ঠা ২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।