My Interaction With Maududi And Important Details by Maulana Monzur Nomani
/ ৬৪
📝 লেখা 📖 পিডিএফ

৬///.8/১0 সিন রি ৩০ আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ উপরেও যেমন বিস্তারিতভাবে লিখেছি, আমি প্রায় দু'বছর পর্যন্ত এ অস্থিরতার মধ্যে ছিলাম এবং বিভিন্ন প্রকার প্রচেষ্টা সত্ত্বেও তথন আমার চাহিদা মোতাবেক দ্বীনি কাজ কোথাও শুরু হতে পারছিল না, তাই আমি পুনরায় কিছুটা প্রস্তুত হয়েছিলাম । কিন্তু তবুও বিশেষভাবে নিশ্চিত হওয়ার জন্য মাওলানা মাওদুদী সাহেবের সাথে কিছু স্পষ্ট কথা বলার প্রয়োজন মনে করি । সুতরাং তার সাথে সাক্ষাত হওয়ার পর আমি আরজ করলাম যে, যদি অনুমতি হয় তবে আপনার সাথে আপনার সম্পর্কে কিছু একাকী কথা বলব। তিনি আনন্দচিত্তে এর জন্য প্রস্তুত হয়ে যান। আমি তাকে বললাম, আপনি অবগত আছেন যে. আপনার মতের সাথে আমার বেশ একমত্য এবং আপনার সাথে আমার গভীর ভালবাসা ও সম্পর্ক থাকা সত্তেও আমি “ইদারায়ে দারুল ইসলাম” প্রতিষ্ঠা কালে তার সদস্য পদ গ্রহণে কেন বিরত ছিলাম । আমার মতে এটা সত্য যে, আমাদের কেউ নিষ্পাপ নয় বরং কোন দ্বীনি কাজের জন্য কোন নিষ্পাপ অথবা কোন মহান ব্যক্তির আপেক্ষায় বসে থাকাও ভূল । কিন্তু এতেও আমার কোন সন্দেহ নেই যে, যে ধরনের কাজ আমরা শুরু করতে চাই, সে কাজের নেতার জন্য অপরিহার্য যে, তার জীবন তার দাওয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া । যদি এ রকম না হয়, তবে দাওয়াতের সাথে না আল্লাহর সাহাধ্য-মদদ থাকবে আবু "লা" মান্মুয়.খএর-্ছারা, প্রভাবিত হবে । আমি আরো আরজ করি যে, এই পুরো সময়টা এ পরানের কাজের জননী আমি অস্থির ছিলাম । কিন্তু কোন কাজ শুরু করতে পারিনি । এখন “তরজুমানুল কোরআনের” মাধ্যমেও আমি জানতে পারি এবং এখানকার আমার ও আপনার বন্ধু-বান্ধবরাও আমাকে বলেছেন যে, বর্তমানে এই উদ্দেশ্য ও দাওয়াতের জন্য একটি জামায়াত বা দল প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে। আমি নিজের সম্পর্কে সিদ্ধান্ত নেয়ার জন্য আপনার সম্পর্কে কতিপয় বিষয় স্বয়ং আপনার নিকট থেকেই জানতে চাই । মাওলানা মাওদুদী সাহেব বললেন, আপনি কেন ধরে নিলেন যে, আমিই উক্ত জামায়াত বা দলের নেতা হব? আপনি এমন কোন লোক সম্পর্কে চিন্তা করুন, যিনি আপনার মতে যোগ্য ব্যক্তি হবেন । অধিকন্তু, আমার কথা হলো যে, আপনিই কেন এ দায়িত্‌ গ্রহণ করবেন নাঃ আমি বললাম, যতদুর আমার সম্পর্কে প্রশ্ন রয়েছে, আমি নিজেকে ভালভাবে যাচাই করে এ সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, আমি এধরনের কোন জামায়াত বা দলের নেতৃত্বের দায়িত্ব পালন করার যোগ্য নই। যদি এটা হত, তবে এতদিনে কর্মক্ষেত্রে আমি নিজেই ঝাঁপিয়ে পড়তাম । সুতরাং এহেন সম্ভাবনা সম্পর্কে আলোচনা ছেড়ে দিন। অন্য কোন যোগ্য লোকও আমার জানা মতে নেই; বরং আমি আপনার সাথে পরিষ্কারভাবে বলছি যে, বিগত দু'বছর পর্যস্ত আমি এ চেষ্টাই চালিয়েছি যে, এ কাজের যোগ্য কোন আল্লাহর বান্দাহ দীড়িয়ে যাবেন । কিন্তু আমি এতে বার্থ হই। তাই এটাই হতে হবে যে, যদি আপনি কোন জামায়াত বা দল প্রতিষ্ঠা করেন তবে তার নেতা কিম্বা আমীর আপনিই হবেন । এজন্য আমি প্রয়োজন মনে করি যে, আমি নিজের সম্পর্কে সিদ্ধান্ত নেয়ার পূর্বে আপনার সম্পর্কে স্বয়ং আপনার সাথে পরিষ্কার কথা ও অন্যান্য প্রসঙ্গ ৩১ বলা । অতঃপর আমি তাকে কতিপয় প্র করি । তম্মধ্যে, যেগুলো স্বরণ আছে সেগুলো হল এই যে- আপনি পরিষ্কারভাবে বলুন যে. শরীয়তের আহকাম বা বিধি-বিধান সম্পর্কে বর্তমানে আপনার দৃষ্টিভঙ্গি ও কর্মপদ্ধতি কিঃ তিনি বললেন, যতদুর পধন্ত সম্ভব আমি শরীয়তের আহকামের পাবন্দী করে থাকি এবং করতে চাই। অতঃপর আমি তীকে বললাম, আপনি বিশেষ কোন ইমামের মজহাবের অনুসরণকে (তক্লীদে শখসী) প্রয়োজন মনে করেন না, এ বিষয়ে তে৷ আমার জানাই আছে; কিন্তু আমার মতে, এ ফেতনার যুগে যে লিছিয়ে চার ইমাম একমত্য পোষণ করেন সে বিষয়ের বিরোধিতা যাতে না করা হয়, সম্ভবতঃ এটাকে আপনিও প্রয়োজন মনে করেন । তিনি বললেন, ইনি এটাকে জরুরী মনে করি এবং এ সীমা জায়েয মনে করি না। (তখন পর্যন্তও তীর দাড়ি অত্যন্ত ছোট ছিল এবং মাথায় ইংরেজী ফ্যাশনের টুলও ছিল)। আমি বন্ধুত্পূর্ণ সরলতায় তার দাড়ির প্রতি ইঙ্গিত করে আরজ করি যে, এ ধরনের দাড়ি রাখা কি আপনার মতে জায়েয আছে? তিনি বললেন, হ্যা, আমি হারাম কিম্বা নাজায়েয মনে করি না। তবে অনুত্তম (খেলাফে আওলা) মনে করি । আমার মতামত হল এই যে, যাতে দূর হতে দৃষ্টিগোচর হয়, সে পরিমাণ দাড়ি রাখা জরুরী এবং এককুষ্টি পরিমাণ দাড়ি রাখা সুননত। আমি আরজ করলাম, ফেকাহর কিতাবসমূহে তো একমুষ্টি পরিমাণ দাড়িকে “ওয়াজিব” লেখা হয়েছে এবং যে ব্যক্তি এর চেয়ে কম রাখে আর দাড়ি কাটে, তার এ কাজকে নাজায়েয বলা হয়েছে । তদুপরি স্পষ্টতঃ উল্লেখ রয়েছে যে, এ মাসয়ালাটি সর্বসম্মত । আমি সে সময় “ফতহুল-কদীর” ও “দুরপুল মুখতার” শির সে বাক্যংশ তাকে পাঠ করে শুনালাম, ঘা সে সময়ও মুখস্ত ছিল- “কোন কোন পশ্চিমারা (মরকো ও তিউনিসিয়া প্রভৃতি দেশের লোক) ও নপুংসকরা যে একমুষ্টি পরিমাণের চেয়ে কম দাড়ি রাখে এবং কাটে এটা কারো মতে জায়েয নেই ।” তিনি বললেন, হাম্বলী মজহাবের “মুগনী” নামক ফেকাহর কিতাবে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে যে, এর চেয়ে কম রাখাও জায়েয আছে। আমি আরজ করলাম, আমি “মুগনী” কিতাবটি দেখিনি, তাই সে সম্পর্কে কিছু বলতে পারব না। কিন্তু একটি মূলনীতির উল্লেখ করছি যে, যদি সকল ফকীহ- মুজতাহিদ কোন একটি কাজকে না-জায়েষ বলেন এবং কোন কিতাবে জায়েষ বলেও কোন কথা থাকে, আবার সেটি করার মধ্যে শরীয়তের কোন রকম উপকারও না থাকে, তবে এটা স্পষ্ট যে তাকওয়া ও সতর্কতার দাবী হল যে, সে কাজ হতে বিরত থাকা । এতদ্যতীত সেহাহ্‌ হাদীছের প্রামাণ্য কিতাবসমূহ)-এর যেসব হাদীছে নির্দেশসুচক বাক্য অতিক্রম করাকে

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।