My Interaction With Maududi And Important Details by Maulana Monzur Nomani
/ ৬৪
📝 লেখা 📖 পিডিএফ

৬////.8/ 01/১1/8800] ২৬ “দারুল ইসলাম” থেকে মাওলানা মাওদুদীর লাহোর গমন ও “লাহোর ইসলামিয়া কলেজের” চাকুরী গ্রহণ মাত্র কয়েক মাস পরেই "দারুল ইসলাম” থেকে মাওলানা মাওদুদী সাহেব লাহোর চলে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। এ সিদ্ধান্তের কারণ হল, “দারুল ইসলামের” প্রতিষ্ঠাতা চৌধুরী নেয়াজ আলী খান সাহেবের এমন বেশ কিছু প্রতিক্রিয়া ও অনুভূতি, যেগুলো “ইদারায়ে দারুল ইসলামে” অংশগ্রহণ করার পথে আমার জন্য প্রতিবন্ধকতার সৃষ্টি করেছিল । এ বিষয়টি আমি সে সময়ও বুঝতে পেরেছিলাম । যাই হোক মাওলানা মাওদুদী সাহেব লাহোর চলে গেলেন এবং "তরজুমানুল কোরআন ও” সেখান থেকে প্রকাশ হতে থাকলো । কিছুদিন পর তিনি সম্ভবতঃ “দ্বীনিয়াতের” অধ্যাপক কিন্বা প্রভাষক হিসেবে লাহোর ইসলামিয়া কলেজের সাথে সম্পর্ক স্থাপন করেন। | ১ . এই পুরো সময়ে মাওলানা মাওদুদী সাহেবের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক পূর্বের ন্যায় বিদ্যমান ছিল, তাতে কোন রকম পরিবর্তন হয়নি । নিয়মিত চিঠি-পাত্রের আদান- প্রদানও অব্যাহত ছিল । আম্মাব্র-আনরণ- আইৈ-ত্ষ-“€কান কারণে তার কলেজের সাথে সম্পর্ক স্থাপন করতে হয়েছিল। তিনি এক পত্রে তাঁ"বিস্তাপ্িতভাবে আমাকে লিখেছিলেন । এখন যতদূর মনে পড়ে, কলেজের সাথে তার এ সম্পর্ক অল্পদিন পরেই ছিন্ন হয়ে গিয়েছিল, যার বিস্তারিত বিবরণ আমার জানা নেই । “দারুল ইসলাম” আন্দোলনের পরিসমাপ্তি কিছুদিন পর “ইদারায়ে দারুল ইসলাম” সম্পর্কিত আলোচনা “তরজুমানুল কোরআনেও" প্রকাশ হচ্ছিল না। অতঃপর স্বয়ং মাওলানা মাওদুদী সাহেবের পত্র মারফত কিন্বা অন্য এক সুত্রে আমি জানতে পারি যে, তিনি এ কাজের অগ্গতি সম্পর্কে নিরাশ হয়ে পড়েছেন । সুতরাং দাওয়াতের কাজ বন্ধ রয়েছে। তখনকার দিনে আমার অবস্থা তখনকার দিনে স্বয়ং আমার অবস্থা এই ছিল যে, “দারুল ইসলাম” সংগঠন কালে দু'-তিনদিন মাওলানা মাওদুদী সাহেবের সাথে সেখানে অবস্থানপূর্বক তার সম্পর্কে টা 7142৬5- আল্লাহ তা'আলা তাকে একজন ভাল চিন্তাবিদ ও ভাল লেখক করেছেন বটে, কিন্তু দ্বীনি বিপ্লব সাধনের পবিত্র দায়িত্‌ পালনের জন্য প্রয়োজনীয় গুণাবলী ও জীবন পদ্ধতি অর্জন করার কোন আকর্ষণ ও ইচ্ছা তীর মধ্যে পরিলক্ষিত হচ্ছিলনা | তাই এ সম্পর্কে তার পক্ষ থেকে আমি সম্পূর্ণরূপে নিরাশ হয়ে পড়ি। কিন্তু তার লেখাসমূহ ও নিজের চিন্তা-ভাবনা দ্বারা সে সময় দ্বীনি কাজের যে রকম প্রচেষ্টার প্রয়োজন আমি বুঝেছিলাম, আমি অনুভব করছিলাম যে, সে | ] আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ ২৭ প্রয়োজন দিন দিন বেড়েই চলছে। কিন্তু আমি স্বয়ং নিজের যোগ্যতা ও দুবর্লতাসমূহের উপর সঠিক পর্যালেমুনা করতঃ নিজের সম্পর্কে এ সিদ্ধান্তে উপনীত হই যে, এ ধরনের কাজের নেতৃতৃ দেয়ার যোগ্য আমি নই। অবশ্য যদি কোনখানে এ ধরনের কাজ শুরু হয়ে যায়, তবে আমি একজন সৈনিকরূপে কাজ করে যাব বৈকি । তাই আমি ইচ্ছা করেছিলাম যে. আল্লাহর কোন যোগ্য বান্দাহ্‌ কিম্বা কতিপয় যোগ্য বান্দাহ এ ধরনের কোন কাজ শুরু করলেই আমিও তাদের সাথে শরীক হয়ে যাবো । সৈয়দ আহমদ শহীদের জীবনী প্রকাশিত : মাওলানা আলী মিয়ার সাথে মোলাকাত ও পরামর্শ তখন মাওলানা আলী মিয়া করুক রচিত “সৈয়দ আহমাদ শহীদের জীবনী” সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল। 1 তিনি অনু্থহ করে আমার জন্যও তার একটি কপি পাঠিয়ে ছিলেন। বেশ ভাল ভাবে আমার স্মরণ আছে যে. তা পাঠ করেই আমার অন্তর আগুনের ন্যায় জলে উঠেছিল । সে সময় “দারুল উলুম নদওয়া” লখনৌর ঠিকানায় আমি মাওলানা আলী মিয়ার কাছে একখানা পত্র লিখি । যতদূর আমার মনে পড়ে, পত্রের মধ্যে উক্ত কিতাব সম্পর্কে আমার প্রতিক্রিয়া ব্যক্ত করতঃ আমি লিখেছিলাম যে, আপনি আমাকে স্পষ্টভাবে বলুন, আপনি কি এ কিতাবটি শুধু রচনা করারই ইচ্ছা করেছিলেন যা রচিত হয়েছে, না সে কাজও করার ইচ্ছা পোষণ করেন, এ কিতাবটি যে কাজের দাবী রাখেঃ যদি এ দ্বিতীয় বিষয়টিই সঠিক হয়ে থাকে, তবে যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনার সাথে সাক্ষাত করতে চাই । যদি আপনার কোন প্রকার অসুবিধা না থাকে, তবে নিকটবর্তী সুযোগে আপনি দু'এক দিনের জন্য বেরেলীতে তাশরীফ আনবেন । আর যদি আপনি কোন কারণে এখানে আসতে না পারেন, তবে যদি পত্রের উত্তরে আমাকে অবহিত করেন, তা হলে ইন্শাআল্লাহ আমি নিজেই আসব। এ পত্রের উত্তর মাওলানা নিজ বাড়ী রায়বেরেলী থেকেই দিয়েছিলেন । তাতে তিনি লিখেছিলেন,“বর্তমানে আমি নিজ ঘরেই রয়েছি এবং অমুক কারণে সফর করতে অপারগ । সুতরাং আপনি নিজেই এখানে এসে যান।” এরপর আমি সম্ভাব্য স্বল্প সময়ের মধ্যে রওয়ানা হয়ে রায়বেরেলীতে পৌছে যাই । এখানে এ বিষয়টিরও উল্লেখ করে দেয়া সমীচীন মনে করি যে, মাওলানা আলী মিয়াও মাওলানা মাওদুদীর “তরজুমানুল কোরআনের” লেখাসমূহ দ্বারা আমার ন্যায় প্রভাবিত হয়েছিলেন । এ দিক দিয়ে আমাদের উভয়ের ধ্যান-ধারণা ও আবেগের মধ্যে সম্পূর্ণ মিল ছিল৷ রায়বেরেলী পৌছেই আমাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। মাওলানা মাওদুদী সাহেব-ও তার সে সব লেখা, যেগুলো তিনি “আগামী বিপ্লব” সম্পর্কে হি এবং যেগুলো আমাদের উভরকেই অত্যন্ত প্রভাবিত করেছিল, সে সম্পর্কে শে, আলোচনা হয় । সম্ভবতঃ এ সাক্ষাৎকালে আমি “ইদারায়ে দারুল ইসলাম” প্রতিষ্ঠার সূরে আমার নিজের পাঠানকোটের জফর এবং মাওলানা মাওদুদী সাহেব সম্পর্কে স্বীয় ধারণা ও অনুভূতির উল্লেখ করি ।

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।