৬///.8/১1011//7/89.00117 ২৮ আমার সাহচর্ষের ইতিবৃন্ত ও অন্যান্য প্রসঙ্গ সে যা-ই হোক, বর্তমানে বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে দ্বীনের খেদমত ও আল্লাহর কালিমাকে সমুন্নত করার লক্ষ্যে যতদূর পারা যায় আমাদের কি করা উচিত এবং আল্লাহ্র নামে তা আরন্ত করে দেয়া দরকার, এ বিষয়ে তখন আমরা উভয়েই একমত্যে পৌছি। প্রাথমিক কাজ ও তার কর্মপদ্ধতি সম্পর্কেও কিছু মৌলিক আলোচনা হয়। সমমনা ও নিঃস্কার্থপর ব্যক্তিদের সমঞ্ধয়ে একটি জামায়াত বা দল প্রতিষ্ঠাই ছিল কাজের প্রথম পর্যায় । আমি আলী মিয়াকে বললাম, সর্বপ্রথম আমাদের এমন একজন ব্যক্তিত্বের অনুসন্ধান করা উচিত, যিনি নিজকে এ কাজের জন্য সম্পূর্ণরূপে ওয়াকফ করতে পারেন । তিনি “আমীর” হিসেবে থাকবেন এবং তার মধ্যে সে সব প্রয়োজনীয় বিষয় অন্ততঃ থাকতে হবে, যেগুলো এমন ধরনের একটি জামায়াতের আমীরের মধ্যে থাকা বাঞ্ছনীয় । (মাওলানা আলী মিয়াকে আমি বললাম.) আমি নিজের সম্পর্কে প্রথমেই বলে দিচ্ছি, আমি চিন্তা-ভাবনা করে এ সিঙ্ধান্তে উপনীত হয়েছি যে, আমি এ দায়িত্রে যোগ্য নই। এখন আপনি পরিষ্কারভাবে আপনার সম্পর্কে বলুন ষে, সে দায়িতৃ গ্রহণে আপনি প্রস্তুত হতে পারবেন কি-না? তিনিও নিজের অক্ষমতা প্রকাশ করলেন এবং তার কারণও ব্যক্ত করলেন । এ আলোচনায় এমন কতিপয় ব্যক্তির প্রসঙ্গও উত্থাপিত হয়, যাদের দ্বারা এ দায়িত্ব পালনের আশা.করা যেতে, পারত । অতঃপর আমরা উভয়ে এ উদ্দেশ্যে বিভিন্ন স্থানে সফরত্ত করি এসব: সফরের-ধ্চদে এমন সব দূর-দৃরাত্তের সফরও ছিল, যা হিন্দুস্তানের সীমানা পার হয়ে কয়েক মাইল পরে কাবুল সীমান্ত শুরু হয়। কিন্তু এতসব সফর ও মুলাকাতের পরও তখন নিজেদের ধ্যান-ধারণা ও আবেগ- অনুভূতি মোতাবেক সম্মিলিতভাবে কোন কাজ শুরু করা যেতে পারেনি । উল্লেখিত ঘটনাবলী সম্ভবতঃ ১৯৩৮-৩৯ সনে সংঘটিত হয়েছিল। সে সময় সচেতন মুসলমানদের মধ্যে আবেগপূর্ণ ঢেউয়ের সৃষ্টি হয়েছিল এবং এ ধরনের কাজের জন্য বিশেষভাবে ক্ষেত্র প্রস্তুত হয়েছিল । তাই তখন এ জন্য অন্তরাস্মায় প্রকটভাবে অস্থিরতা বিরাজ করছিল যে, এমনি ধরনের কোন কাজ আরপ্ত হয়ে যাক । পূর্বেও যেমন আরজ করা হয়েছে যে, “খেলাফত আন্দোলন” -কালেই অন্তরে এর বীজ অংকুরিত হয়েছিল । দ্বিতীয় বিশ্বযুদ্ধ অতঃপর ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় । তখন এ অস্থিরতা আরো অধিকভাবে বেড়ে যায় । কেননা, তখন অনুভূত হচ্ছিল যে, এ যুদ্ধ বিশ্বের অন্যান্য জাতিসমূহের মধ্যে সম্ভবতঃ বিরাট বিরাট পরিবর্তনের কারণ হয়ে দীড়াবে। যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর মাওলানা মাওদুদী সাহেব “তরজুমানুল কোরআনে” হিন্দুস্তানের আন্দোলনসমূহ এবং মুসলমানদের লক্ষ্য ও উদ্দেশ্য সংক্রান্ত বিষয়ে যে সব অস্থিরতাকে আরো অগ্রসর করে দেয় । অতঃপর এ সব লেখার সর্বশেষ অংশগুলো দ্বারা প্রতীয়মান হয় যে, তিনি সে কাজের নিমিত্তে পুনরায় কোন জামায়াত বা দল প্রতিষ্ঠা করতে চান, যে কাজের দাওয়াত তিনি দিয়েই আসছেন।-৮ | ূ ২৯ আমার লাহোর সফর এবং জামায়াতের প্রতিষ্ঠা সম্পর্কে মাওলানা মাওদুদী সাহেবের সাথে আলোচনা তখন আমি একবার লাহোর সফর করি । এমন কতিপয় বিশিষ্ট বন্ধু, যারা আমার ন্যায় মাওলানা মাওদুদী সাহেবের সাথে বিশেষ সম্পর্ক রাখতেন এবং তার লেখাসমূহ ও দাওয়াতের ক্ষেত্রে যথেষ্ট প্রভাবিত ছিলেন, সর্বোপরি দ্বীনি দাওয়াতের কাজ আরন্ু করার জন্য অস্থির হয়ে পড়েছিলেন, তীরা লাহোরেই তার কাছাকাছি অবস্থান করছিলেন । তারা যে কোনভাবে অবগত ছিলেন যে, মাওলানা মাওদুদী সাহেবের সাথে আমার ব্যক্তিগতভাবে বন্ধুত্রে সম্পর্ক এবং তার দাওয়াত ও বর্তমান ভূমিকার সাথে মৌলিকভাবে আমার একমত্য থাকা সত্বেও তার মধ্যে কোন ক্রুটি অনুভব করার কারণে “ইদারায়ে দারুল ইসলাম” প্রতিষ্ঠা কালে আমি তার সদস্য পদ গ্রহণ করতে পারিনি । সে যা-ই হোক, লাহোর পৌছার পর সে সব বন্ধু-বান্ধব আমার. সাথে আলাপ করেন। এ আলোচনার এক পর্যায়ে তারা আমাকে একথাও বলেন, বর্তমানে মাওলানার জীবনে আমূল পরিবর্তন সাধিত হয়েছে এবং আমাদের মতে এখন কোন জামায়াত প্রতিষ্ঠা করে কাজ শুরু করার সময় এসেছে। ৮. তার এতদসংক্রান্ত একটি গুরুতৃপূর্ণ লেখা “জামায়াতে ইসলামীর” প্রতিষ্ঠার কিছুদিন পূর্বে “তরজুমানুল কোরআন” হাতে নকল করে ৬০ হিজরীর রজব মাসে “আল-ফুরকানেও” প্রকাশ করা হয়েছিল । লেখাটির শিরোনাম ছিল “বিশ্বে কি হতে চলেছে এবং আমাদের ফরয (দায়িত্ব) কি?”এ লেখাটি যেন “জামায়াতে ইসলামী” প্রতিষ্ঠার পটভূমি ছিল। এ সময় আমি বোম্বাইয়ের বন্ধু-বান্ধবদের দাওয়াতে সেখানে সফর করি । আমি সেখানে একাধারে ৮-১০টা ভাষণ দিয়েছিলাম | এ সব ভাষণের বিষয়বস্তু এবং মূল বক্তব্য ছিল ইসলামের পুনরুজ্জীবন ও ইসলামী বিপ্রবের জন্য একটি সুসংহত আন্দোলনের উপর | আমি স্বীকার করি যে, তখন আমি মাওলানা মাওদুদী সাহেবের দ্বারা এত বেশী প্রভাবিত ছিলাম যে, তার পরিভাষাসমূহকে আমি তারই ভাষায় বলতাম । যেমন, আমি ইসলামকে “একটি বিপ্রবী আন্দোলন” বলতাম । এসব ভাষণ সংকলিত হয়ে প্রথমে “আল-ফুরকান” পত্রিকায় তঃপর “বোন্বাইয়ের ভাষণসমূহ” নামে পুস্তিকাকারেও প্রকাশিত হয়েছিল । এসব ভাষণকে আমার পক্ষ থেকে “জামায়াতে ইসলামী” প্রতিষ্ঠার পটভূমি বলা যেতে পারে বৈকি । সে সময় আমার অবস্থা এমন ছিল যে, শুধু মাওলানা মাওদুদী সাহেবের ভাষা নয়, বরং তার বিশেষ চিন্তাধারা ও মতা দর্শকেও আমার মন-মস্তিষ্ক প্রায় বিনা যাচাই ও নিরীক্ষায় গ্রহণ করে নিত । তখন “আল-ফুরকান” পত্রিকার “শাহ ওলিউল্লাহ” বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছিল । মাওলানা মাওদুদী সাহেব আমার অনুরোধে উক্ত সংখ্যার জন্য সে প্রবন্ধটিই লিখেছিলেন, যা পরবর্তীতে “ইসলামী রেনেসা আন্দোলন” নামে পুস্তিকাকারে পৃথকভ'বে প্রকাশিত হয় । এ পুস্তকটি “জামায়াতে ইসলামীর” মৌলিক রচনাবলার অন্তর্ভুক্ত । সে সামগ্রিক ভাতোব জ্ঞান বৃদ্ধিকারী একটি গবেষণামূলক প্রবন্ধ মনে করেছিলাম এবং বহুল প্রচারের আশায় তাকে “শাহ ওলিউল্লাহ” বিশেষ সংখ্যা হতে সংকলন করে স্বতন্ত্র পুস্তিকাকারেও প্রকাশ করেছিলাম ৷
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।