///.3/051-/১/৫11/88.0017 ২২ আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ অবশ্য এ মোলাকাতের মাত “য়েকদিন পূর্বে হায়দারাবাদ হতেই এক বিশ্বস্ত সুত্রে আমি অবগত হয়েছিলাম যে, বর্তমানে তাঁর জীবন-পদ্ধতিতে আমাদের ন্যায় লোকের জন্য সন্তোষজনক পরিবর্তন সুচিত হয়েছে.। (জনৈক সম্মানিত বুযর্গ লিখেছিলেন যে, বর্তমানে মাওলানা মাওদুদী সাহেবের চেহারায় ঈমানের বীজ অস্কুরিত হতে শুরু করোছে।) আমি এ সংবাদে অত্ন্ত আনন্দবোধ করেছিলাম । সে যা-ই হোক, তার সাথে সাক্ষাতের জন্য আমি দিল্লীতে উপস্থিত হই । চাওড়ীওয়ালানের “শামসী কটেজে” উপস্থিত হয়ে তার সাথে মোলাকাত করি । সেই প্রথম মোলাকাতে তাকে দেখেই অন্তরে আমার এক ধান্ধা লেগেছিল.। কেননা, তখনও তার বাহ্যিক আকৃতি যেমন হওয়াটা উচিত ছিল এবং যে রকম আশার সঞ্চার হয়েছিল, তার থেকে অনেক ভিন্নই থেকে গিয়েছিল । অবশ্য তিনি সে সময় দাড়ি মুন্ডানো অবস্থায় ছিলেন না বটে, কিন্তু সেদিক দিয়ে নামে মাত্র পরিবর্তন হয়েছিল । তবে যেহেতু আমি তার লেখাসমূহ দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়েছিলাম এবং তার সাথে এক বিশেষ আন্তরিক সম্পর্কের সৃষ্টি হয়েছিল, তাই মনকে প্রবোধ দিয়েছিলাম যে, বাস্তব জীবনে সংশোধনের সবেমাত্র সুচনা হয়েছে, ইনশাআল্লাহ আগামীতে এ অবস্থা বিদ্যমান থাকবে না। আর তার জীবন ও লেখার মধ্যে যে সামঞ্জস্য থাফা প্রয়াজন-“হন্নশাআল্লাহ তা হয়ে যাবে | অতঃপর আগামী কর্মপন্থা সম্পর্কে উক্ত মোলাকাতেই বিস্তারিত আীলোচনা:হয়। হায়দারাবাদ থেকে মাওলানা মাওদুদীর পাঞ্জাব গমন এর কয়েক মাস পর এমন এক সময় আসে, যখন মাওলানা মাওদুদী সাহেব হায়দারাবাদ ত্যাগপূর্বক পাঠানকোটের সন্নিকটে “দারুল ইসলাম” নামক এক নতুন বস্তিতে চলে আসেন | বস্তিটি প্রতিষ্ঠা করেছিলেন সেখানকার চৌধুরী নেয়াজ আলী খান সাহেব নামক জনৈক একনিষ্ঠ দানবীর | এই বস্তিটি প্রতিষ্ঠা ও ওয়াকফ করার মধ্যে তার উদ্দেশ্য ছিল যে, কিছু সংখ্যক আল্লাহর বান্দাহ সেখানে বসবাস করতঃ বলিষ্ঠভাবে দ্বীনের খেদমত করে যাবেন 1 -৫ ৫. দারুল ইসলাম ও তীর প্রতিষ্ঠাতা চৌধুরী নেয়াজ আলী খান মরহুম $ “দার্ল ইসলাম” কোন বিরাট বস্তি ও বসতির নাম ছিল না । এর বাস্তব রূপ ও পরিচয় হল এতটুকু মাত্র যে , গুরুদাসপুর জেলার পাঠানকোটের সন্নিকটে একটি ছোট্ট বস্তি। জামালপুরের অধিবাসী চৌধুরী নেয়াজ আলী খান এবং তাঁর ভাই চৌধুরী আবদুর রহমান খান জামালপুরের সন্নিকটে নিজস্ব জমিদারীর একটি বিশেষ অংশ ওয়াকফ করতঃ সেখানে দু'খানা থাকার ঘর, কয়েকখানা কোয়ার্টার ঘর ও একখানা মসজিদ নির্মাণ করে দিয়েছিলেন । (ভ্রাতৃদ্ধয় অতি ভাল অন্তর এবং দ্বীনদার ছিলেন ৷ আল্লাহ তা'আলা তাদেরকে বৈষয়িক সম্পদও দান করেছিলেন। আমাদের বুযর্গদের মধ্যে হযরত মাওলানা আহমদ আলী সাহেব লাহোরী (রাহঃ) ও মাওলানা মুফতী আহমদ হাসান সাহেব অমৃতসরী (রাহ)-এর ভক্ত ও অনুরক্ত ছিলেন এ ভ্রাতৃদ্বয়) অতঃপর এসবকে “ফি সবিলিল্লাহ” ওয়াকফ করেছিলেন এখানে দ্বীনের কিছু ভাল কাজ হওয়ার উদ্দেশ্যেই ৷ এসব ঘর ও মসজিদকে নিয়েই “দারুল (এর পর পরবর্তী পৃষ্ঠায় দেখুন) আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ ২৩ কয়েক মাস পর মাওলানা মাওদুদী সাহেব স্বীয় আন্দোলন ও নিজের কর্মপন্থার এক রূপরেখা “তরজুমানুল কোরআনের” মাধ্যমে প্রকাশ করেন এবং নিজের সমমনা বন্ধুদেরকে একটি নির্ধারিত তারিখে “দারুল ইসলামে” সমবেত হওয়ার জন্য দাওয়াত দেন। উক্ত সমাবেশে একটি জামায়াত বা দল কিংবা একটি প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে সংগঠিত হয়ে যাবে। তখন মাওলানার তৈরী পরিকল্পনা, রূপরেখা ও ও কর্মপন্থার সাথে মৌলিকভাবে আমিও একমত পোষণ করেছিলাম । (পূর্ব পৃষ্ঠার পর) ইসলাম” নাম রাখা হয়েছিল । চৌধুরী নেয়াজ আলী খান “তরজুমানুল কোরআন" পাঠ করেই একেবারে আমার ন্যায় মাওলানা মাওদুদী সাহেবের লেখাসমূহ দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবং তাকে বেশ সম্মান করতেন । এ সূত্র ধরেই তিনি তার সম্পর্কে অবগত হয়েছিলেন । তিনি মাওলানা মাওদুদী সাহেবকে হায়দরাবাদ থেকে এখানে এসে কাজ করার জন্য দাওয়াত দিয়েছিলেন । এতে ডক্টর ইকবাল মরহুমের পরামর্শের বিশেষ দখল ছিল । “দারুল ইসলামের” প্রতিষ্ঠাতা চৌধুরী নেয়াজ আলী খান সাহেব সম্পর্কে যখন আলোচনা হচ্ছে তখন আমার মন চায় যে, আল্লাহর এ মুখলিস বান্দাহর আরো পরিচয় দেয়া হোক। চৌধুরী সাহেব জমিদার হওয়া ছাড়াও অবসরপ্রাপ্ত একজন সরকারী বড় অফিসার ছিলেন এবং তার অন্তরে ছ্বীনের খেদমতেরও প্রেরণা ছিল। দেশ বিভাগের পর যখন সমগ্র পূর্ব পাঞ্জাব থেকে মুসলমানদেরকে বের করে দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়, তখন চৌধুরী সাহেবও পাকিস্তানে চলে আসেন । সেখানেও তিনি জাওহারাবাদে “দারুল ইসলাম” সদৃশ এক বস্তি নির্মাণ করে । তিনি আমাকে এবং বন্ধুবর মাওলানা আলী মিয়াকে বারংবার পত্র দিতে থাকেন, “আপনাদের উভয়েরই এখানে প্রয়োজন রয়েছে এবং এখানে কাজের ক্ষেত্রও আছে। আমি এখানে আপনাদের জন্য সম্পূর্ণ প্রয়োজনীয় ব্যবস্থা করে রেখেছি ।” (এটা ছিল সে সময়কার কথা, যখন হিন্দুস্থান থেকে মুসলমানরা দলে দলে পাকিস্তানে চলে আসছিল ।) পরিশেষে, চৌধুরী সাহেব হাত চিঠি দিয়ে একজন লোক পাঠিয়ে দেন এবং বিস্তারিত লিখেন, “আপনাদের জন্য সব ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। আপনারা দু'জনেই পরিবার-পরিজন নিয়ে চলে আসবেন ।” এ সর্বশেষ পত্রের উত্তরে আমি চৌধুরী সাহেবের একনিষ্ঠতার স্বীকৃতি, সুধারণা ও মেহ্রবানীর শুকরিয়া আদায় করতঃ লিখেছিলম, আমরা উভয়ে আল্লাহর উপর ভরসা করে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে, যতক্ষণ পর্যন্ত হিন্দস্থানে কিছু সংখ্যক মুসলমানও থাকবে, তাদের খেদমতের জন্য আমরা এখানে থেকে যাব ।” দেশ বিভাগের সময় আমার ধারণা মতে, চৌধুরী সাহেবের বয়স আশি বছরেরও বেশী হয়েছিল। কিন্তু সাহসের দিক দিয়ে তিনি যুবক ছিলেন । পাকিস্তান পৌছেও অনেক দিন পর্যন্ত তিনি জীবিত ছিলেন। দ্বীনের চিন্তা-ভাবনা এবং খেদমতের ধ্যান-ধারণা তাঁর সাথেই ছিল। আল্লাহ তাআলা তীর মাগফেরাত করুন এবং তার প্রতি বিশেষ রহমত করুন । -(নোমানী)
— পৃষ্ঠা ১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।